এক্সপ্লোর

Cooch Behar News: নিশীথের বিরুদ্ধে ঢেঁড়া পিটিয়ে প্রচার, তৃণমূলকে জব্দ করতে একই পন্থা বিজেপি-রও

Nisith Pramnanik: ১৩ বছর আগেকার সোনার দোকানে চুরির মামলা। তাতে নাম জড়িয়েছে কোচবিহারের বিজেপি সাংসদ তথা মন্ত্রীর।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: সোনার দোকানে চুরি মামলায় নাম জড়িয়েছে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik)। তা নিয়ে দু'দিন আগে নিশীথের বিরুদ্ধে ঢেঁড়া পিটিয়ে কোচবিহারের (Cooch Behar News) তুফানগঞ্জে প্রচার করেছিলেন তৃণমূলের (TNC) জেলা সভাপতি। এ বার তাঁর বিরুদ্ধেই ঢেঁড়া পিটিয়ে প্রচার করল বিজেপি (BJP)। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে দু’পক্ষের এই প্রচার-যুদ্ধ এখন তুঙ্গে।  

পঞ্চায়েত নির্বাচনের আগে দু’পক্ষের এই প্রচার-যুদ্ধ তুঙ্গে

১৩ বছর আগেকার সোনার দোকানে চুরির মামলা। তাতে নাম জড়িয়েছে কোচবিহারের বিজেপি সাংসদ তথা মন্ত্রীর। আর তা নিয়েই শাসক-বিরোধী প্রচার-পাল্টা প্রচারে সরগরম কোচবিহার। 

মঙ্গলবার ঢেঁড়া পিটিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী ও কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তুফানগঞ্জে নাককাটিগাছ এলাকায় প্রচার করে তৃণমূল। বলা হয়, "শোনো শোনো নগরবাসী, কোচবিহারের সাংসদ, আমাদের লজ্জা। কেন্দ্রের মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আদালত সোনার দোকানে চুরির দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।"

আরও পড়ুন: Suvendu Adhikari: অভিষেকের বাবার দায়ের করা মানহানি মামলায় শুভেন্দুকে আদালতের হাজিরার নির্দেশ

এর পর বুধবার তুফানগঞ্জেরই নাটাবাড়ি এলাকায় তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে একই কায়দায় ঢেঁড়া পিটিয়ে প্রচারে নামে বিজেপি। দিনহাটায় বিজেপি-র শহর মণ্ডল  সভাপতি অজয় রায়কে বলেন, "শোনো, কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিত্‍ দে ভৌমিক। তাঁর নামে মহিলাদের শ্লীলতাহানি, চুরি, ডাকাতি, ছিনতাই এর মামলা রয়েছে। উনি এলাকায় ঢুকলে এলাকার মহিলারা সকলে সাবধান থাকবেন।" কোচবিহার শহরেও মিছিল করে বিজেপি। 

কোচবিহারে বিজেপি-র জেলা সভাপতি সুকুমার রায় বলেন, "নিশীথ প্রামাণিকের নামে তৃণমূলের জেলা সভাপতি ঢেঁড়া পেটাচ্ছে। অভিজিত্‍ দে ভৌমিকের নামেও একাধিক মামলা রয়েছে। তাতে চার্জশিটও জমা পড়েনি। পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এ সব করা হচ্ছে।"

২০০৯ সালে আলিপুরদুয়ারে একটি সোনার দোকানে চুরির মামলা
   
২০০৯ সালে আলিপুরদুয়ারে একটি সোনার দোকানে চুরির মামলায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুরদুয়ার আদালত। তা নিয়ে কলকাতা হাইকোর্টে যান কেন্দ্রীয় মন্ত্রী।  কলকাতা হাইকোর্ট গ্রেফতারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ দেয়। পঞ্চায়েত ভোটের মুখে সেই নিয়েই তরজায় তৃণমূল ও বিজেপি। 

এর আগে, কোচবিহারে দলীয় সভা থেকে নিশীথ প্রামাণিকের দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার ফরমান জারি করেন উদয়ন গুহ। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে কার্যত লোকসভা ভোটের জন্য প্রস্তুতি শুরু করতে বলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। এই নিয়ে একে অন্যের বিরুদ্ধে সুর চড়ায় বিজেপি-তৃণমূল।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget