এক্সপ্লোর

TMC Attack Narendra Modi:'দেশে কেন প্রতি ঘণ্টায় মহিলাদের উপর আক্রমণে ৫১টি মামলা দায়ের হয়?' মোদিকে পাল্টা তৃণমূল

TMC: সন্দেশখালিকাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। যা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব খোদ প্রধানমন্ত্রী।

কলকাতা: সন্দেশখালিকাণ্ড (Sandeshkhali Chaos) নিয়ে প্রধানমন্ত্রীর তীব্র আক্রমণের জবাব দিল তৃণমূল (Trinamool Congress)। প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) তিন প্রশ্ন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের। এক্স হ্য়ান্ডেলে তিন প্রশ্ন করে উত্তর চাইলেন তৃণমূল সাংসদ। 

 

তীব্র আক্রমণের জবাব: সন্দেশখালিকাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। যা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব খোদ প্রধানমন্ত্রী। এবার প্রধানমন্ত্রীকে পাল্টা জবাব ছুড়ে দিল তৃণমূল। এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে ডেরেক ও'ব্রায়েন লেখেন, 'দেশে কেন প্রত্যেক ঘণ্টায় মহিলাদের উপর আক্রমণের ৫১টি মামলা দায়ের হয়? লোকসভায় কেন বিজেপির মাত্র ১৩ শতাংশ মহিলা প্রতিনিধি? বিজেপির ১৯৫ জনের প্রার্থীতালিকায় কেন মাত্র ১৪ শতাংশ মহিলা? মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনে অভিযুক্ত বিজেপি সাংসদের কেন শাস্তি হয় না?'

বারাসতের কাছারি ময়দানের সভা থেকে,সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগে, তৃণমূলের বিরুদ্ধে সরব হন নরেন্দ্র মোদি। নারীশক্তির উপর অত্যাচারের অভিযোগ তুলে, তৃণমূল দোষীদের বাঁচানোর চেষ্টা করছে বলে ঝাঁঝালো আক্রমণ শানান প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি বলেন, “নারীশক্তির উপর অত্যাচার ঘোর পাপ, সন্দেশখালিতে যা হয়েছে, মাথা লজ্জায় হেঁট হয়ে যাবে। দোষীদের বাঁচানোর জন্য সর্বশক্তি। অত্যাচারী নেতাদের উপর ভরসা আছে, মা বোনেদের উপর নেই।’’ দুয়ারে লোকসভা ভোট, তার আগে নারী-নির্যাতনের অভিযোগকে হাতিয়ার করে, তৃণমূলের বিরুদ্ধে রাজ্যজুড়ে লড়াইয়ের দিক নির্দেশ করে দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বাংলার মহিলা-দেশের মহিলারা ক্ষুব্ধ। ক্ষোভ সন্দেশখালিতে সীমিত থাকবে না। বাংলার নারীশক্তি বেরিয়ে পড়েছে। মা বোনেদের আওয়াজ একমাত্র বিজেপিই।’’

অন্যদিকে, কৃষ্ণনগরের সভায় সন্দেশখালির মহিলাদের দুর্গা বলে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী। সেই মহিলাদেরই আজ ত্রিশূল নিয়ে বারাসাতে মোদির সভায় যেতে দেখা গেল। মাসদুয়েক ধরেই অশান্ত সন্দেশখালি। শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে সেখানে বারবার নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই আবহে আজ বারাসাতে প্রধানমন্ত্রীর সভায় সন্দেশখালির মহিলাদের নিয়ে যাওয়ার উদ্য়োগ নেয় বিজেপি। সন্দেশখালি থেকে নৌকায় চড়ে ধামাখালি পৌঁছন মহিলারা। এরপর বাসে চড়ে বারাসাতে প্রধানমন্ত্রীর সভায় যান তাঁরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: TMC On Train Cancel: জোড়া ট্রেনের আবেদন খারিজ রেলের, বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূলের

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget