এক্সপ্লোর

Mamata Banerjee: 'আমি যাই না, সবাই আমার সঙ্গে সেটিং করতে আসে', মোদির সঙ্গে মিটিং নিয়ে মন্তব্য মমতার

Mamata-Modi Meeting: মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠকের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

আশাবুল হোসেন, কলকাতা: ৫ ডিসেম্বর, দিল্লিতে জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠক হবে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) আমন্ত্রণে সেই বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে, আগামী বছর মেঘালয়ে (Meghalaya) বিধানসভা ভোট (Assembly Election)। তার আগে ১২ই ডিসেম্বর, মেঘালয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।                     

২০২৩ সালে জি-২০ সম্মেলনের আয়োজক দেশ ভারত (India)। এই আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষ্যে অন্য রাজ্যের পাশাপাশি একাধিক অনুষ্ঠান হবে পশ্চিমবঙ্গেও (West Bengal) ।এ নিয়ে ৫ ডিসেম্বর, দিল্লিতে জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারপার্সনকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তৃণমূলের প্রধান হিসাবে সেই বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।                                                                                

গত অগাস্টে, দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একান্ত বৈঠকের নেপথ্যে আঁতাঁতের অভিযোগে সরব হয় সিপিএম-কংগ্রেস। তার জবাবও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি রাজ্যের প্রাপ্য চাইতে গিয়েছিলাম, সেটাকে নাকি সেটিং বলে। ভিক্ষা চাইতে যাইনি, নিজেদের প্রাপ্য চাইতে গিয়েছিলাম। আমি কারও সঙ্গে সেটিং করতে যাই না। সবাই আমার সঙ্গে সেটিং করতে আসে।"                                            

আরও পড়ুন, ফের খারিজ জামিনের আবেদন, জেলেই মানিক ভট্টাচার্য

এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠকের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এদিকে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে আজমেঢ় শরিফ ট্রেনের ব্যবস্থা করেছিলেন। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বহুদিন থেকেই তাঁর আজমেঢ় শরিফে খাজা মইনুদ্দিন চিস্তির দরগায় যাওয়ার হচ্ছে ছিল।                                        


সেই মতো এবার থেকে দিল্লি থেকে রাজস্থানের আজমেঢ় শরিফ যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি রাজস্থানের পুষ্করের ব্রহ্মা মন্দিরেও যাবেন তিনি। এদিকে, আগামী বছরই মেঘালয়ে বিধানসভা ভোট। কংগ্রেসে ভাঙন ধরিয়ে, সেভেন সিস্টার্সের অন্যতম এই রাজ্যে বর্তমানে প্রধান বিরোধী দল তৃণমূল। সম্প্রতি, মেঘালয় সফরে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই প্রেক্ষাপটে ১২ ডিসেম্বর ৩ দিনের সফরে মেঘালয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে, একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে তৃণমূলনেত্রীর।                                                                            

সেরা শিরোনাম

Adhir On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
RG Kar Case: আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?
আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget