এক্সপ্লোর

Udayan Guha: টাকা ফেরালে তবেই টিকিট? দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন উদয়ন গুহ

Coochbehar News: উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক মাথাচাড়া দিল। মানুষের টাকা না ফেরালে, পঞ্চায়েত ভোটে টিকিট নয়। হুঁশিয়ারি উদয়ন গুহর

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: মানুষের টাকা ফেরত না দিলে, পঞ্চায়েতে টিকিট পাবেন না। দিনহাটায় দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে দিলেন উদয়ন গুহ (Udayan Guha)। কর্মীরা টাকা তুলেছেন, আর উনি জানেন না? উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি (BJP)।

দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন উদয়ন: টাকার বিনিময়ে, অযোগ্যদের স্কুলে চাকরি দেওয়ার অভিযোগে তোলপাড় রাজ্য। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে, কোটি কোটি টাকা। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন, তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাপস মণ্ডল। জেলায় জেলায় উঠেছে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। এমন এক প্রেক্ষাপটে, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক মাথাচাড়া দিল। মানুষের টাকা না ফেরালে, পঞ্চায়েত ভোটে টিকিট নয়। হুঁশিয়ারি উদয়ন গুহর

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, “যদি এই সব টাকা মানুষকে ফেরত দিতে পারেন ভাল, না হলে পঞ্চায়েতে টিকিট পাবেন না। না হলে তারা টিকিট পাবে না।’’ বৃহস্পতিবার দিনহাটার চৌধুরী হাটে তৃণমূলের কর্মিসভায় যোগ দেন এলাকার বিধায়ক উদয়ন গুহ। সেখানেই পঞ্চায়েত ভোটে টিকিট দেওয়া নিয়ে সতর্ক করে দেন তিনি। মন্ত্রীর কথায়, “যার বিরুদ্ধে একটা অভিযোগও আছে, আমাদের কাছে রিপোর্টও আছে- টাকা নিয়েছে, যদি সেই ব্যক্তি এর মধ্যে টাকা ফেরত না দেয়, তাহলে তার টিকিট উপরওয়ালা ছাড়া কেউ দিতে পারবে না। এটা চ্যালেঞ্জ করে গেলাম আমি। কে দাঁড়াবে, আপনারা ঠিক করে দেবেন। আপনারা মালিক। আপাদের কথা মতো প্রার্থী হবে, এটা গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি।’’

২০১৮-র পঞ্চায়েত ভোটে একচেটিয়া জয় নিয়ে, আজও বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয় শাসকদল তৃণমূলকে। যা নিয়ে দিন কয়েক আগেও, আত্মসমালোচনার সুর শোনা গিয়েছিল উদয়ন গুহর গলায়। উদয়ন গুহর কথায়, “২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমাদের খানিকটা পদক্ষেপ ভুল হয়েছিল।’’ বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বীরাজ বসু বলেন, “দিনহাটাতে উদয়ন গুহর দাপটে বাঘে-গরুতে একঘাটে জল খায়। ওঁর কর্মীরা টাকা তুলছেন, আর উনি জানেন না, এটা হতে পারে না। ওই টাকার ভাগ তো ওনার কাছেও যায়। পঞ্চায়েত নির্বাচনে নিজেদের মুখ বাঁচাতে এই কথা বলেছেন।’’ পাশাপাশি, এদিন বয়সের সীমা বেঁধে দিয়ে উদয়ন গুহ জানিয়ে দিয়েছেন, ৩০ থেকে ৪৫ বছর বয়সীদেরই প্রার্থী করার বিষয়ে প্রাধান্য দেওয়া হবে।

আরও পড়ুন: Malda News: জঞ্জাল-আবর্জনায় ঢেকেছে মালদার হাসপাতাল চত্বর, বাড়ছে রোগ ছড়ানোর আশঙ্কা

সেরা শিরোনাম

News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget