এক্সপ্লোর

Paschim Medinipur:বিক্ষোভের পর দিনই বোমা উদ্ধার, তৃণমূলের 'গোষ্ঠীকোন্দলে' তপ্ত মোহনপুর

TMC Infighting:পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে তৃণমূলের সঙ্গে তৃণমূলের দ্বন্দ্বে শনিবার দলের এক কর্মীকে মারধরের অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ হয়েছিল।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) মোহনপুরে (Mohanpur) তৃণমূলের সঙ্গে তৃণমূলের দ্বন্দ্বে (TMC Infighting) শনিবার দলের এক কর্মীকে মারধরের অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ হয়েছিল। রবিবার সকালে বিক্ষোভস্থল থেকে মাত্র ২০০ মিটার দূরে উদ্ধার হয় তাজা বোমা যা নিয়েও ফের তৃণমূলে বিরোধ! কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 

কী ঘটেছিল?  
শনিবার তৃণমূলের দ্বন্দ্বে উত্তপ্ত ঙয়ে উঠেছিল মোহনপুর। রবিবার উদ্ধার হয় তাজা বোমা। নির্দিষ্ট করে বললে শনিবার যেখানে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ঘটেছিল, তার থেকে মাত্র ২০০ মিটার দূরে তাজা বোমা উদ্ধার হয়। আর সেই বোমা উদ্ধার ঘিরে ফের তৃণমূলের অন্দরেই দ্বন্দ্ব! শনিবার, মোহনপুরে, তৃণমূলের অঞ্চল সভাপতির অনুগামীকে মারধরের অভিযোগ ওঠে ব্লক তৃণমূল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। জখম সেই তৃণমূলকর্মীকে রাস্তায় শুইয়ে বিক্ষোভ দেখান অঞ্চল সভাপতির অনুগামীরা। টায়ার জ্বালিয়ে আঁতলায় খাকুড়দা-মোহনপুর রাজ্য সড়ক অবরুদ্ধ করে রাখেন তৃণমূল কর্মীরা। এর ২৪ ঘণ্টার মধ্য়েই, রবিবার সকালে, বিক্ষোভস্থল থেকে মাত্র ২০০ মিটার দূরে উদ্ধার হল তাজা বোমা। শিয়ালসাই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আঁতলা ও বাড় শাহপুর পাশাপাশি দুটি গ্রামে জঙ্গলের মধ্যে মাটিতে পোঁতা প্লাস্টিকের জারিকেনে বোমার সন্ধান পাওয়া যায়। এই বোমা উদ্ধারের ঘটনায় মোহনপুরের তৃণমূলের ব্লক সভাপতির দিকেই কার্যত আঙুল তুলেছেন তৃণমূল বিধায়ক।সম্প্রতি তৃণমূলের ব্লক সভাপতির হাত ধরে বিরোধী দল থেকে বেশ কয়েকজন তৃণমূলে যোগ দিয়েছেন। অশান্তির নেপথ্য়ে নবাগতদের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। বলেছেন, 'বিজেপি এবং সিপিএমের কিছু হার্মাদ, যারা বিগত দিনে যারা অশান্তি করেছিল, তারাই পিছন দরজা দিয়ে তৃণমূলে ঢুকে পড়েছে। নেতৃত্বের হাত ধরে ঢোকার চেষ্টা করেছে। আমাদের দলের কতিপয় মানুষ তাদের দলে এন্ট্রি দেওয়ার চেষ্টা করছে। আর এর ফলে কয়েক দিন ধরে অশান্তি। এবং তারাই আমাদের পুরনো কর্মীদের সঙ্গে মারামারি করছে গত পরশুদিন থেকে। এবং দেখা যাচ্ছে যে ডাব্বার ডাব্বা বোম বন্দুক বারুদ এলাকাতে জমায়েত করেছে।' ব্লক সভাপতি মানিক মাইতি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, 'বোমা-বন্দুকের রাজনীতি তৃণমূলের নয়।' আরও বলেন, 'বিধায়ককে সম্মান করি। তবে তৃণমূল কংগ্রেস বোম-বন্দুকের রাজনীতিতে বিশ্বাস করে না। বোমা বন্দুকে বারুদ উদ্ধার হলে পুলিশ, পুলিশ প্রশাসনের মত কাজ করবে। পুলিশ যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করুক। একটা পারিবারিক বিবাদকে রাজনীতির রং দেওয়া হচ্ছে।'

কটাক্ষ বিজেপির...
বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য শিশির নন্দী বলেন, 'আঁতলায় যে সন্ত্রাস চলছে ওটা ওদের নিজেদের মধ্যে ঝামেলা। এখানে আমাদের কোনও যোগ নেই কিন্তু প্রশাসন নীরব। প্রশাসন নগ্ন ভাবে তৃণমূলের সঙ্গে থেকে বোমা মজুদকে সাহায্য করছে।' সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে তৃণমূলের অন্দরে বিরোধ প্রকাশ্য়ে। এই অন্তর্দন্দ্ব বিরোধীদের বাড়তি সুবিধা পাইয়ে দেবে না তো? উত্তর দেবে সময়। 

আরও পড়ুন:হেঁটে-দৌড়ে ঝরাতে চান অতিরিক্ত মেদ? তাহলে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget