এক্সপ্লোর

Paschim Medinipur:ফের গোষ্ঠীকোন্দলের আঁচ তৃণমূলে, দলীয় বুথ সভাপতিকে হামলায় অভিযুক্ত পঞ্চায়েত প্রধান

TMC Booth President Assaulted:ফের গোষ্ঠীকোন্দলের আঁচ তৃণমূলে, এবার পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের শিয়ালসাই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। আক্রান্ত বুথ সভাপতির নাম নবীন মৈশাল।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: ফের গোষ্ঠীকোন্দলের আঁচ তৃণমূলে (TMC), এবার পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) মোহনপুরের শিয়ালসাই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের (Gram Panchayat) ঘটনা। আক্রান্ত বুথ সভাপতির নাম নবীন মৈশাল। হামলার অভিযোগ উঠেছে গ্রাম পঞ্চায়েতের প্রধান ভগবান মাইতির বিরুদ্ধে।

কী ঘটেছিল?
প্রাথমিক ভাবে শোনা গিয়েছে, সম্প্রতি গ্রাম পঞ্চায়েতের প্রধান ভগবান মাইতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনাস্থা এনেছিলেন দলীয় সদস্যদের একাংশ। অভিযোগ, তার জেরেই গত কাল অর্থাৎ সোমবার পঞ্চায়েত অফিসে দলের বুথ সভাপতি নবীন মৈশালকে মারধর করেন তৃণমূল প্রধান। আহত তৃণমূল নেতা হাসপাতালে ভর্তি রয়েছেন। কোনও অভিযোগ মানতে চাননি পঞ্চায়েত প্রধান। বরং তাঁর অভিযোগ, নিগ্রহের শিকার হয়েছেন। দু’পক্ষই মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছে। পঞ্চায়েত ভোটের আগে শাসকদলের কোন্দল একে একে সামনে আসছে, কটাক্ষ বিজেপির। আলোচনার মাধ্যমে সবটা মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু এই ধরনের অশান্তি কোনও বিচ্ছিন্ন ঘটনা কি? গত কয়েকদিনে যে ভাবে শাসকশিবিরের অন্তর্কলহ নিয়ে জল্পনা দানা বেঁধেছে, তার পর পশ্চিম মেদিনীপুরের এই ঘটনা স্রেফ অন্তর্কলহ বলে উড়িয়ে দিতে নারাজ রাজনৈতিক মহল। 

মালদায় ক্ষোভ...
গত কালই পুরাতন মালদা পুরসভায় কাউন্সিলরদের ভাতা বৃদ্ধি নিয়ে ক্ষোভ দেখা গিয়েছিল দলের অন্দরেই। তিন হাজার ৭০০ টাকা থেকে কাউন্সিলর ভাতা বৃদ্ধি করে করা হয় আট হাজার টাকা। এই নিয়েই ক্ষোভ প্রকাশ করেন পুরাতন মালদার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বৈশিষ্ট্য ত্রিবেদী। তাঁর অভিযোগ, এই ভাতাবৃদ্ধি মোটেও নিয়ম মেনে হয়নি। যদিও পুরাতন মালদা পুরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলামের দাবি, নিয়ম মেনেই ভাতা বৃদ্ধি করা হয়েছে। বোর্ড অফ কাউন্সিলরসের বৈঠকেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে হাজির ছিলেন বৈশিষ্ট্য ত্রিবেদীও। মানুষের কাজ না করে নিজেদের শ্রীবৃদ্ধি করতে ব্যস্ত তৃণমূল, বিষয়টি নিয়ে কটাক্ষ করে বিজেপির। পঞ্চায়েত ভোটের আগে এমন ঘটনায় অস্বস্তিতে জোড়াফুল শিবির। শীর্ষনেতাদের প্রতিক্রিয়া, সরকারের অনুমোদন ছাড়া ভাতা বৃদ্ধি করা যায় না। পুরাতন মালদায় কী হয়েছে খোঁজ নিয়ে দেখা হবে, জানাচ্ছেন তাঁরা। ঘটনাচক্রে সেদিনই আবার, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীবিবাদ প্রকাশ্যে আসে। ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পথে নামেন দলীয় কর্মীরা।

আরও পড়ুন:২ দিনে প্রায় ৭ ডিগ্রি নামল পারদ, নতুন করে শীতের শিরশিরানি ফাগুনে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget