এক্সপ্লোর

Lake Kalibari: লেক কালীবাড়িতে ধুমধাম করে সরস্বতী পুজো, ভিড় ভক্তদের

Saraswati Puja: অভিভাবকরা ছোটদের নিয়ে এসেছিলেন হাতেখড়ির জন্য। পুষ্পাঞ্জলির পর, ভোগ বিতরণ করা হয়। প্রতিবছরই পুজোয় অভিনবত্ব থাকে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: মহা ধুমধাম করে সরস্বতী পুজো হল লেক কালীবাড়িতে। এবার ১৪ বছরে পড়েছে এখানকার পুজো। সরস্বতী পুজো উপলক্ষ্যে ভক্ত সমাগমে রীতিমতো উৎসবের চেহারা লেক কালীবাড়িতে। 

ভক্ত সমাগমে রীতিমতো উত্‍সবের চেহারা নেয় লেক কালীবাড়ি (Lake Kalibari Saraswati Puja)। ১৪ বছরে পড়া লেক কালীবাড়ির সরস্বতী পুজোয় সকাল থেকেই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের ভিড় ছিল। অভিভাবকরা ছোটদের নিয়ে এসেছিলেন হাতেখড়ির জন্য। পুষ্পাঞ্জলির পর, ভোগ বিতরণ করা হয়। প্রতিবছরই পুজোয় অভিনবত্ব থাকে। বিভিন্ন পৌরাণিক কাহিনীর থিমে সাজানো হয় প্রতিমা। এবারও ছিল সেই অভিনবত্ব। 

লেক কালীবাড়ির প্রধান সেবায়েত নিতাইচন্দ্র বসু বলেন, 'দেবীর কাছে প্রার্থনা তিনি আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে চলুন। আমাদের চিত্তকে কলুষমুক্ত করে চিরকাল অধিষ্ঠান করুন করুণাময়ী রূপে।' আগামীকাল শীতলষষ্ঠী, সেটাও উদযাপন করা হবে জানিয়েছেন তিনি।

মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে বাগ্‍‍দেবীর আরাধনায় মাতোয়ারা রাজ্য। কলকাতার লেক কালীবাড়ি থেকে হাওড়ার বেলুড় সর্বত্র ধরা পড়ল উৎসবের ছবি। দুই জায়গাতেই ছিল পড়ুয়া ও অভিভাবকদের উপচে পড়া ভিড়। চিরাচরিত প্রথা ও ঐতিহ্য মেনে বাগ্‍‍দেবী আরাধনা হল বেলুড় মঠের মূল মন্দিরে এবং বেলুড় মঠের অধীনে থাকা ৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানে৷  মূল মন্দিরের পাশাপাশি সব জায়গাতেই বৈদিক ও তান্ত্রিক মতে ষোড়শোপচারে পুজো হয়৷ রীতি মেনে ভোরে মঙ্গল আরতির পরে পুজো শুরু হয়। 

সব জায়গাতেই ছিল পড়ুয়া ও অভিভাবকদের উপচে পড়া ভিড়। পুজোর পর ফল প্রসাদ ও খিচুড়ি ভোগ বিতরণ করা হয়। বৃহস্পতিবার দর্পন বিসর্জনের পরে সব প্রতিমার একসঙ্গে নিরঞ্জন হবে বেলুড়মঠে। 

সরস্বতী পুজোর (Sawaraswati Puja Celebration) আয়োজনে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরী। ছাত্রছাত্রীরাই ছিল পুজোর আয়োজক। ডোনার নাচের স্কুলের সরস্বতী প্রতিমা গড়েন শিল্পী সনাতন রুদ্র পাল। এ বছর তিন পদ্মশ্রী পুরস্কার পাওয়ায় এদিন তাঁকে সম্বর্ধনা দেন ডোনা গঙ্গোপাধ্যায়। 

ব্রহ্মার মানসকন্যা সরস্বতী৷ এক হাতে তাঁর বীণা, অন্যহাতে পুস্তক৷ তাই পুস্তকের সঙ্গে যাদের সম্পর্ক সকলেই ব্যস্ত তাঁর আরাধনায়৷ প্রেমের দেবতা অল্পেতে সন্তুষ্ট না হলেও, সরস্বতী কিন্তু সামান্যতেই খুশি। বিদ্যার্জন সহজ না হলেও দেবী কিন্তু অল্পেই সন্তুষ্ট৷ সামান্য ফুল-মিষ্টি-বেলপাতা আর দোয়াত-কলম৷ মন্ত্রতন্ত্র, নিয়মকাননু তেমন কিছু নয়৷ সরস্বতী কিন্তু কল্যাবিদ্যারও দেবী৷ তাই শিল্প সাধনা যাঁরা করেন, তাঁরাও আজ পুজায় ব্যস্ত।

আরও পড়ুন:  'সব চক্রান্ত', গোপন ডেরা থেকে দাবি শিবুর! উড়িয়ে দিলেন মহিলাদের অভিযোগ

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget