এক্সপ্লোর

BJP: আত্মসমীক্ষা মানে দলগত, ব্যক্তিগত নয়, কিন্তু এসব বুঝতে হলে একটু শিক্ষাদীক্ষা দরকার, ট্যুইট তথাগত রায়ের

BJP: লকেট চট্টোপাধ্যায়ের আত্মবিশ্লেষণ-মন্তব্যের প্রেক্ষাপটে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি রাজ্য বিজেপি সভাপতি।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: পুরভোটে (Municipal Election) বিজেপির (BJP) শোচনীয় ফলের পরে আত্মবিশ্লেষণের আহ্বান জানিয়েছিলেন দলের সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। তাঁকে কটাক্ষ করেন দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 

এই আবহে এবার ট্যুইট করে খোঁচা দিলেন তথাগত রায় (Tathagata Roy)। তিনি লিখেছেন, ‘আত্মসমীক্ষা মানে দলগত, ব্যক্তিগত নয়। তা না হলে তো বাড়ির বাথরুমে বসেই করা যায়। বৈঠক ডাকবার দরকার হয় না। দল কী ভুল করেছে, কার নেতৃত্বে কীভাবে সেটা শোধরানো যাবে, সেটাই দেখতে হবে। কে কত কিলোমিটার চক্কর মেরেছে তা নয়। কিন্তু এসব বুঝতে হলে একটু শিক্ষাদীক্ষা দরকার।’

সাম্প্রতিক পুরসভা ভোটে রাজ্যের কোথাও বোর্ড গড়া তো দূর, প্রাপ্ত ভোট শতাংশের নিরিখেও বামেদের পিছনে বিজেপি। এই প্রেক্ষাপটে শনিবার দলের সাংগঠনিক বৈঠকে আত্মবিশ্লেষণের সুরে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘শুধু সন্ত্রাসের কথা বললে হবে না। নিজেদের দুর্বলতাও দেখতে হবে। খতিয়ে দেখতে হবে সিপিএম কীভাবে দ্বিতীয় স্থানে উঠে এল।’ একইসঙ্গে তাঁর অভিযোগ, দলের কমিটিগুলিতে যোগ্যতা নয়। গুরুত্ব পেয়েছে কোটা। 

আরও পড়ুয়া চিন্তন বৈঠকে 'মাছেভাতে' বিজেপি, নজর কেড়েছে পদ্ম শিবিরের জমাটি আয়োজন

সেই প্রসঙ্গেই রবিবার লকেট চট্টোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘এসব কথা বলা খুব সহজ। যারা ময়দানে নেই তারা যদি এ ধরনের কমপ্লেন করে, তাহলে কী হবে! যারা ময়দানে কাজ করেছে, তারা জানে লড়াই কত কঠিন।’

পাল্টা লকেট বলেছেন, ‘কাল যখন ভিতরে কথা হচ্ছিল, দিলীপদা ওখানে যদি কিছু বলেন, বলতে পারতেন। আমি তো কখনও বলিনি ভিতরে আমি কী বলেছি। মিডিয়া স্পেকুলেট করেছে, আমি কী কথা বলেছি।’

দলের সর্বভারতীয় সহ সভাপতি ও হুগলির বিজেপি সাংসদের মতনৈক্য! অস্বস্তিতে পড়লেও এ ব্যাপারে মন্তব্য এড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget