এক্সপ্লোর

Buddhadeb Bhattacharya: ফুসফুসে সামান্য জল থাকলেও উদ্বেগের কারণ নেই, বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার আরও উন্নতি

Buddhadeb Bhattacharya Health: রাইলস টিউব ছাড়া বুদ্ধবাবুকে নরম খাবার দেওয়া যাবে কিনা সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। সূত্রের খবর, বুদ্ধবাবুর শরীরের সমস্ত প্যারামিটার ইতিবাচক। 

কলকাতা: বুদ্ধদেব ভট্টাচার্যর (Buddhadeb Bhattacharya) শারীরিক অবস্থার আরও উন্নতি। ফুসফুসে সামান্য জল, উদ্বেগের কারণ নেই, জানা গেল পরীক্ষায়। অক্সিজেনের (Oxygen) মাত্রায় সামান্য হেরফের করা হতে পারে। আজ ফের হবে সোয়ালো অ্যাসেসমেন্ট টেস্ট। রাইলস টিউব ছাড়া বুদ্ধবাবুকে নরম খাবার দেওয়া যাবে কিনা সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। সূত্রের খবর, বুদ্ধবাবুর শরীরের সমস্ত প্যারামিটার ইতিবাচক। 

গতকালই আম খেতে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর, তিনি খুলে দিতে চান বাইপ্যাপ ও রাইলস টিউব। তবে চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থা আগের থেকে উন্নতি হলেও এখনই পুরোপুরি খোলা হচ্ছে না বাইপ্যাপ ও রাইলস টিউব। শরীরে কমেছে কার্বন ডাই অক্সাইড, বেড়েছে অক্সিজেনের মাত্রা।  

আগের থেকে আরও ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। সেই জন্য় বাইপ্যাপ সাপোর্ট ও রাইলস টিউব খুলে ফেলতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী। খেতে চান মুখ দিয়ে। সূত্রের খবর, গতকাল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু দেখা করতে এলে, তাঁর কাছে আম খাওয়ার ইচ্ছে প্রকাশ করেন বুদ্ধবাবু। আচ্ছন্ন ভাব পুরোপুরি কেটে গিয়েছে। বেশিরভাগ সময়ে বিছানায় বসে অক্সিজেন নিচ্ছেন। সময় কাটছে সঙ্গে থাকা সহকারীর সঙ্গে গল্প করে। তবে তার আগের রাতেও বাইপ্যাপ সাপোর্টে ছিলেন। একটানা বাইপ্যাপের মাস্ক পরে থাকা নিয়ে চিকিৎসকদের কাছে অনিচ্ছা প্রকাশও করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

হাসপাতাল সূত্রে খবর, শরীরে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমার পাশাপাশি, বেড়েছে অক্সিজেন লেভেল। হিমোগ্লোবিন কমে যাওয়ায় চিকিৎসকরা এক ইউনিট রক্ত দেওয়ার সিদ্ধান্ত নিলেও, বিশেষ KELL অ্যান্টিজেনযুক্ত AB নেগেটিভ গ্রুপের রক্ত মেলেনি। তাই, খুব প্রয়োজন না পড়লে রক্ত দেওয়া হবে না বলে ঠিক করেছেন চিকিৎসকরা। সংক্রমণ কতটা কমেছে জানতে এদিন রক্তের বেশ কিছু পরীক্ষা হয়। রিপোর্ট নিয়ে দুপুরে আলোচনায় বসে মেডিক্যাল বোর্ড। মেডিক্যাল বোর্ডের বৈঠকে উপস্থিত ছিলেন দুই বাম নেতা সূর্যকান্ত মিশ্র ও বিমান বসু। বিকেলে হাসপাতালে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী ও তাঁদের একমাত্র সন্তান। এ দিন বুদ্ধবাবুকে দেখতে আসেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। আসেন যমজ দুই ভাই, রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত ও অবসরপ্রাপ্ত অধ্যাপক অতীশ দাশগুপ্ত৷                                           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget