এক্সপ্লোর

Bowbazar Metro: মেট্রোর কাজে তৃতীয় বিপর্যয়, ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়া শুরু KMRCL-এর

Kolkata Metro Update: একবার নয়, তিন তিনবার ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী হয়েছেন তাঁরা। কারও চোখের সামনে তাসের ঘরের মতো, ভেঙে পড়েছে মাথা গোঁজার ঠাঁই। কারও আশ্রয় কেড়ে নিয়েছে এই ভয়ঙ্কর ফাটল।

অরিত্রিক ভট্টাচার্য, বউবাজার: বউবাজারে মেট্রোর কাজের জন্য অক্টোবরে ঘটে যায় তৃতীয় বিপর্যয়! সেই বিপর্যয়ের জেরে ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়া শুরু করল KMRCL। গতকাল ১১টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় চেক।

ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়া শুরু: একবার নয়, তিন তিনবার ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী হয়েছেন তাঁরা। কারও চোখের সামনে তাসের ঘরের মতো, ভেঙে পড়েছে মাথা গোঁজার ঠাঁই। কারও আশ্রয় কেড়ে নিয়েছে এই ভয়ঙ্কর ফাটল। মেট্রোর কাজের জেরে, বিপর্যস্ত অবস্থা বউবাজারের একের পর এক পরিবারের। গত ১৪ অক্টোবর মেট্রোর কাজের জেরে, তৃতীয়বার ফাটল ধরে বউবাজারের মদন দত্ত লেনের একাধিক বাড়িতে। বৃহস্পতিবার, সেই সব পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু হল। এদিন KMRCL-এ তরফে ১১টি পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়।

KMRCL বিজ্ঞপ্তি অনুযায়ী,  ১০০ বর্গফুট দোকান মালিক ও বাড়ির মালিকদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় ও ১০০ বর্গফুটের বেশি আয়তনের দোকান বা বাড়ির মালিকদের দেওয়া হয় ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ। KMRCL’র তরফে জানানো হয়েছে, এছাড়া যাঁদের বাড়ি মেরামত করে দেওয়া সম্ভব, তাঁদেরটা সারিয়ে দেওয়া হবে। যাঁদের বাড়ি নতুন করে বানাতে হবে, সেটা KMRCL বানিয়ে দেবে।

KMRCL-এর তরফে জেনারেল ম্যানেজার এ কে নন্দী জানিয়েছেন, ইতিমধ্যেই বছর তিনেক আগে, প্রথম বিপর্যয়ের সময়ের ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পুরো ভেঙে তৈরি করার জন্য, ২৩টি বাড়ির জন্য মেট্রোর তরফে টেন্ডার ডাকা হয়েছে। KMRCL সূত্রে খবর, পুরসভা থেকে নক্সা নিয়ে, সেই মাপের, সেই উচ্চতার বিকল্প বাড়ি বানানো হবে। এদিকে, ইতিমধ্যেই বেশ কিছু বাড়ি মেরামত করে, সেখানকার বাসিন্দাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। কিছু পরিবার এখনও হোটেলে।

এর আগে ২০১৯-এর ৩১ অগাস্টের পর ২০২২ মাসের ১১ মে মেট্রোর কাজের জন্য চুরমার হয়ে যায় বউবাজারের দুর্গাপিটুরি লেনের বাসিন্দাদের বাড়ি। এক মুহূর্তে আচমকা মাথার ছাদ সরে যায়। ধাক্কা লাগে রুটিরুজিতে। নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে চলে যেতে হয় অন্যত্র। প্রথম পর্যায়ে সেই রকমই ১৪ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর হাতে প্রথম দফার আর্থিক সাহায্য তুলে দেয় কলকাতা মেট্রো রেল কর্পোরেশন বা KMRCL কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: Mamata Banerjee: 'আমি যাই না, সবাই আমার সঙ্গে সেটিং করতে আসে', মোদির সঙ্গে মিটিং নিয়ে মন্তব্য মমতার

সেরা শিরোনাম

Rejinagar By Elections: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা, আজ পথে নামছে INDI জোট
SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা, আজ পথে নামছে INDI জোট
ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের
ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের
Humayun Kabir on By-Poll: 'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
Humayun Kabir Detained: গ্রেফতার হুমায়ুন কবীর, পুলিশকে হুঁশিয়ারি, ভোটারদের প্রভাবিত করার একাধিক অভিযোগ
গ্রেফতার হুমায়ুন কবীর, পুলিশকে হুঁশিয়ারি, ভোটারদের প্রভাবিত করার একাধিক অভিযোগ

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget