এক্সপ্লোর

Kunal vs Nayna: তৃণমূলে তুমুল ডামাডোল, কুণালের মন্তব্যে ক্ষুব্ধ নয়না, দলকে নালিশ জানাতে চলেছেন সুদীপ-পত্নী

Kolkata News: কুণাল ঘোষের মন্তব্যে ক্ষুব্ধ নয়না বন্দ্যোপাধ্যায়। দলকে নালিশ জানাতে চলেছেন সুদীপ-পত্নী।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : তৃণমূলে তুমুল ডামাডোল, কুণাল ঘোষের মন্তব্যে ক্ষুব্ধ নয়না বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কুণাল ঘোষের বিরুদ্ধে দলকে নালিশ জানাতে চলেছেন সুদীপ-পত্নী নয়না। দল কী ব্যবস্থা নেয় তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন, ঘনিষ্ঠ মহলে এমনটাই বার্তা নয়না বন্দ্যোপাধ্যায়ের। 

সূত্রের খবর, নয়না বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে, তিনি এখনও তৃণমূলেই রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছেন, তা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত, এমনটাই মত নয়নার। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের সঙ্গে নয়না বন্দ্যোপাধ্যায় সহমত নন, এমনটাই শোনা যাচ্ছে সূত্র মারফত। কিন্তু কুণাল ঘোষ যেভাবে নয়না বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ভাষায় আক্রমণ করেছেন, বিভিন্ন বক্তব্য রেখেছেন, সেই ব্যাপারে তিনি (নয়না বন্দ্যোপাধ্যায়) যথেষ্ট ক্ষুব্ধ। তৃণমূলের একজন বিধায়ক হওয়ার পরেও কুণাল ঘোষ কীভাবে তাঁকে এভাবে আক্রমণ করেছেন, তা নিয়ে যথেষ্টই ক্ষোভ প্রকাশ করেছেন নয়না বন্দ্যোপাধ্যায়। এই ব্যাপারে দল কী ব্যবস্থা নিচ্ছে তা জানতে চাইবেন নয়না, এমনটাই খবর সূত্রের। যদি দল কোনও ব্যবস্থা না নেয়, কিংবা দল কী ব্যবস্থা নিচ্ছে, তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন নয়না বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর সূত্রের। 

মাছ ধরতে এসে পুকুর থেকে জেলেদের জালে উঠল ব্যাগ, আর তা খুলতেই... কী কী উদ্ধার ? 

কী বলেছিলেন কুণাল ঘোষ 

'মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর এটা প্রাপ্য ছিল। এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিজেপির মার্কেটিংয়ের বিরাট সাফল্য। সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো, শুধু একটা পরচুলওয়ালা অদ্ভুত লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া গেল। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য, পাওনা... এই ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন। তাপস রায়ের মতো দক্ষ একজন নেতাকে চলে যেতে হল কেন? এই সুদীপ বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ করে কেঁদে কেঁদে বলেছেন মমতা আমায় আবার উত্তর কলকাতার সভাপতি করে দাও। সজল ঘোষের বাড়ির দরজা ভাঙা হয়েছে পুলিশ দিয়ে। সেদিন আমি ট্যুইট করে প্রকাশ্যে প্রতিবাদ করে দলের লাথি-ঝাঁটা খেয়েছি। এগুলো কারা করেছে? এইসব লোকজন, ওখানকার লোকজন। আমায় সাসপেন্ড করা হয়েছিল কেন? আমি বলেছিলাম মানুষ হিসেবে তাপস রায় ভাল। আজকে দেখুন কে ভাল, কে খারাপ।' 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget