এক্সপ্লোর

Humayun Kabir : ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে শো কজ করল তৃণমূল, পাল্টা নতুন দল গড়ার চ্যালেঞ্জ !

TMC : শোকজের পাল্টা নতুন দল গড়ার চ্যালেঞ্জ ! এখন আগামী দিনে হুমায়ুন কবীর কী করেন, সেদিকেই নজর সব মহলের। 

রাজীব চৌধুরী, অনির্বাণ বাগচী ও আশিস বাগচী, মুর্শিদাবাদ : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) সময় থেকেই ছিলেন বেলাগাম। একাধিক মন্তব্যে বাড়াচ্ছিলেন দলের অস্বস্তি। সরাসরি নিশানা করছিলেন দলের শীর্ষ নেতৃত্বকে। যে ঘটনাক্রমের মাঝেই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করল তৃণমূল। আজ বাড়িতে এসেছে শো কজ লেটার, স্বীকার ভরতপুরের তৃণমূল বিধায়কের (TMC)। ৩১ জুলাই সুব্রত বক্সীর সাথে দেখা করে জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছেন হুমায়ুন। রাজ্য নেতাদের চ্যালেঞ্জ ছুড়ে নতুন দল গড়ার হুমকি দিলেন হুমায়ুন কবীর। নতুন দলে শুধু মুর্শিদাবাদ নয়, রাজ্যের বঞ্চিত তৃণমূল কর্মীরাও থাকবেন বলে জানালেন হুমায়ুন। 

পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থীদের দাঁড় করানো নিয়ে রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতবিরোধ শুরু হয় হুমায়ুন কবীরের। লাগাতার দলবিরোধী মন্তব্যে তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছিলেন। শেষমেশ হুমায়ুন কবীরকে (Humayun Kabir) শো-কজই করল তৃণমূল নেতৃত্ব ! দু'দিন আগেই বিধানসভায় দাঁড়িয়ে নাম না করে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। বলেছিলেন, রেজিনগরে একজন আছেন যিনি গুন্ডামি করেন। আমাদের হলেও আমি এটাকে সমর্থন করি না।

প্রসঙ্গত, কখনও মুর্শিদাবাদে তৃণমূলকে কার্যত শেষ করে দেওয়ার হুমকি ! আবার কখনও সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ। পঞ্চায়েত ভোটের আগে থেকেই দলের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ভোট-পর্বের হিংসা নিয়ে কার্যত মুখ্য়মন্ত্রীকে প্রশ্ন ছুড়েছিলেন তিনি! এমনকী, শনিবার দল শো-কজ করার পরও সুর নরম করেননি হুমায়ুন। বরং শোকজের নোটিশ পেয়ে চক্রান্তের অভিযোগ করেছেন তিনি। 

হুমায়ুন কবীর বলেছেন, 'চক্রান্তকারীদের কাজই তো হচ্ছে চক্রান্ত করবে। তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে আজকে একঘন্টা আগে আমার বাড়িতে মাননীয় সুব্রত বক্সী দু'পাতার একটা লেটার সই করা আমার কাছে আমার বাড়িতে এসে পৌঁছেছে। আগামী ৩১ জুলাই, সোমবার আমি বিধানসভায় যাব, তারপরে বিকেলের দিকে বক্সীদার সঙ্গে যোগাযোগ করব।'

সঙ্গে তাঁর হুমকি, এই দু'জন রাজা আর রানিতে চালাচ্ছে। একটা রানি শাওনি সিংহ রায়। আর একটা রাজা অপূর্ব সরকার। আর তার দাদা পার্থপ্রতিম। আর আমি এই শাওনি সিংহ রায়, তাঁকেও আহ্বান করব,মুর্শিদাবাদে সে যেন আবার তৃণমূলের প্রতীক নিয়ে লড়াই করে। আর আমি যে দল খুলব, সেই দলের নতুন মুখ তাদের বিরুদ্ধে খাড়া করব, কান্দিতেও করব, ৬৪ মুর্শিদাবাদেও করব। এবং দেখিয়ে দেব মানুষ কার সঙ্গে আছে।'

আরও পড়ুন- শ্বাসকষ্ট কমাতে দেওয়া হচ্ছে সিপ্যাপ, ৬ চিকিৎসকের মেডিক্যাল টিম গঠন, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget