এক্সপ্লোর

TMC 21 July: একুশে জুলাই কার? তিনপক্ষের দড়ি টানাটানি শুরু, বিভ্রান্তিতে শহিদ পরিবাররাও

TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের ছবি এবার অতীত। শক্তি প্রদর্শন তো দূর, তৃণমূল এবার দুর্বল, ক্ষীণ। এবারের ২১ জুলাইয়ের আগে তৃণমূল ভেঙেচুরে খান খান।

কলকাতা : একুশে জুলাই কার? তিন দশক পর এবার তা নিয়েই তিনপক্ষের দড়ি টানাটানি শুরু হল। মেয়ো রোডে সমাবেশ করবে 'ঋতব্রত-তৃণমূল'। অন্য়দিকে কালীঘাট তৃণমূলকে পুলিশ জানিয়ে দিল, সভা করতে হবে ব্রিগেড বা হাজরা মোড়ে। এই অবস্থায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে 'কালীঘাট-তৃণমূল'। শহিদ-স্মরণে আলাদা সমাবেশ করবে কংগ্রেসও। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের ছবি এবার অতীত। শক্তি প্রদর্শন তো দূর, তৃণমূল এবার দুর্বল, ক্ষীণ। এবারের ২১ জুলাইয়ের আগে তৃণমূল ভেঙেচুরে খান খান। কে কোথায় ২১ জুলাই শহিদ স্মরণ করবে, কীভাবে করবে, কার স্মরণে কত জোর, কার অধিকার? কে জোর করে দখল করছে? এসব নিয়েই এখন জোর বিতর্ক। 

'কালীঘাট-তৃণমূল', 'ঋতব্রত-তৃণমূল' এবং কংগ্রেস - এক ২১ জুলাইয়ের কর্মসূচির দাবিদার তিন পক্ষ। ২১ জুলাই। এবার হাড্ডাহাড্ডি লড়াই। প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাই পালন করেন। আর এবার তারা সভা করার অনুমতি পাননি। এতদিন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের প্রধান রাজনৈতিক কর্মসূচি ছিল ২১ জুলাইয়ের শহিদ দিবস। কিন্তু এবার পরিবর্তিত পরিস্থিতিতে কালীঘাট-তৃণমূল কোথায় শহিদ স্মরণের অনুষ্ঠান করবে তাই এখনও ঠিক নয়। 

'ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন', নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর

এই প্রেক্ষাপটে, প্রশাসনের অনুমতি পেতে সোমবার লালবাজারে গিয়ে কথা বলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং ডেরেক ও'ব্রায়েন। সূত্রের খবর, তাদের ব্রিগেডে ২১ জুলাই কর্মসূচি করার পরামর্শ দেওয়া হয়। 'কালীঘাট-তৃণমূল' সূত্রে খবর, মঙ্গলবার লালবাজার থেকে ইমেল করে তাঁদের জানানো হয়েছে, ২১ জুলাইয়ের কর্মসূচি তারা ব্রিগেডে অথবা হাজরা মোড়ে করুক। যদিও, 'কালীঘাট-তৃণমূল' এই প্রস্তাবে রাজি নয়। তারা ভিক্টোরিয়া হাউস বা ডোরিনা ক্রসিংয়ে সমাবেশ করতে চায়। 'কালীঘাট-তৃণমূল' এর তরফে ফের তা ইমেল করে জানানো হবে। এদিকে এনিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা করা হয়েছে, তারও শুনানি রয়েছে বুধবার। 

এদিকে মেয়ো রোডে ২১ জুলাই সমাবেশের অনুমতি পেয়ে গেছে 'ঋতব্রত-তৃণমূল'। সোমবারই সভাস্থল পরিদর্শন করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যরা। ২১ জুলাই নিয়ে 'কালীঘাট-তৃণমূল' ও 'ঋতব্রত-তৃণমূল'-এর এই টানাপোড়েনের মাঝে, এবার শহিদ মিনারে বড় করে ২১ জুলাইয়ের শহিদ দিবস পালন করছে কংগ্রেস। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আহ্বান জানানো হয়েছে। এদিকে, ২১ জুলাই নিয়ে ত্রিমুখী লড়াইয়ে বিভ্রান্ত শহিদ পরিবাররাও। 'কালীঘাট-তৃণমূল' আদালতে তাদের প্রথম পছন্দ হিসেবে ভিক্টোরিয়া হাউসের সামনের এলাকাকে রেখেছে। সেটা না পেলে, বিকল্প হিসেবে ডোরিনা ক্রসিংয়ের আবেদন করেছে। বুধবার এ নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
Advertisement

ভিডিও

Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Kunal Ghosh : ঋতব্রতর বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কুণাল, তার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Jadavpur BJP Attacks News: প্রতিবাদ করায় যাদবপুরে বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল
Nepal Flood News : নেপালে অলৌকিক উদ্ধার,৯দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার জলবিদ্যুৎ প্রকল্পের ২কর্মী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget