এক্সপ্লোর

TMC 21 July Martyr’s Day rally Live : দেশের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করে যাচ্ছে বিজেপি, ২১ জুলাইয়ের মঞ্চে মন্তব্য মমতার

২১ জুলাই, প্রস্তুতি পর্ব থেকে মুখ্যমন্ত্রীর বক্তৃতা, সব খবর সবার আগে

Key Events
TMC 21 July Martyr’s Day rally News Live Update Mamata Banerjee 21 July Speech Live TMC 21 July Martyr’s Day rally Live : দেশের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করে যাচ্ছে বিজেপি, ২১ জুলাইয়ের মঞ্চে মন্তব্য মমতার
তৃণমূলের একুশে জুলাইয়ে মমতা

Background

পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের পরে প্রথম সমাবেশ!  ২৪-এর লোকসভার মহাযুদ্ধের আগে আজ শেষ ২১ জুলাই! তার আগে তৃণমূলের বার্ষিক সমাবেশ থেকে কী বার্তা দেবেন তৃণমূল নেত্রী? তা জানতেই কোচবিহার থেকে কাকদ্বীপ, তৃণমূল কর্মী ও সমর্থকরা দলে দলে পৌঁছচ্ছেন কলকাতায় ২১ জুলাই এর মূল মঞ্চটি তিন ভাগে ভাগ করা। মঞ্চের প্রথম ভাগের উচ্চতা ১০ ফুট, দৈর্ঘ্য ৫২ ফুট এবং প্রস্থ ২৮ ফুট। মঞ্চের প্রথম ভাগে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের প্রথম সারির নেতা-নেত্রী ও আমন্ত্রিতরা।

মঞ্চের দ্বিতীয় ভাগের উচ্চতা ১১ ফুট, দৈর্ঘ্য ৪০ ফুট এবং প্রস্থ ২৮ ফুট, এই মঞ্চে স্বজনহারা পরিবারের সদস্য ও তৃণমূলের সাংসদরা বসবেন ২১ জুলাইয়ের মঞ্চের তৃতীয় ভাগের উচ্চতা ১২ ফুট, দৈর্ঘ্য ৪৮ ফুট এবং প্রস্থ ২৮ ফুট, এই মঞ্চে বিধায়ক-সহ অন্যদের বসার জায়গা। ২১ জুলাইয়ের মূল মঞ্চের পাশেই তৈরি হয়েছে চতুর্থ মঞ্চ। সেটি তৃণমূল কাউন্সিলর এবং অন্যান্যদের বসার জায়গা হিসাবে নির্ধারিত।

মঞ্চে ওঠার জন্য ৩টি সিঁড়ি তৈরি করা হয়েছে। একটি সিঁড়ি ব্যবহার করবেন তৃণমূল নেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাকি ২টি সিঁড়ি অন্যদের ব্যবহারের জন্য নির্মিত। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বক্তব্য রাখবেন, সেই পোডিয়াম রয়েছে মূল মঞ্চের বাঁ দিক ঘেঁষে। উচ্চতা ১২ ফুট। দৈর্ঘ্য ১৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট। পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের পরে তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা রয়েছে। তা নিয়েই তাঁরা যোগ দিচ্ছেন ২১-শে সমাবেশে। মূল মিছিলগুলির পথও সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। লালবাজার সূত্রের খবর, শ্যামবাজার ৫ মাথার মোড় থেকে যে মিছিল শুরু হবে, তা ভূপেন বোস অ্যাভিনিউ, বিধান সরণি, কলেজ স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে পৌঁছবে ধর্মতলায় সভাস্থলে।  হাজরা মোড় থেকে শুরু হওয়া মিছিল শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে পৌঁছবে ধর্মতলায়। হাওড়া স্টেশন থেকে যে মিছিল আসবে, তা রবীন্দ্র সেতু, ব্রেবোর্ন রোড,  ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস, পোদ্দার কোর্ট, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে পৌঁছবে সভাস্থলে।

একইভাবে শিয়ালদা থেকে বেরনো মিছিল এজেসি বোস রোড, মৌলালি ক্রসিং, এস এন ব্যানার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে এগোবে ধর্মতলার দিকে। অন্যদিকে, মহাজাতি সদনের সামনে থেকে একটি মিছিল , সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে পৌঁছবে সভাস্থলে। ঠিক তেমনই নিমক মহল রোড এলাকা থেকে গার্ডেনরিচ রোড, বাবুবাজার মোড়,  খিদিরপুর রোড,  হেস্টিংস হয়ে ধর্মতলার দিকে এগোবে মিছিল। বাইপাস বা ট্যাংরা এলাকা হয়ে যে তৃণমূল কর্মী ও সমর্থকরা সভাস্থলের দিকে যাবেন, তাঁরা গোবিন্দ খটিক রোড, CIT রোড , মৌলালি ক্রসিং, এস এন ব্যানার্জি রোড হয়ে এগোবেন ধর্মতলার দিকে। বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট বেশ কয়েকটি মিছিলও ২১ জুলাইয়ের সভামঞ্চের দিকে এগোবে। লালবাজার সূত্রের খবর, তালতলা হাইস্কুল, গুরুদাস কলেজ, আহিরিটোলা স্ট্রিট ও বি কে পাল অ্যাভিনিউ, ১০, বেড ফোর্ড লেন, কালীঘাট রোডে জয়হিন্দ ভবন, ১০, কাশীপুর রোড, এবং পাথুরিয়াঘাটা স্ট্রিটে বিনানি ধর্মশালার সামনে থেকে ছোট ছোট এই মিছিলগুলি বেরনোর কথা। ২১শে জুলাইয়ের সমাবেশের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হয়েছে। লালবাজার সূত্রের খবর,  শুক্রবার কলকাতার রাস্তায় নামানো হবে অতিরিক্ত ৫ হাজার পুলিশ।

  • ডেপুটি কমিশনার পদমর্যাদার ৩১ জন 
  • যুগ্ম কমিশনার পদমর্যাদার ৮ জন
  • অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার ৮০ জন অফিসার রাস্তায় থাকবেন।

    ২০টি বহুতলের ছাদ থেকে নজরদারি চালাবে পুলিশ। বিপর্যয় মোকাবিলা দফতরের ৪টি দলকে মোতায়েন রাখা হবে। প্রস্তুত থাকবে ৬টি ক্যুইক রেসপন্স টিম। এছাড়াও মেট্রোয় বিশেষ নজরদারি চালাবে পুুলিশ। সভাস্থলে ৪৫টি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাবে পুলিশ। প্রস্তুত থাকবে ১৮টি অ্যাম্বুল্যান্স। থাকবে ৪৮টি হেল্প ডেস্ক। সভাস্থলে ব্যবহার করা হচ্ছে ১ হাজার মাইক। অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য বিভিন্ন জায়গায় মোট ১৩টি জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে।

18:11 PM (IST)  •  21 Jul 2023

TMC: জল্পনা উস্কে ফের তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে হাজির সপুত্র মুকুল রায়

জল্পনা উস্কে ফের তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে হাজির সপুত্র মুকুল রায়।

16:51 PM (IST)  •  21 Jul 2023

Suvendu Adhikari: মমতাকে নিয়ে কী প্রতিক্রিয়া শুভেন্দুর

৩৫৬ নয় ৩৫৫ হবে। ২০১১ সালের আগে মমতা যা করতেন সেভাবেই রাস্তা আটকে , হরতাল করে  হবে।  আমিও তাই বলেছি। গণআন্দোলনের মাধ্যমে জনগণ এদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেবে। প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari - TMC Meet : নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
Dilip Ghosh on Annapurna Yojana: 'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
West Bengal Live News Update: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget