এক্সপ্লোর

Summer Vacation: 'দক্ষিণের গরমে উত্তরবঙ্গেও স্কুল ছুটি' গরম-তরজায় আলাদা রাজ্যের দাবিতে শান বিজেপি বিধায়কের

ট্যুইটে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ লিখেছেন, ‘দক্ষিণবঙ্গে গরম পড়লে উত্তরবঙ্গে বন্ধ হয় স্কুল। এই ধরনের সিদ্ধান্তর জন্যই উত্তরবঙ্গে জন্ম নেয় আলাদা রাজ্যের দাবি।’ 

কলকাতা: স্কুলে গরমের ছুটি নিয়েও এবার সংঘাতে বিজেপি। ‘উত্তরবঙ্গের (North Bengal) আবহাওয়ার পরিস্থিতি দক্ষিণবঙ্গের মতো নয়, উত্তরবঙ্গের (North Bengal) ক্ষেত্রে ২ মে থেকে গরমের ছুটির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।’ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Education Minister Bratya Bose) চিঠি দিয়ে এমনটাই আর্জি  শিলিগুড়ির বিজেপি (BJP) বিধায়ক শঙ্কর ঘোষের। ট্যুইটে শিলিগুড়ির (Siliguri) বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ লিখেছেন, ‘দক্ষিণবঙ্গে গরম পড়লে উত্তরবঙ্গে বন্ধ হয় স্কুল। এই ধরনের সিদ্ধান্তর জন্যই উত্তরবঙ্গে জন্ম নেয় আলাদা রাজ্যের দাবি।’ 

স্কুলে গরমের ছুটি নিয়েও সংঘাতে বিজেপি! সেই রেশ টেনে উত্তরবঙ্গের আরও এক বিজেপি বিধায়কের মুখে উঠে এল রাজ্য ভাগের প্রসঙ্গ! তীব্র দহনে পুড়ছে দক্ষিণবঙ্গ। পড়ুয়াদের স্বস্তি দিতে গরমের ছুটি এগিয়ে এনেছে রাজ্য সরকার। ২ মে থেকে ১৫ই জুন পর্যন্ত প্রায় দেড় মাস স্কুলে গরমের ছুটি ঘোষণা করেছে শিক্ষা দফতর। এই পরিস্থিতিতে, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের জন্য উত্তরবঙ্গে গরমের ছুটি এগিয়ে আনার বিরোধিতায় সরব হয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

শঙ্কর ঘোষের বক্তব্য: উত্তরবঙ্গে (North Bengal) স্কুল বন্ধ নিয়ে তীব্র বিরোধীতা করে তিনি বলেন, 'শিক্ষামন্ত্রী ব্যক্তিগত জীবনে অধ্যাপক। তিনি এ বিষয়ে অনেক বেশি বোঝেন। দীর্ঘদিন পর আবার শুরু হয়েছে পঠনপাঠন। এই পরিস্থিতিতে ফের স্কুল বন্ধ করে দেওয়া উচিৎ নয়। দক্ষিণবঙ্গে যে আবহাওয়ার পরিস্থিতি সে ক্ষেত্রে সেখানকার মানুষ বিচার বিবেচনা করে অবশ্যই সিদ্ধান্ত নেবেন। তবে উত্তরবঙ্গের পক্ষে এই সিদ্ধান্ত বাস্তবোচিত নয়। কাজেই দার্জিলিং, কালিম্পং-এর সঙ্গে শিলিগুড়িকেও এ ক্ষেত্রে বাদ দেওয়া হোক। 

বিকল্প কী? শঙ্কর ঘোষের কথায়,  'ছুটি কাটাতে কাটা সকলেই পরিশ্রান্ত। দাবদাহের কারণে একান্তই সিদ্ধান্ত নিতে হলে সময় পরিবর্তন করা যেতে পারে বলেই শঙ্কর ঘোষের মত। একেবারেই স্কুল বন্ধের তীব্র বিরোধীতা করে এমনটাই জানিয়েছেন তিনি। দক্ষিণবঙ্গে গরম পড়লে উত্তরবঙ্গে স্কুল বন্ধ আবার উত্তরবঙ্গে ঝড় হলে দক্ষিণবঙ্গের প্রশাসনের এখানে না আসা তাঁকে বিব্রত করে বলেই জানিয়েছেন তিনি। 

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মন্তব্য: দায়িত্বজ্ঞানহীন প্ররোচনামূলক কথা। রাজ্যের বিভিন্ন জায়গায় দাবদাহ চলছে, কোথাও হয়ত তা নেই, সরকারি স্কুল যখন চলবে তখন তো বৈষম্য হতে পারে না।সরকারি নিয়মনীতি তো জেলা ভিত্তিক বা মহকুমাভিত্তিক হবে না!

এই রাজনৈতিক তরজার মধ্যেই, বিজেপি বিধায়কের দাবিকে সমর্থন করেছেন অভিভাবকদের একাংশ। তীব্র দাবদাহে (Heatwave) পুড়ছে রাজ্য। পড়ুয়াদের নিয়ে উদ্বেগ ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। এই পরিস্থিতিতে স্কুলে গরমের ছুটি এগিয়ে এনেছে রাজ্য সরকার। ২ মে থেকে গরমের ছুটি (Summer Vacation)। নবান্নে (Nabanna) ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

মুখ্যমন্ত্রী বলেন, "এই গরমে বাচ্চারা টিফিন খায় বাইরে। যখন তারা যাতায়াত করে, অনেকের নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হয়। লু-টা তারা সহ্য করতে পারছে না। কারণ, গরম খুব পড়েছে। যদি অসুবিধা না থাকে, ২ মে থেকে গরমের ছুটি। বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে।"

স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে গরমের ছুটি দিয়ে দেওয়ার জন্য সচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি ছুটির কথা বেসরকারি স্কুলগুলিকেও জানাতে বলা হয়েছে। ১৫-২০ জুনের মধ্যে কবে স্কুল খুলবে, তা দেখতে সচিবকে নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: North 24 Pargana Blast : ফুচকা তৈরির সময় বিস্ফোরণ ! উড়ল ছাদ, পুড়ে খাক সব

আরও পড়ুন: Bolpur: বোলপুরে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ, গ্রেফতার প্রোমোটার সহ ৭

 

সেরা শিরোনাম

News Live Update : কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় আপনি এখন নতুন করে আবেদন করতে পারবেন? কী বলছে সরকার
অন্নপূর্ণা যোজনায় আপনি এখন নতুন করে আবেদন করতে পারবেন? কী বলছে সরকার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget