এক্সপ্লোর

South 24 Parganas: যুব কর্মীকে মারধরের অভিযোগ বাসন্তীতে, সন্দেহের নিশানায় তৃণমূল নেতা ও অনুগামীরা

TMC Leader Alleged In Assault:ফের এক যুব কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতা ও তাঁর অনুগামীর বিরুদ্ধে। এবারের ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। জখম যুব তৃণমূল কর্মী ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: ফের এক যুব কর্মীকে মারধরের (Assault) অভিযোগ উঠল তৃণমূল নেতা (TMC Leader) ও তাঁর অনুগামীর (Follower) বিরুদ্ধে। এবারের ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার (south 24 parganas) বাসন্তী। জখম যুব তৃণমূল কর্মী ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি।

কী ঘটেছিল?
অভিযোগ, গত ৯ ফেব্রুয়ারি দক্ষিণ ২৪পরগনার বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের খেরিয়া এলাকায় তৃণমূলের দুই পক্ষের কোন্দলে উত্তর ভাঙ্গনখালী মোল্লাপাড়ায় এক ICDS সেন্টারে ভাঙচুরের অভিযোগ ওঠে। সন্দেহের তির ছিল শাসকদলেরই নেতা মোজাম্মেল সর্দারের অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, তাঁর তত্ত্বাবধানেই ঘটনাটি ঘটেছে। ভাঙচুরে আক্রান্ত মিজানুর মোল্লা বাসন্তী থানায় অভিযোগ করেছেন। গত কাল সন্ধ্যায় মিজানুর যখন সেই ঘটনার কিছু ছবি নিয়ে স্থানীয় ক্যাম্পে যাচ্ছিলেন, সেই সময় মোজাম্মেল সর্দার ও তাঁর অনুগামীরা তাঁকে ধরে বেধড়ক মারধোর করে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন মোজাম্মেল সর্দার। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। প্রসঙ্গত, ফেব্রুয়ারির গোড়াতেই  দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ক্যানিং। সে বার বন্দুক, তাজা বোমাও উদ্ধার হয়। তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও অঞ্চল সভাপতির ছেলে-সহ ৬ জনকে গ্রেফতারও করে পুলিশ।

আগেও বিতর্ক...
পঞ্চায়েত ভোটে মুখে বারুদের গন্ধে ছেড়ে যায় দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন, তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং উপপ্রধান ও অঞ্চল সভাপতির ছেলে। ঘটনাকে ঘিরে সামনে চলে আসে তৃণমূলের অঞ্চল সভাপতি ও যুব তৃণমূলের অঞ্চল সভাপতির গোষ্ঠীর বিবাদ। স্থানীয় সূত্রে খবর, ইটখোলা গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি এলাকার রাশ কাদের হাতে থাকবে, তা নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর বিবাদ চলছিল। অভিযোগ, তার জেরে ঘটনার রাতে দুই পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় এই একনলা বন্দুক। মিলেছে ৬টি গুলিও। কয়েক ঘণ্টার মধ্যেই ড্রেন থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। ক্যানিংয়ের SDPO দিবাকর দাস বলেন, 'বন্দুক উদ্ধার হয়েছে, ৬ জনকে গ্রেফতার করা হয়েছে, কাদের সংঘর্ষ খতিয়ে দেখা হবে'। সংঘর্ষের পর বোমা-বন্দুক উদ্ধারের ঘটনায় আতঙ্ক বেড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তার পরই আবার যুবকর্মীকে মারধরের ঘটনায় নাম জড়াল তৃণমূল নেতা ও তাঁর অনুগামীদের।

আরও পড়ুন:প্রচণ্ড বুক জ্বালা ? মুখে টক জল? উঠে আসছে খাবার? GERD নিয়ে সতর্ক না হলেই বিপদ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget