এক্সপ্লোর

TMC: পুরভোটে প্রার্থী তালিকা নিয়ে অশান্তি, ফের ভাটপাড়ায় শ্যুটআউট

TMC Bhatpara Shootout: অল্পের জন্য রক্ষা পেলেন ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। ২৯ জানুয়ারি ইছাপুরের মানিকতলায় বাড়ির সামনে খুন হন তৃণমূল নেতা সুশান্ত মজুমদার।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পুরভোটে প্রার্থী তালিকা নিয়ে শাসকদলে নজিরবিহীন বিক্ষোভের মধ্যেই, উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় শ্যুটআউট। অল্পের জন্য রক্ষা পেলেন এক তৃণমূল প্রার্থী! পুরভোটের মুখে অর্জুন সিংহের খাস তালুকে এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল। শাসকের গোষ্ঠী কোন্দলেই হামলা। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির।

পুরভোটের মুখে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় শ্যুটআউট। অল্পের জন্য রক্ষা পেলেন ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। ২৯ জানুয়ারি ইছাপুরের মানিকতলায় বাড়ির সামনে খুন হন তৃণমূল নেতা সুশান্ত মজুমদার। তার ঠিক আট দিনের মাথায় দুষ্কৃতীদের নিশানায় ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী রাজ বিশ্বাস।                                                                                                   

রবিবার দুপুর দেড়টা নাগাদ ভাটপাড়ার রামনগর এলাকায় প্রচার সেরে এই দলীয় কার্যালয়ের বাইরে বসেছিলেন তৃণমূল প্রার্থী। অভিযোগ, আচমকা একটি বাইকে করে আসে দুই দুষ্কৃতী। তৃণমূল প্রার্থীকে লক্ষ করে প্রথমে এক রাউন্ড গুলি চালানো হয়। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। 


ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হামলার জন্য বিজেপিকে দায়ী করেছেন। ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রাজ বিশ্বাস বলেন, "সবে চেয়ারে বসেছি। বাইক এসে দাঁড়াল। আওয়াজ দিল। তাকিয়েছি আর ফায়ার করেছে। পালাচ্ছি, তখনও ফায়ার করার চেষ্টা করছে। কিন্তু গুলি চলছে না। তা দেখে যখন একটু এগিয়েছি, তখন বন্দুক লক করছিল। আমাদের দেখে পালায়। বিজেপির দিকে অভিযোগ।"

যাবতীয় অভিযোগ উড়িয়ে হামলার জন্য তৃণমূলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছে বিজেপি। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়, "হাস্যকর অভিযোগ। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে কী চলছে সবাই দেখছে। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার। এর সঙ্গে বিজেপি কোনও ভাবে যুক্ত না।" সব মিলিয়ে তৃণমূল প্রার্থীর ওপর দুষ্কৃতী হামলার অভিযোগ নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget