এক্সপ্লোর

Anubrata Mandal Update: ভোট পরবর্তী হিংসা মামলায় হাজিরার নির্দেশ, ফের অনুব্রতকে তলব সিবিআই-এর

Post Poll Violence Case: ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্ত করছে CBI’এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। বিধানসভা ভোটের ফল বেরনোর দিন, ইলামবাজারের গোপালনগরে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার।

কলকাতা: ভোট পরবর্তী হিংসার মামলায় (Post Poll Violence Case) ফের অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) তলব সিবিআইয়ের (CBI)। আগামীকাল বেলা ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা দিতে বলা হয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। খবর সিবিআই সূত্রে। এই নিয়ে এই মামলায় চার বার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাজিরা এড়ালেন তিনি।

ফের অনুব্রতকে তলব সিবিআই-এর

ভোট পরবর্তী হিংসার মামলায় গত ২৪ মে অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই। অসুস্থতার কারণ দেখিয়ে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে ১৫ দিন সময় চান অনুব্রত। ওই আবেদনের  ন'দিনের মাথায় ভোট পরবর্তী হিংসার মামলায় ফের অনুব্রতকে তলব করল সিবিআই।

সম্প্রতি গরুপাচার মামলাতেও নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা এড়ান অনুব্রত। আইনজীবীর মাধ্যমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়ে দেন, অসুস্থতার কারণে চিকিত্‍সকরা তাঁকে বিশ্রাম নিতে বলেছেন। তাই তিনি বিশ্রামে রয়েছেন। সিবিআই চাইলে তাঁকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। 

আরও পড়ুন: Singer KK Death: 'গান হিট হয় অনেকের, কে কে-র মতো গলা কম জনের', সতীর্থের মৃত্যুতে বললেন বাবুল

ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্ত করছে CBI’এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। বিধানসভা ভোটের ফল বেরনোর দিন, ইলামবাজারের গোপালনগরে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার। পরিবারের অভিযোগ, বিজেপি করায় তাঁকে পিটিয়ে খুন করে তৃণমূলের দুষ্কৃতীরা।

সেই ঘটনায় নিয়ে ইলামবাজার থানায় ২৪ জনের নামে FIR করেন নিহতের বাবা। তাতে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চায় CBI। তবে, অসুস্থতার কারণ দেখিয়ে, CBI-র কাছে হাজিরা এড়ালেন তিনি। 

একাধিক বার হাজিরা এড়িয়েছেন অনুব্রত

৪৫ দিন পর শুক্রবার, কলকাতা থেকে বোলপুরের বাড়িতে ফেরেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। সেই সময় তাঁর সাক্ষাৎ পেতে উপচে পড়ে ভিড়। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে কারও সঙ্গেও সে ভাবে দেখা করেননি অনুব্রত। বাড়িতেই রয়েছেন তিনি। অংশ নিচ্ছেন দলের সভা-মিছিলেও। তার মধ্যেই মঙ্গলবার সিউড়ির মাজারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নিজের মেয়ের নামে চাদর দিতে যান অনুব্রত।

সেরা শিরোনাম

TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget