এক্সপ্লোর

PM Modi News: 'আজ তো প্রকাশ্যে অমিত শাহর উপর অনাস্থা জানিয়ে গেলেন নরেন্দ্র মোদি', তোপ তৃণমূলের

Illegal Infiltration: অনুপ্রবেশ সমস্যা নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। সীমান্ত ঘেঁষা রাজ্য হওয়ায় পশ্চিমবঙ্গেও এই সমস্যা নিয়ে চর্চা চলেছে বারবার।

কলকাতা : 'আজ তো আবার প্রকাশ্যে অমিত শাহর উপর অনাস্থা জানিয়ে গেলেন নরেন্দ্র মোদি।' অনুপ্রবেশে ইস্যুতে প্রধানমন্ত্রীর অভিযোগের পাল্টা জবাব দিল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি ত্রিপুরার-প্রসঙ্গ টেনে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রধানমন্ত্রী উদ্দেশে তোপ দাগলেন, "কাচের ঘরে বসে ঢিল ছুড়ছেন।"

অনুপ্রবেশ সমস্যা নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। সীমান্ত ঘেঁষা রাজ্য হওয়ায় পশ্চিমবঙ্গেও এই সমস্যা নিয়ে চর্চা চলেছে বারবার। এই ইস্যু নিয়ে তৃণমূল ও বিজেপি বরাবর একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। এদিন দমদমের জনসভা থেকে এনিয়ে চাঁচাছোলা ভাষায় বিরোধীদের বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, "আমি অবাক হয়ে যাই যে, তৃণমূল-কংগ্রেস-সহ কিছু 'ইন্ডি' জোটের দল তোষণের কারণে নতজানু হয়ে গেছে। এই রাজনৈতিক দলগুলি ক্ষমতার লোভে অনুপ্রবেশ বাড়তে দিচ্ছে। পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য। যেভাবে সীমান্ত এলাকায় জনসংখ্যা বাড়ছে, এটা পশ্চিমবঙ্গে সামাজিক সঙ্কট তৈরি করছে। বিশেষ করে কৃষকদের জমি দখল করে নেওয়া হচ্ছে। আদিবাসীদের জমি ছিনিয়ে নেওয়া হচ্ছে। এটা সহ্য করবে না দেশ। এটাকে আটকাতে হবে। তাই এবার লালকেল্লা থেকে আমি অনুপ্রবেশের বিরুদ্ধে বিশেষ জনসংখ্যা মিশনের ঘোষণা করেছি। যারা এখানে আমাদের লোকদের রুজি-রুটি ছিনিয়ে নিতে এসেছে, যারা জাল কাগজ তৈরি করে রয়ে গেছে, তাদের এখান থেকে যেতেই হবে।" 

এর পাল্টা জবাব কুণাল ঘোষ বলেন, "প্রধানমন্ত্রীর এই আক্রমণের জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফে কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে বলেন, আজ তো আবার প্রকাশ্যে অমিত শাহর উপর অনাস্থা জানিয়ে গেলেন নরেন্দ্র মোদি। কী বলেছেন ? অনুপ্রবেশ বাড়ছে। অনুপ্রবেশ কী করতে বাড়তে পারে...দেশের সীমান্ত যদি অরক্ষিত হয়। সীমান্তের দায়িত্বে কে ? BSF। কোন দফতর ? স্বরাষ্ট্র দফতর। মন্ত্রী কে ? অমিত শাহ। বাংলা সীমান্ত দিয়ে যদি দুজন ঢোকে, ত্রিপুরা সীমান্ত দিয়ে ২০ জন ঢুকছে, কয়েকদিন আগে ধরা পড়ছে রোহিঙ্গা-সহ। ডবল ইঞ্জিন সরকার। কাচের ঘরে বসে ঢিল ছুড়ছেন।" বেআইনি অনুপ্রবেশ সমস্যার ক্ষেত্রে সীমান্তে নজরদারির পাশাপাশি বেড়া দিয়ে ঘেরার তত্ত্ব উঠে এসেছে বারবার। দিনকয়েক আগে রাজ্যসভায় কেন্দ্র জানায়, পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে এখনও পর্যন্ত ১৬৪৭.৬৯৬ কিলোমিটার এলাকা বেড়া দেওয়া গেছে। রাজ্য সরকার এখনও ১৪৮.৯৭১ কিলোমিটার জমি অধিগ্রহণ শুরু করেনি। বুধবার এই তথ্য দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari:
"অঙ্কুরহাটি থেকে ধুলাগড় ও সাঁতরাগাছির" জ্যাম ও রাজ্যের কিছু রাস্তার দূরাবস্থা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
West Bengal News Live: কে কোন প্রতীক ও নাম পেল ? 'কালীঘাট তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূল'কে জানিয়ে দিল নির্বাচন কমিশন
কে কোন প্রতীক ও নাম পেল ? 'কালীঘাট তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূল'কে জানিয়ে দিল নির্বাচন কমিশন
চূড়ান্ত হয়ে গেল মমতা-তৃণমূল ও ঋতব্রত-তৃণমূলের নাম-প্রতীক, জানিয়ে দিল নির্বাচন কমিশন
চূড়ান্ত হয়ে গেল মমতা-তৃণমূল ও ঋতব্রত-তৃণমূলের নাম-প্রতীক, জানিয়ে দিল নির্বাচন কমিশন
Annapurna Yojana : 'মাইনে বাড়িয়েছি, কিন্তু এঁরাও পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা', কাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর?
'মাইনে বাড়িয়েছি, কিন্তু এঁরাও পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা', কাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর?

ভিডিও

TMC Symbol Row | নতুন প্রতীক নিয়ে উপনির্বাচনে প্রচার করতে দেখা যেতে পারে Mamata Banerjee-কে?
TMC Symbol Row | গতরাতেই কমিশনে নাম-প্রস্তাব জমা দিয়েছে কালীঘাট তৃণমূল, কী প্রতীক চাইল তাঁরা?
CM Suvendu Adhikari |
Food Safety Department Raid | গাঙ্গুরামসের মিষ্টি তৈরির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ
Kolkata Illegal Building | কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শুরু CBI-এর অভিযান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget