এক্সপ্লোর

Partha Chatterjee : প্রার্থী নিয়ে ক্ষোভের আবহে কী বললেন পার্থ ?

Partha Chatterjee on Agitation : রাজ্যের বিভিন্ন জায়গায় পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত....

কলকাতা : "এই প্রার্থী তালিকা নিয়ে আর ক্ষোভ থাকা উচিত নয়। এতবড় একটা দলে কিছু ভুল বোঝাবুঝি হয়।" পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ প্রসঙ্গে এই মন্তব্য করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

প্রার্থী তালিকা নিয়ে শাসকদলে নজিরবিহীন বিক্ষোভ। কোথাও প্রার্থীর বিরুদ্ধে পোস্টার, তো কোথাও প্রার্থীপদ বাতিলের দাবিতে জেলা সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ, কোথাও আবার দল পরিবর্তনের হিড়িক পড়তে দেখা গেছে। উত্তর ২৪ পরগনা, হাওড়া থেকে শুরু করে হুগলি, পূর্ব মেদিনীপুর- রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে ক্ষোভের আঁচ। এই পরিস্থিতিতে আজ সাংবাদিক বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন ; পুরভোটে প্রার্থী তালিকা নিয়ে অশান্তি, ফের ভাটপাড়ায় শ্যুটআউট

সেখানে তিনি বলেন, "প্রার্থী তালিকায় সই করেছি আমি ও সুব্রত বক্সী (Subrata Bakshi)। জেলা সভাপতিদের কাছে সেই তালিকা পাঠানো হয়েছে। যেখানে সমস্যা ছিল, সেগুলিও ঠিক করে গতকাল পাঠানো হয়েছে। এই প্রার্থী তালিকা নিয়ে আর ক্ষোভ থাকা উচিত নয়। মমতার উন্নয়নে সবাই সামিল হতে চাইছেন। কিন্তু প্রার্থী তো একজনই হন, সবাইকে প্রার্থী করা যায় না। দলের নেত্রী এক, প্রতীক এক, সবাই দলের পাশে দাঁড়ান। গতবারের থেকেও বেশি আসনে তৃণমূলকে জয়ী করতে হবে।"

এর পাশাপাশি কোন জেলায় কাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাও জানিয়ে দেন তৃণমূল মহাসচিব। জানান,

  • হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের দায়িত্বে পুলক রায়।
  • উত্তর ২৪ পরগনায় ভোটের দায়িত্বে জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিক।
  • দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে শুভাশিস চক্রবর্তী, অরূপ বিশ্বাস।
  • ফিরহাদ হাকিমের দায়িত্বে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর।
  • কোচবিহার ও পূর্ব মেদিনীপুরের দায়িত্বে সুব্রত বক্সী।
  • ঝাড়গ্রামের দায়িত্বে পার্থ চট্টোপাধ্যায়।
  • আলিপুরদুয়ারের দায়িত্বে চন্দ্রিমা ভট্টাচার্য ও মলয় ঘটক।
  • পশ্চিম মেদিনীপুরে ভোটের দায়িত্বে অজিত মাইতি ও মানস ভুঁইয়া।
  • দার্জিলিঙের দায়িত্বে গৌতম দেব।
  • নদিয়ার দায়িত্বে পার্থ চট্টোপাধ্যায়, সুখেন্দুশেখর রায়, ব্রাত্য বসু।
  • জলপাইগুড়ির দায়িত্বে থাকছেন সৌরভ চক্রবর্তী।

সেরা শিরোনাম

Rejinagar By Elections: Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Monsoon Retreat : পুজোর আগেই বিদায় বর্ষার, তবে দিয়ে গেল খুব খারাপ সঙ্কেত, বড় বিপদ সামনে?
পুজোর আগেই বিদায় বর্ষার, তবে দিয়ে গেল খুব খারাপ সঙ্কেত, বড় বিপদ সামনে?
Nandigram-Reginagar By-Polls LIVE: অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
Nandigram Bypoll : ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের
ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget