এক্সপ্লোর

Sudipta Chakraborty: 'বিষয়টি লজ্জার!' ধৃত মডেল-অভিনেত্রী অর্পিতা প্রসঙ্গে ফেসবুকে লম্বা পোস্ট সুদীপ্তা চক্রবর্তীর

Sudipta Chakraborty on Arpita: সুদীপ্তা কারও নাম উল্লেখ না করলেও যে উদাহরণ তিনি টেনেছেন তাতে স্পষ্ট যে কথাগুলো অর্পিতা মুখোপাধ্যায়কে লক্ষ্য করেই বলা। প্রসঙ্গত, এদিন ইডি গ্রেফতার করেছে অর্পিতাকেও।

কলকাতা: গত দুই দিন ধরেই রাজ্য রাজনীতি (Politics) তোলপাড়। শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় ইডি-র হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আর সেই সঙ্গেই টালিগঞ্জের ডায়মন্ড সিটিতে, এক লহমালয় স্পটলাইট এসে পড়েছে যার ওপর, তিনি অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। পেশায় মডেল ও অভিনেত্রী অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ২১ কোটি ২০ লক্ষ টাকা। সেই সঙ্গে সোনার গয়না, বিদেশি মুদ্রা তো রয়েইছে। আর এইসবের সঙ্গে তাল মিলিয়ে চলছে সোশ্যাল মিডিয়া ট্রোলিং (Social Media Troll)। এবার সেই সবকিছু নিয়েই ফেসবুকে মুখ খুললেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)।

'বিষয়টা লজ্জার', ফেসবুকে পোস্ট মন্তব্য সুদীপ্তা চক্রবর্তী

শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেন সুদীপ্তা। তিনি লেখেন, 'ফেসবুকে Meme বানিয়ে, খিল্লি করে, চা-এর কাপে তুফান তুলে হাল্কা আলোচনার বিষয় এটা নয়। বিষয়টা লজ্জ্বার। বিষয়টা রাগের। চোখের সামনে রোজ দেখছি তাজা কিছু ছেলেমেয়েকে অভিনয় শিখে, অভিনয় চর্চা করে, নিজেকে তৈরি করার অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাজ পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের সম্মান বজায় রেখে। কাজ করছেও, যেটুকু যা পাচ্ছে। এরা তাহলে কী? অভিনেতা নয়? অভিনেত্রী নয়? অন্যায়কে প্রশ্রয় দিয়ে, অন্যায় পথে টাকা রোজগার করে, অন্যায় ভাবে দু একটা বিজ্ঞাপন, সিনেমা বা সিরিয়ালে কাজ পেলেই তিনি মডেল? তিনি অভিনেতা? তিনি অভিনেত্রী?? লজ্জা করছে !! রাগ হচ্ছে !! কত শত ছেলেমেয়েরা পড়াশোনা করে, ট্রেনিং নিয়ে, পরীক্ষা দিয়ে হত্যে দিয়ে পড়ে আছে একটা কাজ পাওয়ার আশায় !!! সরকারি, বেসরকারি, চাকরি বা ফ্রিল্যান্সিং job, যা হোক কিছু --- একটা কাজ, just একটা কাজ, যাতে সম্মানের সঙ্গে কাজ করে কিছু টাকা রোজগার করা যায়। আর সেখানে কোনো একজন মানুষের ১০/১৫ টা বাড়ি... ২১ কোটি টাকা নগদ... বিদেশি মুদ্রা... গয়না ....এই দেশে!!!!! এই রাজ্যে !!!  এই শহরে !!!! এঁরা জনগণের স্বার্থে কাজ করেন ? দেশের স্বার্থে রাজনীতি করেন ? আমাদের দেখে কি সত্যিই মনে হয় আমরা রোজ সকালে breakfast এ ঘাস খাই ???? লজ্জ্বা করছে ! রাগ হচ্ছে ! খুব !!! ** এই পোস্ট তৃণমূল/বিজেপি/সিপিআইএম সংক্রান্ত নয়। এই পোস্টে এসে Whataboutery করবেন না। উত্তর দেব না।' (অপরিবর্তিত)

 

আরও পড়ুন: TMC Press Meet: 'পার্থর দোষ প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে' তৃণমূলের সাংবাদিক বৈঠকে মন্তব্য কুণাল, ফিরহাদদের

পোস্টে সুদীপ্তা কারও নাম উল্লেখ না করলেও যে উদাহরণ তিনি টেনেছেন তাতে স্পষ্ট যে কথাগুলো অর্পিতা মুখোপাধ্যায়কে লক্ষ্য করেই বলা। প্রসঙ্গত, এদিন ইডি গ্রেফতার করেছে অর্পিতাকেও। এদিন গ্রেফতারির পর অর্পিতার দাবি, 'আমি কোনও অন্যায় করিনি, এটা বিজেপির বড় চাল।'

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Malda Kali Puja: ৪০০ বছরের প্রাচীন কালীপুজো, সম্প্রীতির নজির মালদায়, জড়িয়ে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের নাম
৪০০ বছরের প্রাচীন কালীপুজো, সম্প্রীতির নজির মালদায়, জড়িয়ে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের নাম

ভিডিও

Census 2027: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
Firhad Hakim |
Strait of Hormuz: ভারতের জন্য সুখবর! পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান
Baduria TMC-BJP Clash | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল
Suvedu Adhikari on DA |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget