এক্সপ্লোর

Purulia Tigress Hunt: বাগে আসেনি বাঘিনী, 'যমুনা'-কে ধরতে নাস্তানাবুদ বনদফতর, তল্লাশিতে নেমেছে আধাসেনাও

Purulia Tigress Search Operation: প্রায় ২ সপ্তাহ আগে ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে উধাও হয় দুই বাঘিনী, জিনাত ও যমুনা।

অমিতাভ রথ, হংসরাজ সিংহ, সন্দীপ সমাদ্দার ও পার্থপ্রতিম ঘোষ, পুরুলিয়া : দিনভর চেষ্টা করেও বিফল বনদফতর। দিন পেরিয়ে রাত, এখনও অধরা বাঘিনী যমুনা। বন দফতর সূত্রে শেষ পাওয়া খবর অনুযায়ী পুরুলিয়ার বান্দোয়ান থানার রাইকা পাহাড়ের কেশরা জঙ্গলে রয়েছে ওই বাঘিনী। জঙ্গলের বিভিন্ন জায়গায় গবাদি পশুদের দিয়ে ফাঁদ পেতেও ধরা যায়নি যমুনাকে। মোটেই ওই ফাঁদে পা দেয়নি বাঘিনী। এখনও বাঘিনী বনদফতরের আওতায় না আসায় আতঙ্ক ছড়িয়েছে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে। গ্রামে গ্রামে মাইকিংয়ের মাধ্যমে সতর্কতা প্রচার চলছে। গৃহবন্দী হয়ে পড়েছেন মানুষজন। রাস্তাঘাট প্রায় ফাঁকা। বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছেন বনকর্মীরা। পুরুলিয়া বনবিভাগ, উড়িষ্যার সিমলিপাল রিজার্ভ ফরেস্টের বিশেষ দল এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের থেকে আসা বিশেষ টিম একত্রিত হয়ে বাঘিনীকে বাগে আনতে মরিয়া। তবুও অধরা বাঘিনী। 

এখনও বাগে আসেনি বাঘিনী। ওড়িশার সিমলিপাল জঙ্গল থেকে পালিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলমহলে। ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় মিলেছে বাঘিনী যমুনার খোঁজ। তাকে ধরতে হিমশিম খাচ্ছেন বন দফতরের কর্মীরা। কাঁকড়াঝোড়ে বাঘ খুঁজতে নেমেছে আধা সেনাও। স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি। আতঙ্কে ঘুম উড়েছে জঙ্গলমহলের বাসিন্দাদের। জঙ্গলমহলের করিডরে ঘুরে বেড়াচ্ছে বাঘিনী। রবিবার সকালে কাঁকড়াঝোড়ে বাঘিনীর খোঁজে নামে সিআরপিএফ। জঙ্গল লাগোয়া গ্রামে চলে রুটমার্চ। যমুনাকে খুঁজতে আনা হয় স্নিফার ডগ ‘গোল্ডি’কে। সে আইইডি খুঁজতে যতটা পারদর্শী, বাঘ-সিংহ-হাতির মতো বন্যজন্তুর সন্ধান দিতে ততটাই পটু। এর মধ্যেই জানা যায়, বাঘিনী পৌঁছে গেছে পুরুলিয়ার বান্দোয়ানে। সেখানে রাইকা-র জঙ্গলে তার খোঁজ মিলেছে। এলাকায় আতঙ্ক ছড়ায়। 

প্রায় ২ সপ্তাহ আগে ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে উধাও হয় দুই বাঘিনী, জিনাত ও যমুনা। গলায় পরানো রেডিও কলারের মাধ্যমে ঝাড়খণ্ডে জিনাতের খোঁজ মেলে। যমুনা পাড়ি দিয়েছিল বাংলায়। শুক্রবার ঝাড়গ্রামের বেলপাহাড়ির শিমুলপালে কটাচুয়ার জঙ্গলে তার গতিবিধি টের পান বন দফতরের কর্মীরা। কিন্তু রাতেই অবস্থান বদলে ফেলে বাঘিনী। ঘুরতে ঘুরতে পৌঁছয় কাঁকড়াঝোড়ের ময়ূরঝর্নার জঙ্গলে। শনিবার জুজুরধারা গ্রামের কাছে বাঘিনীর নড়াচড়া টের পেলেও তাকে দেখা যায়নি। রবিবার সকালে যমুনার সন্ধান মেলে পুরুলিয়ার বান্দোয়ানে রাইকা-র জঙ্গলে। 

কাঁকড়াঝোড়ে থাকার সময় রাতের ঘুম উড়ে যায় স্থানীয় বাসিন্দাদের। সন্ধে হতেই নিজেদের ঘরবন্দি করে ফেলেন গ্রামবাসীরা। তড়িঘড়ি জঙ্গলের আশপাশে খাঁচা পাতা হয়। বাঘিনীকে টোপ দেওয়ার জন্য আনা হয় গবাদি পশু। বন দফতরের তরফে পুরুলিয়া জেলা পুলিশকে সতর্ক করা হয়েছে। কাছেই দুয়ারসিনি পর্যটন কেন্দ্র। ফলে বাড়তি সতর্ক পুলিশ। বন দফতর জানিয়েছে, পুরুলিয়া থেকে জঙ্গলপথে ১০-১২ কিলোমিটার দূরেই ঝাড়খণ্ড সীমানা। তাই বাঘিনীকে বাগে আনার চেষ্টা চালানোর পাশাপাশি, ঝাড়খণ্ডের বন দফতরের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। 

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget