এক্সপ্লোর

TMC 21 July: কর্মীদের আসতে বাধা দেওয়ার অভিযোগ কুণাল ঘোষের, 'লোক না হলে সবাই অভিযোগ করে', পাল্টা অরূপের

Shahid Diwas: কলকাতায় এবার এক নয়, তিনভাবে, তিন তিন জায়গায় 'ঋতব্রত-তৃণমূল', 'কালীঘাট-তৃণমূল' ও কংগ্রেস, শহিদ দিবস পালন করছে।

কলকাতা: রাজ্যে পাদাবদলের পর প্রথম ২১ জুলাই (TMC 21 July)। কলকাতায় এবার এক নয়, তিনভাবে, তিন তিন জায়গায় 'ঋতব্রত-তৃণমূল', 'কালীঘাট-তৃণমূল' ও কংগ্রেস, শহিদ দিবস পালন করছে। সেই শহিদ দিবসে (Shahid Diwas) পালন ঘিরেও এবার তুঙ্গে রাজনৈতিক তর্জা। শুরু অভিযোগ, পাল্টা অভিযোগের পালা।

মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে কর্মসূচি পালন করছে 'ঋতব্রত-তৃণমূল' শিবির, অন্যদিকে আবার , আদালতের নির্দেশে বিড়লা তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে শহিদ সমাবেশের আয়োজন করেছে কালীঘাট-তৃণমূল। দুই সভার মধ্যে কয়েক কিলোমিটারের ব্যবধান। খণ্ডবিখণ্ড তৃণমূলের বিভিন্ন শিবিরের পালন করা ২১ জুলাইয়ের কোনটিতে কর্মীরা যাবেন, সেটা নিয়েও কয়েকজনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। কেউ কেউ তো জানেনই না , কোনটা কার সভা। এরই মাঝে কর্মীদের তাঁদের সমাবেশে আসতে বাধা দেওয়া হচ্ছে, দাবি কালীঘাট-তৃণমূলের কুণাল ঘোষের (Kunal Ghosh)।

বেলেঘাটার বিধায়ককে বলতে শোনা যায়, 'কয়েকজন এদিকে আসতে গিয়ে রাস্তা চিনতে পারেননি, তাঁরা বললেন পুলিশ ওঁদের ওদিকে ঘুরিয়ে দিয়েছে। ওখানে দিদির ছবি নেই, তারা যাবেন না। এবার ওখানে তাদের ভুল বোঝানো হচ্ছে যে এখানে থাকুন এখানেই মমতা দি আসবে। তো তারা সেসব শোনেননি, সব এখানে চলে এসেছেন। এই গদ্দার, বেইমানরা বিজেপির বি টিম। মানুষের আবেগ, কর্মীদের আবেগ সেটা মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে, সেইজন্য এখানে। পুলিশকে দিয়ে হুমকি দিয়ে, নির্দেশ দিয়ে ওখানে কিছু লোক নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখন তো শোনা যাচ্ছে যে বিজেপির থেকেও লোক চেয়েছে। অনেকে বাঁচতে, আর অনেকে ভয়ে ওদিকে গিয়েছেন। কর্মীর ওদের সঙ্গে নেই। কর্মীরা সব চলে আসছেন। কর্মীরা সব দিকে দিকে এদিকে চলে আসছেন। ওখানে বসে আমাদের ফোন করছেন।'

আরও পড়ুন:- শহিদ দিবসে তৃণমূল কর্মীদের জল, বিস্কুট খাওয়ানোর জন্য হাজির বিজেপি কর্মীরা, তবে স্টেশনে উধাও ভিড়

লোক না হলে সবাই অভিযোগ করে, কুণালকে পাল্টা কটাক্ষ অরূপ বিশ্বাসের। কুণালের অভিযোগের ভিত্তিতে অরূপ বলেন, 'এগুলো তো একটা অভিযোগ। এমন অভিযোগ তো সবাই করে। লোক না হলে সবাই এই অভিযোগ করে তো সেটা করবে।' তিনি আরও যোগ করেন, 'আজকে একটা পবিত্র দিন আমাদের কাছে, শহিদ তর্পনের দিন। আমি সবাইকে বলব যারা প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মী, যারা জীবন দিয়ে লড়াই করেছেন, দলকে ক্ষমতায় এনেছেন। এই মানুষগুলোর জন্যই আজকে আমাদের এখানে আসা, এই যে ১৫ বছরের সরকার, এই মানুষগুলির ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, জীবনদান, রক্তদান তাঁদের মধ্যে দিয়েই আমাদের আসা। তো  সমস্ত প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মীদের বলব আমাদের এই সমাবেশে আসুন। আমরাই প্রকৃত তৃণমূল কংগ্রেস, আমরাই বিজেপির বিরুদ্ধে, আমরাই সিপিএমের বিরুদ্ধে, আমরাই কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে, তৃণমূল কংগ্রেসকে নিজের জায়গায় ফিরিয়ে আনব।'

অর্থাৎ ২১ জুলাই পালনকে ঘিরেও দুই তৃণমূল কংগ্রেস শিবিরের মধ্যে শুরু হয় গেল বাকযুদ্ধ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
Advertisement

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget