এক্সপ্লোর

Saraswati Puja 2024: জমিদারবাড়ি থেকে শৈশবের দিন, সরস্বতী পুজোয় থিমের বাহার

Howrah News: এক একটি ক্লাবে এক একরকম থিম। কোথাও মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে থিমের সাজে, কোথাও প্রতিমাতেও থিমের ছোঁয়া।

সুনীত হালদার, হাওড়া: দুর্গাপুজোয় বহুদিন হল থিমের চল হয়েছে। থিমের বাহার দেখা যায় কালীপুজোতেও। এবার সেই থিমের হাওয়া দেখা গেল সরস্বতী পুজোতেও (Saraswati Puja in Howrah) । হাওড়ার সরস্বতী পুজোয় থিমের ছড়াছড়ি।

উলুবেড়িয়ার (Uluberia) অধিকাংশ বারোয়ারি সরস্বতী পুজোর উদ্যোক্তারা থিম নির্ভর (Theme Based Saraswati Puja) মণ্ডপ এবং প্রতিমা তৈরি করেছে। উলুবেড়িয়া স্টেশনের কাছে বাজারপাড়ায় রাজদূত সঙ্ঘের পুজো এ বছর ৪৫ বছরে পা দিল। এবারে থিম পুরনো জমিদার বাড়ির দালান। গোটা মণ্ডপ জমিদার বাড়ির আদলে তৈরি করা হয়েছে। যেখানে সেখানে দেওয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা। ইটের দেওয়াল ভেঙে পড়ছে। পিলার নড়বড়ে হয়ে পড়েছে। প্যান্ডেল তৈরি করা হয়েছে থার্মোকল দিয়ে। প্যান্ডেলের সঙ্গে প্রতিমাতেও থিমের ছোঁয়া।

নোনা সুন্দরম ক্লাবের পুজোয় এবারের থিম হারিয়ে যাওয়া বাঙালির শৈশব। ছোটবেলায় শিশুদের গুলি, ডাংগুলি খেলা, দোলনায় চড়া, ঘুড়ি ওড়ানো উঠে এসেছে ওই থিমে। ছোট লাঠি হাতে টায়ার চালানো এবং গাছে ওঠা সবই মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে মণ্ডপ চত্বরে। প্রতিমা এখানে সাবেকি সাজে। থিমের মণ্ডপের আকর্ষণ থাকায় দর্শনার্থীরা ভিড় করছেন প্যান্ডেলে।

আজ মাঘ মাসের শুক্লা পঞ্চমী৷ তার ওপর ভালবাসার দিন। এমন দিনে বাংলার ঘরে ঘরে বাগ্‍‍দেবীর আরাধনা। রাজ্যজুড়ে ফের উৎসবের আমেজ। বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে জমজমাট বাঙালির ভ্যালেন্টাইন্স ডে৷

কথায় বলে, বিদ্যারম্ভে বৃহস্পতি। তার আগের দিন, বাংলার ঘরে ঘরে বাগ্‍‍দেবীর আরাধনা। পাড়ায়, স্কুলে, কলেজে পডুয়ারা ব্রতী সরস্বতী বন্দনায়। অঞ্জলি, ভোগ বিতরণের মধ্যে দিয়ে ফিরে যাওয়া ছোট্টবেলার সেই স্কুলের দিনগুলোতে৷ এদিন হাতেখড়ি হল বহু খুদের। গুরুমশাইয়ের হাত ধরে লেখা শুরু, শেখা শুরু আমরি বাংলা ভাষার অ আ ক খ। 

সরস্বতী বিদ্য়ার দেবী। তবে তাঁর সঙ্গে প্রেমের কোনও বৈরিতা নেই। তাই বাগ্‍‍দেবীর আরাধনার দিনটা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এই বছর ভালবাসার দিনেই সরস্বতী পুজো। ব্রহ্মার মানসকন্যা সরস্বতী৷ এক হাতে তাঁর বীণা, অন্যহাতে পুস্তক৷ তাই পুস্তকের সঙ্গে যাদের সম্পর্ক সকলেই ব্যস্ত তাঁর আরাধনায়৷ প্রেমের দেবতা অল্পেতে সন্তুষ্ট না হলেও, সরস্বতী কিন্তু সামান্যতেই খুশি।  
বিদ্যার্জন সহজ না হলেও দেবী কিন্তু অল্পেই সন্তুষ্ট৷ সামান্য ফুল-মিষ্টি-বেলপাতা আর দোয়াত-কলম৷ মন্ত্রতন্ত্র, নিয়মকাননু তেমন কিছু নয়৷ সরস্বতী কিন্তু কল্যাবিদ্যারও দেবী৷ তাই শিল্প সাধনা যাঁরা করেন, তাঁরাও এদিন পুজোয় ব্যস্ত৷ 

আরও পড়ুন: লেক কালীবাড়িতে ধুমধাম করে সরস্বতী পুজো, ভিড় ভক্তদের

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার
Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget