এক্সপ্লোর

Darjeeling News: 'দার্জিলিং-এ আর কোনও বন‍্ধ হবে না' ঘোষণা হামরো পার্টি প্রধানের

Darjeeling No Strike Zone: বাদ যায়নি কিছুই। ৫ বছর আগে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ১০৫ দিন ধরে বনধ চলে পাহাড়ে। ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয় চা শিল্প, পর্যটন ব্যবসা। 

মোহন প্রসাদ ও উমেশ তামাং, দার্জিলিং: ভবিষ্যতে দার্জিলিং (Darjeeling) শহরে আর কোনও বন‍্ধ হবে না। ঘোষণা করলেন হামরো পার্টির (Hamro Party) প্রধান অজয় এডওয়ার্ড। এই ঘোষণার প্রেক্ষিতে তৃণমূলের (TMC) পাল্টা দাবি, বন‍্‍ধের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব তারাই। পাহাড়ের আরেক দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চারও দাবি, তাদের পথেই চলছে হামরো। ভাল কাজের সমর্থন করা হবে, বলছে বিজেপি (BJP)।

হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড ঘোষণা করেছেন, দার্জিলিংকে (Darjeeling) স্ট্রাইক ফ্রি জোন করা হবে, ভবিষ্যতে কোনও বন‍্ধ হবে না দার্জিলিঙে - একলাইন একলাইন একলাইন। প্রথম নির্বাচনী যুদ্ধেই বাজিমাত। 

ট্র্যাডিশনাল দলগুলিকে কোণঠাসা করে দার্জিলিংয়ের পুরবোর্ড দখলের পরে, পাহাড়ের রানিকে বন‍্ধ-মুক্ত করার চ্যালেঞ্জ ছুড়লেন হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড। গোর্খাল্যান্ডের দাবিতে বহু বছর ধরে রক্তক্ষয়ী আন্দোলনের সাক্ষী পাহাড়ের রানি। খুন...বন‍্ধ...ভাঙচুর...লুঠপাট...অগ্নিসংযোগ!

বাদ যায়নি কিছুই। ৫ বছর আগে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ১০৫ দিন ধরে বনধ চলে পাহাড়ে। ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয় চা শিল্প, পর্যটন ব্যবসা। 

আরও পড়ুন: Russia Ukraine Crisis : খাদ্য-সঙ্কটের আশঙ্কা, একাধিক খাদ্য-সামগ্রীর রফতানি বন্ধের সিদ্ধান্ত ইউক্রেনের

এই প্রেক্ষাপটেই দার্জিলিঙ পুরসভার ক্ষমতা দখলের পরে, হামরো পার্টির প্রধানের নতুন বার্তা আর বনধের রাজনীতি নয় পাহাড়ে! পাহাড়ে বনধের রাজনীতি প্রসঙ্গে একই অবস্থান নিয়েছে তৃণমূল এবং ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা।

অজয় এডওয়ার্ডের সিদ্ধান্তকে কার্যত সমর্থন জানিয়েছে বিজেপিও। কার্শিয়ং-এর বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, যে ভাল কাজ করে বিজেপি তার প্রশংসা করে, ভাল কাজ করলে সমর্থন করব।

আরও পড়ুন: BJP: আত্মসমীক্ষা মানে দলগত, ব্যক্তিগত নয়, কিন্তু এসব বুঝতে হলে একটু শিক্ষাদীক্ষা দরকার, ট্যুইট তথাগত রায়ের

এদিনই হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড ঘোষণা করেছেন, এবার থেকে দার্জিলিঙের প্রতিটি জায়গায় সরকারি হোর্ডিংয়ে নেপালি ভাষাও ব্যবহার করা হবে।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget