এক্সপ্লোর

North 24 Pargana Blast : ফুচকা তৈরির সময় বিস্ফোরণ ! উড়ল ছাদ, পুড়ে খাক সব

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটেই এই ভয়াবহ বিস্ফোরণ হয়েছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ঝিকরা বাসাবাটি এলাকায়। 

সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগনা : উড়ে গেছে টালির চাল।  ঘরে থাকা খাট-আলমারি-সহ অন্যান্য সামগ্রী সবই পুড়ে গেছে।  কার্যত গোটা বাড়িটাই ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে।  ক্ষতি হয়েছে আশপাশের আরও দু’টি বাড়িতেও। উত্তর ২৪ পরগনার ( North 24 Pargana)  দেগঙ্গায় বিস্ফোরণ। উড়ে যায় বাড়ির চাল। বিস্ফোরণের ঘটনায় ৩ জন জখম হয়েছেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ফুচকা তৈরির সময় গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে।

গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ? 
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটেই এই ভয়াবহ বিস্ফোরণ হয়েছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ঝিকরা বাসাবাটি এলাকায়। এই ঘটনায়, কয়েকজন জখম হয়েছেন! আহতদের দাবি, ফুচকা ভাজার সময়, কোনওভাবে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। তার থেকেই বিস্ফোরণ হয়। 

আরও পড়ুন :' কৃষকদের ভুল বোঝাচ্ছে তৃণমূল সরকার' পাটশিল্প বস্ত্রমন্ত্রীকে লেখা চিঠিতে অর্জুনের উল্লেখ !

গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়
ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্য মহম্মদ হাফিজুল ইসলাম জানান, তিনি ফুচকা ভাজছিলেন।  তখন গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। তারপর বিস্ফোরণ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, দেগঙ্গার বিডিও ও তৃণমূল পরিচালিত দেগঙ্গা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। দেগঙ্গা থানার পুলিশ সূত্রে দাবি, ফুচকা ভাজার সময় গ্যাসের পাইপে আগুন ধরে যায়। তার থেকে পর পর দুটো সিলিন্ডার বিস্ফোরণ হয়। পালাতে গিয়ে তিন জন আহত হয়েছেন।

খড়দায় বিস্ফোরণ 
গত ২৬ এপ্রিল, খড়দার পিকে বিশ্বাস রোডে বিস্ফোরণে ভেঙে পড়ে পুরনো দোতলার বাড়ির একাংশ। সেদিন বিকেল চারটে নাগাদ আচমকা বিকট শব্দ শুনতে পান প্রতিবেশীরা। ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েকজন চাপা পড়েন। আশঙ্কাজনক অবস্থায় মিঠু সাউ নামে পরিবারের এক সদস্যকে ভর্তি করা হয় বেলঘরিয়ার একটি নার্সিংহোমে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের জেরে বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে পড়ে।  ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক বিশেষজ্ঞরা। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget