এক্সপ্লোর

Islampur News: আবাসে কাটমানির অভিযোগে রণক্ষেত্র ইসলামপুর, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে তাড়া

Agitation For Cut Money: গ্রামবাসীদের বিক্ষোভের জেরে আবাস যোজনার জন্য নেওয়া কাটমানির টাকা ফেরত দিতে বাধ্য হলেন তৃণমূল কংগ্রেসের প্রধান নুরি বেগম। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কমলাগাঁও-সুজালি গ্রাম পঞ্চায়েতে।

সুদীপ চক্রবর্তী, ইসলামপুর: আবাস যোজনায় কাটমানি ফেরতের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের সৃষ্টি হল উত্তর দিনাজপুরের ইসলামপুরে (Islampur)। কমলাগাঁও-সুজালি গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখালেন উপভোক্তারা। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের অভিযুক্ত পঞ্চায়েত প্রধানকে (TMC Gram panchayat Pradhan) তাড়াও করেন তাঁরা।

আরও পড়ুন: Balurghat News: ভুল চিকিৎসায় বিজেপি নেত্রীর মৃত্যুর অভিযোগ, তুমুল বিক্ষোভ বালুরঘাট হাসপাতালে

স্থানীয় সূত্রে জানা গেছে, আবাস যোজনায় ঘরের টাকা দেওয়ার জন্য কমলাগাঁও-সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগম তালিকায় নাম ওঠা পরিবারগুলির কাছ থেকে কাটমানি নিয়েছিলেন বলে অভিযোগ। এই বিষয়টিকে কেন্দ্র করে কিছুদিন ধরেই উপভোক্তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছিল। মঙ্গলবার সেই ক্ষোভের বিস্ফোরণ হয়। আবাস যোজনার জন্য নেওয়া কাটমানির টাকা ফেরতের দাবিতে মঙ্গলবার সকাল থেকে ইসলামপুরের কমলাগাঁও-সুজালি গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। তৃণমূল কংগ্রেসের প্রধান নুরি বেগমকে লাঠি নিয়ে তাড়াও করেন। খবর পেয়ে পুলিশ এসে নিজেদের জিপে করে প্রধান নুরি বেগমকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের গাড়ি ঘিরে ধরেও বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের দিকে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। এর জেরে আরও উত্তেজনা ছড়ায়। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে মাথা নত করতে বাধ্য হন কমলাগাঁও-সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগম।

আরও পড়ুন: Jalpaiguri News: মাল পুরসভায় প্রায় ১২০ কোটির 'দুর্নীতি', চেয়ারম্যানকে সাসপেন্ড করল তৃণমূল

উপভোক্তাদের প্রবল বিক্ষোভের জেরে যাঁদের থেকে আবাস যোজনার জন্য কাটমানি নিয়েছিলেন তাঁদের মধ্যে থেকে মঙ্গলবার ২০৪ জনকে ১০ হাজার ৫০০ টাকা করে ফেরত দেন তৃণমূল কংগ্রেসের প্রধান নুরি বেগম। এরপর আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।  

প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে অনেকবার কাটমানি নেওয়ার জন্য দলের নেতা-কর্মীদের বকাবকি করলেও পরিস্থিতির যে বদল হয়নি এই ঘটনা তারই প্রমাণ বলে অভিযোগ বিরোধীদের।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Durga Puja 2024: 'মুখ্যমন্ত্রীর কাছে যেন চেক ফেরত যায়', অনুদান-প্রত্যাখ্যান করে চিঠিতে উল্লেখ পুরুলিয়ার পুজো কমিটির; প্রয়োজনে RTI

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget