এক্সপ্লোর

South 24 Pargana: বাড়ছে আক্রান্তের সংখ্যা, শনিবার বাজার বন্ধের নির্দেশ বারুইপুর পুরসভার

South 24 Pargana News: বারুইপুর (baruipur) পৌর এলাকায় ক্রমবর্ধমান করোন। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বুধবার বিকেলে বারুইপুর মহকুমা শাসক দফতরে এক বৈঠক হয়।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগণা: করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে এলাকায়। তাই এবার কড়া পদক্ষেপের পথে হাঁটল প্রশাসন। আগামী শনিবার ৮ জানুয়ারি বারুইপুর পৌর এলাকার সমস্ত বাজার দোকান ও মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন।

বারুইপুর পৌর এলাকায় ক্রমবর্ধমান করোন। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বুধবার বিকেলে বারুইপুর মহকুমা শাসক দফতরে এক বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বারুইপুর পৌরসভার উপ মুখ্য প্রশাসক, বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়কের প্রতিনিধি, এসডিপিও বারুইপুর, আইসি বারুইপুর ও বারুইপুর পৌর এলাকার বাজার গুলির সমিতির সভাপতি। এরপরই মহকুমা শাসক সুমন পোদ্দারের নেতৃত্বে এই বৈঠকে আগামী শনিবার বারুইপুর পৌর এলাকার সমস্ত বাজার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালেও করোনার থাবা। মাত্র তিনদিনেই ক্যানিং মহকুমা হাসপাতালের আটজন চিকিৎসক করোনা আক্রান্ত হলেন। এছাড়া বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে গত তিনদিনে ক্যানিং মহকুমা হাসপাতালে ১৬ জন করোনা আক্রান্ত হলেন। এইভাবে চলতে থাকলে অচিরেই ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবা ভেঙে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা।

এদিকে, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৪ হাজার পার! রাজ্যে একদিনে করোনায় ১৪ হাজার ২২জন আক্রান্ত। রাজ্যে একদিনে করোনায় ১৭জনের মৃত্যু। শুধু কলকাতাতেই একদিনে করোনা আক্রান্ত ৬ হাজার ১৭০। শুধু কলকাতাতেই একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

গতকাল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯,০৭৩ জন। আজ সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,৭৮,৩৩২। এই সময় পর্বে রাজ্যে করোনামুক্ত  হয়েছেন, ৬৪৩৮ জন। সরকারি হিসেবে আজ রাজ্যে করোনায় অ্যাক্টিভ (corona Active Case) কেস ৭৫৬৭ জন। আজ সুস্থতার হার (Discharge Rate), ৯৬.৮৫ শতাংশ।

আরও পড়ুনঃ কলকাতায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ, NRS-RG Kar হাসপাতালে আক্রান্ত শতাধিক চিকিৎসক-নার্স

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget