এক্সপ্লোর

Cough Syrups: নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে আগেই গ্রেফতার হয়েছিল ৩ জন, এবার গ্রেফতার আরও ২

Nadia News: গত শনিবার কৃষ্ণনগরের ঘূর্ণি গোডাউন মোড় এলাকায় একটি গাড়িতে তল্লাশি করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঐ গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করা হয়।

প্রদ্যোৎ সরকার, কৃষ্ণনগর: নিষিদ্ধ কাশির সিরাপ পাচারচক্রে জড়িত থাকার অভিযোগে আরও দু'জনকে গ্রেফতার করল কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের নাম প্রতীক বিশ্বাস ও সুজন স্বর্ণকার। তাঁদের বাড়ি নদিয়ার করিমপুরের আনন্দপল্লি এলাকায়।

আরও পড়ুন: রক্তের 'হোম ডেলিভারি', ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ; রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের

গত শনিবার কৃষ্ণনগরের ঘূর্ণি গোডাউন মোড় এলাকায় জ্বালানি কাঠ বোঝাই একটি গাড়িতে তল্লাশি করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঐ গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করা হয়। ওই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছিল।

তদন্তকারীদের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদে প্রতীক বিশ্বাস ও সুজন স্বর্ণকারের নাম উঠে আসে। সেই সূত্র ধরেই তাঁদের খোঁজ শুরু করে পুলিশ। এরপর সোমবার রাতে উত্তর ২৪ পরগনার বারাসাত এলাকা থেকে দু'জনকে গ্রেফতার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।

আরও পড়ুন: "সবকটাকে ভিতরে ঢোকাবে সরকার, ... পড়ুয়াদের নাচাচ্ছিল", ককরোচ জনতা পার্টির আন্দোলনকে 'দেশবিরোধী' কটাক্ষ দিলীপ ঘোষের

মঙ্গলবার ধৃতদের কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। এই পাচারচক্রের নেপথ্যে আর কারা রয়েছে এবং দীর্ঘদিন ধরে এই অবৈধ কারবার কীভাবে পরিচালিত হচ্ছিল তার খোঁজে রয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এই সব প্রশ্নের উত্তরের খোঁজেই ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে তারা। আর তারপর জিজ্ঞাসাবাদ করা হবে ধৃতদের। এই পাচারচক্রের সঙ্গে আরও অনেকেই জড়িয়ে রয়েছে বলে মনে করছে পুলিশ। আর সেই কারণেই সেই সব জড়িতদের খুঁজে বের করতে তদন্তে পুলিশ।

এদিকে, এবার রক্তেও দুর্নীতির অভিযোগ। রাজ্যের ৬ টি ব্লাড ব্যাঙ্কে এবার অভিযান চালাল স্বাস্থ্য দফতর। কলকাতা সহ একাধিক জেলায় একযোগে অভিযান স্বাস্থ্য দফতরের। বেলেঘাটার ওম ব্লাড ব্যাঙ্কে অভিযান চালান স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। বেলেঘাটা ছাড়াও হাওড়া, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান, রানিগঞ্জ ও রায়গঞ্জেও অভিযান চালানো হয়। অভিযোগ, স্বাস্থ্য দফতরকে অন্ধকারে রেখে রক্ত বিক্রি করছিল ওই ব্লাড ব্যাঙ্কগুলো।

অন্যদিকে, দিলীপ ঘোষ বলেন, "কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছে। এদের আগে গ্রেফতার করা উচিত। তারপর সোজা ভিতরে ঢোকানো উচিত। এই সব অ্যান্টি সোশ্যাল, যারা বিভিন্ন ব্যানারের নীচে ঘুরে বেড়াচ্ছে, আর তাদের যারা সেই ব্যানারের নীচে নিয়ে আসছে, সবকটাকে ধরে ভিতরে ঢোকানো উচিত। আমাদের সরকার ঢোকাবেও। সব ভিডিও আছে।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget