এক্সপ্লোর

TMC 21st July: 'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান

21st July TMC Program: রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বলেছেন, 'এর আগে যখন কলকাতায় ২১শে জুলাই পালন করতে এসেছেন, তখন নায়ক-নায়িকাদের ভিড়ে, শহিদ পরিবার সম্মান পায়নি।'

কলকাতা : ২১শে জুলাই তৃণমূলের শহিদ দিবস কে পালন করবে এবং কোথায় করবে - তা নিয়ে ইতিমধ্যেই দড়ি টানাটানি শুরু হয়েছে। এদিকে আজ তপসিয়ার একটি ব্যাঙ্কোয়েটে কলকাতা পুরসভার প্রাক্তন টিএমসি কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠক ছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের।

সেই বৈঠক সেরে বেরিয়ে রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বলেছেন, '২১শে জুলাই আমাদের আবেগ। ২১শে জুলাই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে যন্ত্রণার, আবেগের। এর আগে যখন কলকাতায় ২১শে জুলাই পালন করতে এসেছেন, তখন নায়ক-নায়িকাদের ভিড়ে, শহিদ পরিবার সম্মান পায়নি। এবার আপনারা দেখবেন, আমরা যে শহিদ সমাবেশ করব ২১শে জুলাই, শহিদ পরিবারদের সম্মান জানিয়ে, সঠিকভাবে শহিদদের শ্রদ্ধা জানাব। ২১শে জুলাইয়ের প্রস্তুতি আমরা নিশ্চিয় করব। যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস এবং ২১শে জুলাই আমাদের কাছে একটা আবেগ, কলকাতার বুকে তা পালনের বন্দোবস্ত নিশ্চিতভাবে করব। আমরা সকলের আহ্বান করব। যাঁরা আমাদের মঞ্চে আসবেন সকলকে স্বাগত। কোথায় ২১শে জুলাই শহিদ দিবস পালন হবে, তা নিয়ে আলোচনা চলছে। প্রশাসন যেখানে অনুমতি দেবেন... আমরা তো প্রথমে চাইব ভিক্টোরিয়া হাউসের সামনে, যেখানে বরাবর তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাইয়ের শহিদ দিবস পালন হয়, সেখানেই করত। প্রশাসন অনুমতি না দিলে যাঁরা নেতৃত্ব আছে সকলে মিলে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।' 

'যে মহিলা কংগ্রেসের সুদিনে বেরিয়ে এসে ৩৪ বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে ১৫ বছর মুখ্যমন্ত্রী থাকতে পারেন...', তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?

আসল তৃণমূল কারা, তা নিয়ে দ্বন্দ্ব কাটার আগেই ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে শুরু হল ২ তৃণমূলের দড়ি টানাটানি। নিজেদের আসল বলে দাবি করে শহিদ দিবস পালনের জন্য পুলিশকে চিঠি দিল কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। ভোটে ভরাডুবির পর ভেঙে চুরমার হয়ে গেছে তৃণমূল। বিধানসভায় বিরোধী দলের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ চলে গেছে। একদিকে 'ঋতব্রত-তৃণমূল', তো অন্যদিকে 'কালীঘাট-তৃণমূল', কার্যত দুই ভাগ হয়ে গেছে রাজ্যের সদ্যপ্রাক্তন শাসকদল। এই অবস্থায় সামনেই ২১ জুলাই। তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতির কর্মসূচি। এবছর সেই কর্মসূচি কে করবে? কোথায় করবে? তা নিয়েই এবার 'কালীঘাট-তৃণমূল' ও 'ঋতব্রত-তৃণমূল'-এর মধ্যে দড়ি টানাটানি শুরু হল। 'কালীঘাট-তৃণমূল' সূত্রে খবর, গত কয়েক দশক ধরে যেভাবে পালন করা হচ্ছে, ঠিক সেভাবেই, ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাই  ‘শহিদ দিবস’ পালনের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে চিঠি দেওয়া হয়েছে। অন্যদিকে সূত্রের খবর, নিজেদের আসল তৃণমূল দাবি করে, ২১ জুলাই শহিদ দিবস পালনের জন্য পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে 'ঋতব্রত-তৃণমূল'। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ

ভিডিও

Biman Banerjee: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Madan Mitra News | মদনের গলায় রাহুল-প্রিয়ঙ্কার প্রশংসা |
Papiya Sinha Debnath | চলে গেলেন আমাদের সহকর্মী, আমাদের বন্ধু পাপিয়া সিংহ দেবনাথ |
Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget