এক্সপ্লোর

Coochbehar: আদালতে ঢোকার মুখে বেহাল রাস্তা, মাথাভাঙায় বিক্ষোভ গ্রামবাসীদের

Coochbehar News: অভিযোগ, কোচবিহারের মাথাভাঙায় মহকুমা আদালতে ঢোকার এই রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ হয়ে পড়ে রয়েছে। ফলে আদালতে কাজে আসা লোকজনকে পড়তে হচ্ছে দুর্ভোগে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের (Coochbehar) মাথাভাঙায় আদালতে ঢোকার রাস্তা বেহাল (bad road)। এলাকাবাসী (local people) থেকে আইনজীবী (lawyers), সবারই অভিযোগ, প্রশাসনের কাছে বহুবার জানিয়েও রাস্তা মেরামত হয়নি। পূর্ত দফতরের আশ্বাস, যেটুকু রাস্তার কাজ বাকি আছে তা দ্রুত সারানো হবে।

রাস্তা বেহাল মাথাভাঙায়

উত্তরবঙ্গে বর্ষা শুরু হতে না হতেই বেহাল রাস্তা আরও খারাপ হয়েছে। এবড়ো খেবড়ো রাস্তায় জমে রয়েছে জল। ভেঙেছে রাস্তার একাংশও। অভিযোগ, কোচবিহারের মাথাভাঙায় মহকুমা আদালতে ঢোকার এই রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ হয়ে পড়ে রয়েছে। ফলে আদালতে কাজে আসা লোকজনকে পড়তে হচ্ছে দুর্ভোগে।

মাথাভাঙার বাসিন্দার পরেশচন্দ্র সাহার কথায়, 'মক্কেলরা এসে নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছে। হাঁটাচলা করা যায় না, গাড়ি চলাচল করতে পারে না। জল জমে রাস্তা বন্ধ হয়ে রয়েছে। জল নিকাশির কোনও ব্যবস্থা নেই। পূর্ত দফতর, ইরিগেশন ডিপার্টমেন্ট বা পুরসভা, কেউ খেয়াল করছে না।'

রাস্তার এই অবস্থার জন্য তিতিবিরক্ত আইনজীবীরাও। অভিযোগ, মহকুমা বার অ্যাসোসিয়েশনের তরফে এ নিয়ে বারবার দরবার করা হলেও কোনও সুরাহা হয়নি।

মাথাভাঙা মহকুমা আদালতের আইনজীবী কৌশিক ভদ্র বলেন, 'প্রায় ৩০ থেকে ৪০ বছর আগে বোধ হয় রাস্তাটা তৈরি হয়েছিল। তারপর থেকে এই রাস্তা সারানো হয়নি। বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসডিওর কাছেও আমরা দাবি করেছিলাম যে রাস্তাটা অন্তত সংস্কার করা হোক। কিন্তু কোনও লাভ হয়নি। আমরা এটা নিয়ে এডিএম সাহেবের কাছেও গিয়েছিলাম। জজ সাহেবের কাছেও গেছি। কিন্তু আজ পর্যন্ত এই রাস্তা ঠিক করাতে পারলাম না।'

আরও পড়ুন: HS Result 2022: ফেল করেও পাশের দাবি! তৃণমূলের পতাকা হাতে মনীষীর নামে স্লোগান, শুরু রাজনৈতিক তরজা

মাথাভাঙা মহকুমা আদালতের ল-ক্লার্ক আতিয়ার রহমানের অভিযোগ, 'যাতায়াতের ভীষণভাবে অসুবিধা হচ্ছে। এসডিও সাহেব বলেছিলেন রাস্তাটা সংস্কার হবে এবং চওড়া হবে। তা আজ পর্যন্ত হয়নি।'

যে রাস্তার হাল খারাপ, সেটি পূর্ত দফতরের অধীন। তাদের দাবি, খুব সামান্য অংশের রাস্তাই বেহাল। মাথাভাঙার পূর্ত দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুবোধ কর্মকার বলছেন, 'মহকুমা শাসকের সঙ্গে কথা হয়েছে। পুরো কাজটা হয়েছে, কিছু বাকি আছে। পুরসভার কাজ চলায় হয়নি, তবে দ্রুত শেষ হবে।'

এদিকে, রাস্তা মেরামতির দাবিতে শনিবার মাথাভাঙা ১ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত নয়ারহাট পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। শেষে পঞ্চায়েত প্রধান রাস্তা মেরামতির আশ্বাস দিলে বিক্ষোভ প্রত্যাহার করেন গ্রামবাসীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget