এক্সপ্লোর

Jahangir Khan: জাহাঙ্গিরের জোড় হাত, ধরলেন কানও, ফলতার 'পুষ্পা'- কে রাস্তার পাশে দাঁড়িয়ে দেখল জনতা

Falta Pushpa : এবারের বিধানসভা নির্বাচনে বারবার সংবাদ শিরোনামে এসেছে ফলতার জাহাঙ্গির খানের নাম। আপাতত পুলিশের হেফাজতে রয়েছেন তিনি।

ফলতা, দক্ষিণ ২৪ পরগনা : ফলতায় ফের জাহাঙ্গির খানকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ। 'পুষ্পা'কে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। পুনর্নির্মাণের সময়ও হাত জোড় করলেন ফলতার 'পুষ্পা', কানও ধরলেন। রাস্তার পাশে দাঁড়িয়ে দেখলেন এলাকার বাসিন্দারা। এর আগেও দেখা গিয়েছে ফলতার একসময়ের ত্রাস জাহাঙ্গির খান পুলিশি পাহারায় খালি পায়ে রাস্তায় হাঁটছেন। পরনে হাফপ্যান্ট, টি-শার্ট। কোমরে বাঁধা দড়ি। হাত জোড় করে হাঁটতে দেখা যায় তাঁকে। 

২০২৬ সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হয়েছে ২ দফায়। দ্বিতীয় দফায় ভোট ছিল দক্ষিণ ২৪ পরগনায় ফলতায়। তবে ভোটের দিন ব্যাপক কারচুপির অভিযোগ আসায় নির্বাচন বাতিল করে কমিশন। ফের ভোট হয় ফলতায়। তবে এই পুনির্নির্বাচনের ঠিক আগেই ভোট থেকে সরে দাঁড়ান তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। এই জাহাঙ্গিরের বিরুদ্ধে অভিযোগ ভূরি ভূরি। এবছর ভোটের ময়দানে জাহাঙ্গির না থাকায় ফলতাবাসী জানিয়েছেন, তাঁরা মন খুলে নির্ভয়ে ভোট দিতে পেরেছেন। 

তৃণমূলে তুমুল ডামাডোল, কুণালের মন্তব্যে ক্ষুব্ধ নয়না, দলকে নালিশ জানাতে চলেছেন সুদীপ-পত্নী 

ফলতার পুনর্নির্বাচন হয় ২১ মে। ফল ঘোষণা হয় ২৪ মে। এই পুনর্নির্বাচনের আগে নিজেকে লড়াই থেকে সরিয়ে নেওয়ার পরই ভোটের ময়দান থেকে কার্যত হাওয়া হয়ে যান জাহাঙ্গির খান। তবে বেশিদিন নয়। সীমান্ত দিয়ে নেপাল পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়েন জাহাঙ্গির খান, ফলতার একসময়ের ত্রাস। প্রসঙ্গত উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার জেলার ক্ষেত্রে বিশেষ দায়িত্ব দিয়ে কমিশন নিয়ে আসে উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে। তিনি প্রকাশ্যেই হুঁশিয়ারি দিয়ে জানান যে কোনও ধরনের বেআইনি কাজ রেয়াত করা হবে না। পাল্টা দক্ষিণের ছবি 'পুষ্পা'- তে অল্লু অর্জুনের বিখ্যাত সংলাপের নকল করে ফলতার জাহাঙ্গিরও বলেন তিনি ঝুঁকবেন না (ঝুঁকে গা নেহি)। 

রাজ্যে রাজনৈতিক পালাবদলের আগেই অবশ্য ছবিটা বদলে গিয়েছিল। ভোটের ময়দান থেকে কার্যত পিঠটান দেন জাহাঙ্গির। এরপর তৃণমূল কেন জাহাঙ্গিরকে বরখাস্ত করছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলেরই অনেকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও সেই সময় জাহাঙ্গির সম্পর্কে প্রচুর অভিযোগ প্রকাশ্যে আনেন। পরে পুলিশের জালে পাকড়াও হয়েছে জাহাঙ্গির খান। এবার তাঁকে সঙ্গে নিয়েই ফলতায় তাঁর করা বিভিন্ন কুকীর্তির পুনর্নিমাণ করতে গিয়েছে পুলিশ। সেই সময়েই জনতার সামনে হাত জোড় করে, কান ধরে কার্যত ক্ষমা চাওয়ার ভঙ্গিতেই দেখা গিয়েছে ফলতার একসময়ের ত্রাস তৃণমূলের জাহাঙ্গির খানকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee News : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Advertisement

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget