এক্সপ্লোর

Abhishek Banerjee: ' ৫ পয়সা নিয়েছি প্রমাণ হলে ফাঁসি-মঞ্চে মৃত্যুবরণ করব', বিস্ফোরক অভিষেক

Abhishek Attacks BJP on Coal Scam: আজকে টানা দুই দফায় জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে টানা সাড়ে ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি ?

কলকাতা: আজকে টানা দুই দফায় জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে টানা সাড়ে ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বেরিয়েই এদিন বিজেপির কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন তৃণমূলের যুবরাজ। বললেন, টানা জিজ্ঞাসাবাদের 'নেটফল জিরো।' এবং তিনি বলেন, 'আমি আগে যা বলেছি, এখনও তা বলছি।' কয়লাপাচার মামলায় অভিযোগ প্রমাণিত হলে, 'একটা মঞ্চ তৈরি করবেন ফাঁসির, আমি মৃত্যুবরণ করব।'

 ' ৫ পয়সা নিয়েছি প্রমাণ হলে ফাঁসি-মঞ্চে মৃত্যুবরণ করব'

প্রসঙ্গত, কয়লাকাণ্ডে  ২০২১ সালে সেপ্টেম্বরেও অভিষেককে তলব করা হয়েছিল দিল্লি থেকে। সেবার বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, কয়লাপাচার মামলায় দোষী প্রমাণিত হলে ফাঁসি মঞ্চে নিজেই মৃত্যুবরণ করবেন। আর বছর ঘুরে গঙ্গায় অনেক জল বয়ে গেলেও নিজের বক্তব্য থেকে তিনি যে সরছেন না, সেটাই মনে করালেন এদিন তিনি। অভিষেকের কথায়, 'আমি দুইবছর আগে স্টেটমেন্ট দিয়েছি, আমার সঙ্গে বিন্দুমাত্র কোনওরকম যোগসূত্র, যদি এই কেলেঙ্কারির মামলায় পায়, বা প্রতিষ্ঠিত করতে পারে, যে ৫ পয়সাও আমি এখান থেকে নিয়েছি, তাহলে ইডি-সিবিআই-র দরকার নেই।একটা মঞ্চ তৈরি করবেন ফাঁসির, আমি মৃত্যুবরণ করব। আমি আজও একই কথা বলছি।'

আরও পড়ুন, 'আজকেই বড় কিছু ঘটতে পারে', অভিষেকের তলবের দিনেই কীসের ইঙ্গিত সুকান্ত-র ?

'রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়'

মূলত কয়লাপাচার কাণ্ডে গতবছরও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করা হয়। পাশাপাশি তলবের তারিখ রাখা হয় তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এদিকে ছোট বাচ্চা নিয়ে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে মেলও করা হয় রুজিরার তরফে। কেন কলকাতার অফিসে জেরা নয় ? এনিয় প্রশ্ন তুলে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করে অভিষেক। এবং সেই মামলায় সুপ্রিম কোর্ট কলকাতার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরেই তলবের নির্দেশ দেয়। যদিও একাধিকবার তলবের ইস্যুতে, অভিষেক গতবছর বলেছিলেন, এটা 'রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়।' তবে সুপ্রিম কোর্টের সেই নির্দেশে মেনেই এবার তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে অভিষেকের তলবের দিনেই বিস্ফোরক ইঙ্গিত সুকান্ত মজুমদারের। এদিন সুকান্ত মজুমদার বলেন, 'কোনও বোঝাপড়া নেই, সেটা প্রমাণিতও হয়েছে।  জেলে গেছে পার্থ-কেষ্ট, বোঝাপড়া থাকলে এরা জেলে যেত না। আগামীদিনে আরও কিছু যাবে বলে মনে হচ্ছে। আজকেই বড় কিছু ঘটতে পারে।' 

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget