এক্সপ্লোর

Suvendu Adhikari: অভিষেকের বাবার দায়ের করা মানহানি মামলায় শুভেন্দুকে আদালতের হাজিরার নির্দেশ

Abhishek Banerjee: অভিষেকের বাবার সংস্থার সম্পত্তি নিয়ে মন্তব্য করেন শুভেন্দু। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মানহানির মামলা দায়ের হয়। 

কলকাতা: বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আলিপুর আদালতে হাজিরার (Alipore Court) নির্দেশ। ১৯ ডিসেম্বর আলিপুর আদালতে সশরীরে হাজিরার নির্দেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়র (Abhishek Banerjee) বাবার করা মানহানি মামলায় হাজিরার নির্দেশ। অভিষেকের বাবার সংস্থার সম্পত্তি নিয়ে মন্তব্য করেন শুভেন্দু। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মানহানির মামলা দায়ের হয় (Defamation Case)। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়র বাবার করা মানহানি মামলায় হাজিরার নির্দেশ

এ বছর জুন মাসে একটি জনসভায় অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে (Amit Banerjee) কটাক্ষ করেছিলেন শুভেন্দু। দাবি করেন, ‘দুর্নীতি করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন’ অভিষেকের বাবা। সেই মন্তব্যের পরই শুভেন্দুকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন অভিষেকের বাবা। আইনজীবী মারফত নোটিসও পাঠান।  তার পরেও কাজ না হওয়ায় মানহানির মামলা দায়ের করেন। তাতেই এ বার শুভেন্দুকে আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিল আদালত।

আরও পড়ুন: Judge Abhijit Ganguly: হতে হবে নির্ভীক, অনেক ধেড়ে ইঁদুর বেরোবে, নিয়োগ দুর্নীতির শুনানিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচারপতির

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী শুভেন্দু। তার পর যত সময় এগিয়েছে, ততই তৃণমূলের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছে তাঁর। প্রকাশ্য় জনসভায় অহরহ তৃণমূলকে তো বটেই, সরাসরি মমতা এবং অভিষেককে আক্রমণ করতে শোনা যায় শুভেন্দুকে। কালীঘাটও বাদ যায়নি তাঁর নিশানা থেকে।

সম্প্রতি যদিও দুই পক্ষই সৌজন্য দেখান। বিধানসভায় শুভেন্দুকে চা পানে আমন্ত্রণ জানান মমতা। চা পান না করলেও, আমন্ত্রণ গ্রহণ করে মমতার কক্ষে যান শুভেন্দু। শুভেন্দুর বাবা শিশির অধিকারীকে সম্মান করেন বলেও জানান মমতা। তার পর শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী আবার অভিষেককে চায়ের আমন্ত্রণ জানান বাড়িতে। 'শান্তিকুঞ্জ'-এ এসে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক চা পান করে যান বলে মন্তব্য করেন তিনি। 

সম্প্রতি দুই তরফে সৌজন্য দেখানো শুরু হয়, তার মধ্যেই মানহানি মামলায় হাজিরার নির্দেশ

কিন্তু সূত্রের খবর, ওই দিনই সৌজন্য বিনিময়ের মধ্যে অধিকারী পরিবারের কাছে অভিষেকের বাবার দায়ের করা মানহানি মামলায় সমন পৌঁছয়। শুভেন্দুর নামে আসা ওই সমন গ্রহণ করে অধিকারী পরিবারের। তাতে ১ ডিসেম্বরই শুভেন্দুকে হাজিরা দিতে বলা হয়েছিল বলে জানা যায়। এ বার সশরীরে তাঁকে আদালতে উপস্থিতি হতে বলা হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sumit Roy: সরকারি জমি...প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি! কীভাবে দুর্নীতি করছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি...প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি! কীভাবে দুর্নীতি করছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget