এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

Siliguri: শিলিগুড়িতে ভ্যাকসিনেশন ক্যাম্প দখল নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, শো কজ তৃণমূল নেতা

Siliguri: ভ্যাকসিনের মতো স্পর্শ কাতর বিষয়ে দলীয় ভাবমূর্তি যাতে কোনওভাবেই নষ্ট না হয় তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করেন দলীয় নেতৃত্ব।

সনৎ ঝা, শিলিগুড়ি: শিলিগুড়ির ভারতনগরে গতকাল ভ্যাক্সিনেশন ক্যাম্প দখল নিয়ে বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত দলীয় নেতা বিকাশ সরকারকে শোকজ করেছে জেলা তৃণমূল। ভ্যাকসিনের মতো স্পর্শ কাতর বিষয়ে দলীয় ভাবমূর্তি যাতে কোনওভাবেই নষ্ট না হয় তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করেন দলীয় নেতৃত্ব। কিন্তু পুর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব মনে করেন বিজেপির প্ররোচনায় দিয়েছে দলীয় নেতা বিকাশ সরকার। এই বিকাশ সরকার গৌতম দেবের স্নেহধন্য। দলের চেয়ারম্যান অলোক চক্রবর্তী জানিয়েছেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ অনুমোদন করে না। এই শোকজ নিয়ে দলের গোষ্ঠী দ্বন্দ্ব সামনে চলে আসায় অস্বস্তিতে দলীয় নেতৃত্ব। প্ররোচনার অভিযোগ ওঠায় গৌতম দেবের রাজনৈতিক রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক শঙ্কর ঘোষ। এদিকে তার ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের অভিযুক্ত নেতা বিকাশ সরকার। গতকালের ঘটনায় বিধায়ক শঙ্কর ঘোষের বিরুদ্ধে পাল্টা লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল।

ভ্যাকসিনের জন্য কুপন বিলিকে কেন্দ্র করে সোনারপুরে হাতাহাতি হয়েছিল কিছুদিন আগে। নবান্নর তরফে জানানো হয়, ভিড় সামাল দিতে কুপন ছাড়া ভ্যাকসিন দেওয়া হবে না। অন্তত ১-২ দিন আগে কুপন দিয়ে দিতে হবে। কুপন ছাড়া কেউ আসতে পারবে না। আর সেই কুপল বিলিকে ঘিরেই চরম উত্তেজনা সোনারপুরে।

কালিকাপুর ১ নম্বর পঞ্চায়েত অফিসে ভোর থেকেই ছিল লম্বা লাইন। কে আগে কুপন নেবেন তা নিয়ে লাইনে হুড়োহুড়ি শুরু হয়। বেধে যায় হাতাহাতি। ধাক্কা মেরে কয়েকজনকে লাইন থেকে বের করে দেওয়া হয়। পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, এদিন ১২০০ কুপন বিলি করা হয়। তার থেকে বেশি মানুষ লাইনে দাঁড়ানোয় শুরু হয় কুপন কাড়াকাড়ি। অনেকেই কুপন না পেয়ে ফিরে যান। ভ্যাকসিন নিয়ে হয়রানির ছবি এরাজ্যে নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। ভ্যাকসিন ঘিরে জলপাইগুড়ির ধূপগুড়ির ভ্যাকসিন সেন্টারে দেখা গিয়েছিল চরম বিশৃঙ্খলা। ভ্যাকসিন পেতে গিয়েই পদপিষ্ট হওয়ার মুখে পড়তে হয় সবাইকে।

 
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debangshu Bhattacharya: চুঁচুড়ায় পরাজিত তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য!
Debangshu Bhattacharya: চুঁচুড়ায় পরাজিত তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য!
Mamata Banerjee vs Suvendu Adhikari: ভবানীপুরে গণনা বন্ধ হয়ে গেল, আধ ঘণ্টা ধরে স্থগিত, কারণ অস্পষ্ট
ভবানীপুরে গণনা বন্ধ হয়ে গেল, আধ ঘণ্টা ধরে স্থগিত, কারণ অস্পষ্ট
North 24 Pgs Election Result 2026: নৈহাটি, ভাটপাড়া, ব্যারাকপুর, পানিহাটি সহ উত্তর ২৪ পরগনায় কোন আসনে কে এগিয়ে?
নৈহাটি, ভাটপাড়া, ব্যারাকপুর, পানিহাটি সহ উত্তর ২৪ পরগনায় কোন আসনে কে এগিয়ে?
Nandigram Election Results Live:নন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী

ভিডিও

BJP Cross 200 Seats in Bengal : অঙ্গ-বঙ্গ-কলিঙ্গের 'স্বপ্নপূরণ' BJP-এর, কে হবেন মুখ্যমন্ত্রী মুখ?
Westr Bengal Assembly Election : ১৫ বছর পরে ফের পালাবদল,পরিবর্তনের ঝড়ে উত্তরবঙ্গে নিশ্চিহ্ন তৃণমূল!
TMC vs BJP : বিজেপির রাজ্য দফতরে বিজয় উৎসবে মাছ-ভাত
West Bengal Assembly Election Results 2026 : রাজ্যজুড়ে গেরুয়া ঝড়, 'ঔদ্ধত্যই' কি কাল হল তৃণমূলের?
West Bengal Assembly Election Results 2026 : 'মাছে-ভাতে বাঙালি' বিজেপি! গেরুয়া ঝড় উঠতেই কার্যালয়ে চাপল হাঁড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
Embed widget