এক্সপ্লোর

21 July Rally : 'দুর্নীতির সঙ্গে আপোস নয়', বার্তা মমতার ; 'যত বড় নেতার ছত্রছায়ায় থাকুন...', কাদের রেয়াত নয় অভিষেকের ?

Mamata Banerjee : ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলীয় জনপ্রতিনিধিদের বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা : একের পর এক দুর্নীতির অভিযোগ উঠলেও, লোকসভা ভোটের ফলাফলে তার প্রভাব পড়েনি। বিজেপি-সহ বিরোধীদের প্রচার যে কোনও কাজে আসেনি, ভোটের ফলাফলেই তার প্রমাণ মেলে। তাই একক লড়াইয়ে রাজ্যে ২৯টি আসনে জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল। আগেরবারের থেকে আরও বেশি আসন পেয়ে আত্মবিশ্বাসী রাজ্যের শাসক-শিবির। এবার লক্ষ্য ২০২৬-এর বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যেই আসরে নেমে পড়ল তৃণমূল। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলীয় জনপ্রতিনিধিদের বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির সঙ্গে আপোস না করার জন্য দলের নেতা-কর্মীদের উদ্দেশ্য়ে বার্তা পাঠালেন। অন্যদিকে, দলীয় সংগঠন নিয়ে বার্তা পৌঁছে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে যেখানে দলের ফল খারাপ হয়েছে সেখানে সেখানে দায়িত্ব থাকা নেতৃত্বকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিন কী বার্তা দিলেন মমতা ?

'নোংরা গায়ে লাগলে ধোওয়া যায় না। তাই কেউ যাতে আপনাদের লোভী বানাতে না পারে, আমি ভাত-রুটি খেয়ে থাকব কিন্তু অন্যায়ের সঙ্গে আপোস করব না। আজ শপথ নেওয়ার দিন। এখন থেকে মনে রাখবেন, দুর্নীতির সঙ্গে আপোস নয়। যাঁরা নির্বাচিত হয়ে মানুষকে সেবা দেবেন না তাঁদের সঙ্গে আমরা কোনও সম্পর্ক রাখব না। তার কারণ, মানুষকে পরিষেবা দেওয়া আমাদের সবচেয়ে বড় কাজ।'

'যেখানে যেখানে জিতেছেন ভাল করে মানুষকে গিয়ে ধন্যবাদ জানাবেন। তাঁদের কী বাকি আছে কাজটা করবেন। যেটা পারবেন না দলকে জানাবেন। আর যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন। হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারিনি, হয়তো আমাদের কোনও খামতি ছিল। আগামীদিনে যাতে তা না হয় তা আমরা দেখব। আমাদের আশীর্বাদ করবেন।'

'বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনও প্ররোচনায় না যাই। আমরা যেন কোনও উত্তেজনায় না যাই।  যারই রক্ত ঝরুক, তাদের জন্য আমাদের সহমর্মিতা, দুঃখ আছে। আমরাও খবর রাখছি।' 

'কর্মীরা ছাড়া কোনও কিছু হতে পারে না। কর্মীরা আমাদের সম্পদ। কাউকে বাদ দিয়ে নয়, কাউকে অবহেলা করে নয়। যদি কোনও পুরনো সঙ্গী রাগ করে, অভিমান করে বসে থাকেন, তাঁকে ডেকে আনবেন। ডেকে এনে কাজ করবেন।' 

কী বার্তা দিলেন অভিষেক ? 

'এই যে এক-দেড় মাস কোনও রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমায় দেখেননি, তার কারণ আমি পর্যালোচনার কাজে ব্যস্ত ছিলাম। আগামী তিন মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। আমি এককথার ছেলে। কথা দিয়ে কথা রাখি।'  

'বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় ও তার আগে গেছি। আমি বলেছি দল কিন্তু ফলের পর কার কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখবে। পর্যালোচনা করে দেখবে। পুরসভার নির্বাচনে.... আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাব, আমার ওয়ার্ড থেকে আমি জিতব, আর লোকসভা-বিধানসভায় দল প্রত্যাশিত ও আশানুরূপ ফল করবে না, তাহলে আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন না কেন।'  

'তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে আপনাদের কথা দিচ্ছি, যাঁরা এই নির্বাচনে পঞ্চায়েত, কাউন্সিলর বা পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাঁদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব। পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে। কাউকে রেয়াত করা হবে না।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget