এক্সপ্লোর

Saugata Roy: দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন সৌগত, কী নিয়ে ক্ষোভ প্রকাশ শোভনদেবের ? 'মমতা নির্দেশ দিলে..'

Saugata Roy Sovandeb On TMC Inner Clash : রাজারহাট-নিউটাউনের বিধায়কের পর এবার দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়।ভাইরাল ভিডিও।  কী বলছেন শোভনদেব ?

সমীরণ পাল, কলকাতা: তাপস চট্টোপাধ্যায়ের পর সৌগত রায়। রাজারহাট-নিউটাউনের বিধায়কের পর এবার দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন দমদমের তৃণমূল সাংসদ। গতকাল খড়দায় বিজয়া সম্মিলনীতে গিয়ে সৌগত রায় বলেন, দলের মধ্যে মতভেদ থাকতেই পারে। কিন্তু মতভেদ প্রকাশ করতে গিয়ে দলকে দুর্বল করলে চলবে না। সামনে নির্বাচন।নিজেদের লক্ষ্যে পৌঁছনোর জন্য কাজ করে যেতে হবে। খড়দা ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীতে গিয়ে দলীয় কর্মীদের বার্তা দিলেন সৌগত রায়। ভাইরাল ভিডিও। 


Saugata Roy: দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন সৌগত, কী নিয়ে ক্ষোভ প্রকাশ শোভনদেবের ? 'মমতা নির্দেশ দিলে..

আরও পড়ুন, 'আর ঘরে থাকলে হবে না..' ! দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে 'গণধর্ষণ'কাণ্ডে প্রতিক্রিয়া RG করে নিহত চিকিৎসকের মা-বাবার

অন্যদিকে, বিজয়া সম্মিলনীতে গিয়ে সভাকক্ষ ফাঁকা দেখে ক্ষোভ প্রকাশ করেন খড়দায় তৃণমূল বিধায়ক ও মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলে এখনও কড়া রোদের মধ্যে তিনি দাঁড়িয়ে থাকতে পারেন। অথচ এখানে চেয়ার ফাঁকা হয়ে যাচ্ছে। দলীয় কর্মীদের আচরণে হতাশার সুর প্রবীণ বিধায়কের গলায়। সভাকক্ষে লোক ধরে রাখতে হলের দরজা বন্ধ করারও নির্দেশ দেন মন্ত্রী। 

উল্লেখ্য, দলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে গতকালই মুখ খুলেছিলেন রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায়। বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন, দলে যদি শৃঙ্খলা না থাকে, তাহলে সেই দল এগোতে পারে না। দলে বন্ধুত্বপূর্ণ ঝগড়া হতেই পারে। কিন্তু বিজেপি বা বিরোধীদের সঙ্গে ঝগড়া কখনও বন্ধুত্বপূর্ণ হতে পারে না। দলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকতেই পারে, সেটা বাইরে প্রকাশ করা ঠিক নয়। বিজয় সম্মিলনীতে দলীয় কর্মীদের বার্তা দেন রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। ভাইরাল হয়েছে ভিডিও। প্রচারের আলোয় আসার জন্য এই ধরনের বিবৃতি, পশ্চিমবঙ্গবাসীর কাছে এসবের কোনও প্রভাব নেই, প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর। 

প্রসঙ্গত, যদি একটা পার্টি খেলা আর মেলার মধ্য়ে চলে যায়, তার পলিটিক্যাল সেন্সটা চলে যায়। সম্প্রতি বরানগরে বিজয়া সম্মিলনীতে গিয়ে এমনই মন্তব্য করে ফের দলকে অস্বস্তিতে ফেলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়৷ বলেন, যারা ক্ষমতায় আসা পার্টিতে আছেন, তারা কি মনে রাখছে যে এটা শহিদদের পার্টি? সৌগত রায়ের বক্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে বিধতে ছাড়েনি বিরোধীরা। এদিকে, সৌগত রায় খেলা-মেলা নিয়ে বেসুরো হলেও, কুণাল ঘোষের দাবি, জনসংযোগে খেলা-মেলাই সব থেকে বড় মাধ্যম।

'খেলা-মেলা'র সরকার বলে এতদিন কটাক্ষ করত বিরোধীরা। তবে এবার আর কোনও বিরোধী নেতা নন, ওই একই ভাষায় প্রশ্ন তুলে ফের দলকে অস্বস্তিতে ফেললেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়৷ সৌগত রায় বলেন, ' আমাদের মনে রাখতে হবে ৬ মাস পরেই নির্বাচন। জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য। অন্য কিছু এখন করবেন না।'  

সেরা শিরোনাম

Book Lovers: বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
Suvendu Adhikari: 'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget