এক্সপ্লোর

South 24 Parganas News: গাড়িতে পুলিশেরই ভুয়ো বোর্ড, নরেন্দ্রপুরে গ্রেফতার ৩

Arrest In Narendrapur: গাড়িতে 'ক্রাইম ব্যুরো অফ ইনভেসটিগেশন'-র ভুয়ো বোর্ড! রবিবাসরীয় সকালের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নরেন্দ্রপুর থানা এলাকার মহামায়াতলায়। গ্রেফতার তিন জন। বাজেয়াপ্ত গাড়িটিও। 

রঞ্জিৎ হালদার, নরেন্দ্রপুর: গাড়িতে 'ক্রাইম ব্যুরো অফ ইনভেসটিগেশন'-র ভুয়ো (Fake) বোর্ড (Board)! রবিবাসরীয় সকালের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নরেন্দ্রপুর (Narendrapur) থানা এলাকার মহামায়াতলায় (Mahamayatala)। গ্রেফতার (arrest) তিন জন। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও। 

কী হয়েছিল?

পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসেছিল, একটি গাড়িতে 'ক্রাইম ব্যুরো অফ ইনভেসটিগেশন'-র বোর্ড ব্যবহার করছে কেউ বা কারা। এর পরই সক্রিয় হয় প্রশাসন। প্রথমে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক ভাবে তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। উদ্ধার হয় ভুয়ো পরিচয়পত্র। আপাতত যা জানা গিয়েছে তাতে তদন্তকারীদের ধারণা, 'ক্রাইম ব্যুরো অফ ইনভেসটিগেশন' পরিচয় দিয়ে টাকা তুলত অভিযুক্তরা। আজই ধৃত তিনজনকে বারুইপুর আদালতে পেশ করা হবে। ওই তিনজনকে আরও জেরা করতে চায় পুলিশ। সেই জন্য হেফাজতে নেওয়ারও তোড়জোড় চলছে। সম্ভবত সেই মর্মেই আর্জি জানানো হবে।  

প্রতারণার অভিযোগে আগেও শিরোনামে নরেন্দ্রপুর...

গত এপ্রিলের ঘটনা। ২৮৫ টাকার জুতো কিনতে গিয়ে ১৯ হাজার ৫৯ টাকা খোয়া যাওয়ার অভিযোগ উঠেছিল নরেন্দ্রপুরে। সে বার নাম জড়ায় একটি ই-কমার্স সাইটের। অভিযোগকারিণী জানিয়েছিলেন, ই-কমার্স সাইটে একটি ২৮৫ টাকার জুতো অর্ডার দিয়েছিলেন তিনি। কিন্তু অনলাইনে পেমেন্ট করতে গিয়ে সমস্যা হওয়ায় ওয়েবসাইট থেকে পাওয়া হেল্পলাইনে ফোন করলে সেখান থেকে অ্যাপ ডাউনলোড করতে বলে ওটিপি চাওয়া হয়। সেই ওটিপি জানানোর পরেই তিন দফায় অভিযোগকারিণীর অ্যাকাউন্ট থেকে ১৯ হাজার ৫৯ টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়। এমন সময়ই ওই ঘটনাটি ঘটে যখন বারুইপুর পুলিশ জেলার তরফে জেলাজুড়ে সাইবার সচেতনতা নিয়ে অভিযান চলছিল।
তবে প্রশাসনিক তৎপরতা সত্ত্বেও জালিয়াতরা যে জালিয়াতিতেই আছে, সেটা ফের স্পষ্ট রবিবার সকালের ঘটনায়।  

আরও পড়ুন:'বিষয়টি লজ্জার!' ধৃত মডেল-অভিনেত্রী অর্পিতা প্রসঙ্গে ফেসবুকে লম্বা পোস্ট সুদীপ্তা চক্রবর্তীর

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget