এক্সপ্লোর

Lung Transplant: রাজ্যে সফল ফুসফুস প্রতিস্থাপন, অসাধ্যসাধন কলকাতার হাসপাতালে

Kolkata:টানা ৩৬ দিন একমো সাপোর্টে ছিল ওই কিশোর। প্রতিস্থাপনের জন্য টানা ৮ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: চিকিৎসা বিজ্ঞানে মাইলস্টোন তৈরি হল রাজ্যে। পশ্চিমবঙ্গে এই প্রথমবার সফলভাবে ফুসফুস প্রতিস্থাপন করলেন চিকিৎসকরা। কলকাতায় মেডিকা মাল্টিস্পেশালিটি হাসপাতালে এক কিশোরের ফুসফুস প্রতিস্থাপন করা হল। আপাতত ভেন্টিলেশনে রয়েছে বারাসতের বাসিন্দা ওই কিশোর। 

টানা ৩৬ দিন একমো সাপোর্টে ছিল ওই কিশোর। প্রতিস্থাপনের জন্য টানা ৮ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছে। তারপরে প্রতিস্থাপন সফল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

হাসপাতাল সূত্রের খবর, রাজ্যে এই প্রথমবার সফলভাবে সম্ভব হল ফুসফুস প্রতিস্থাপন। মেডিকা মাল্টিস্পেশালিটি হাসপাতালের অস্ত্রোপচারে নতুন জীবন পেলেন বারাসাতের কিশোর। 

কী ঘটেছিল?
জল ভেবে ভুল করে রাসায়নিক খেয়ে ফেলেছিলেন ১৬ বছরের স্বপ্নিল বিশ্বাস। এতে তার দুটো ফুসফুসই বিকল হয়ে যায়। শ্বাসকষ্ট নিয়ে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয় ওই কিশোরকে। পরে অবস্থার অবনতি হওয়ায় মেডিকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রতিস্থাপনের জন্য ফুসফুস না পাওয়া পর্যন্ত টানা ৩৬ দিন সেখানে একমো সাপোর্ট দিয়ে কৃত্রিমভাবে তাঁর ফুসফুস ও হৃদযন্ত্রকে সচল রাখা হয়। 

শনিবার, ভুবনেশ্বরে ব্রেন ডেড হওয়া এক ব্যক্তির ফুসফুস সংগ্রহ করে কলকাতা নিয়ে আসা হয়।  সেদিন রাত থেকে রবিবার সকাল পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা ধরে চলে জটিল অস্ত্রোপচার। সফলভাবে ফুসফুস প্রতিস্থাপনের নেপথ্যে রয়েছেন, শল্য চিকিৎসক কুণাল সরকার, সপ্তর্ষি রায় ও সৌম্যজিৎ বসু। 

মেডিকা মাল্টিস্পেশালিটি হাসপাতালের সিনিয়র ভাইস চেয়ারম্য়ান ও সিনিয়র কার্ডিয়াক সার্জেন কুণাল সরকার বলেন, 'ফুসফুস প্রতিস্থাপন এমন একটি অস্ত্রোপচার যেখানে একসঙ্গে দু-দুটো অর্গানকে ট্রান্সপ্লান্ট করা হয়। ২টো ফুসফুসকে অল্প সময়ের মধ্যে একসঙ্গে প্রতিস্থাপন করতে হয়। এরপর নানারকম রিজেকশন,অক্সিজেনেশন ঠিকমতো হচ্ছে কিনা, সংক্রমণ হল কিনা, সবদিকে আমাদের প্রখর চোখ রাখতে হয়। অস্ত্রোপচার এবং অস্ত্রোপচার পরবর্তী দেখভাল মিলিয়ে এটা সবচেয়ে জটিল অস্ত্রোপচার যা আজ পর্যন্ত করা হয়েছে।'

আপাতত সুস্থ রয়েছে ওই কিশোর। সংক্রমণ এড়াতে ভেন্টিলেশনে রাখা হয়েছে স্বপ্নিলকে। 

আরও পড়ুন: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget