এক্সপ্লোর

Malda TMC Leader Murder: মালদায় তৃণমূল নেতা খুনে কি যুক্ত তাঁরই ঘনিষ্ঠ কেউ?

Malda TMC Leader Death: খুনের দিন কিন্তু একাই ছিলেন মালদার তৃণমূল নেতা দুলাল সরকার। তাঁর ঘনিষ্ঠরা ব্যস্ত ছিলেন নববর্ষের কার্নিভাল নিয়ে। এই একা থাকার সুযোগই নিয়েছিল আততায়ীরা।

সুকান্ত মুখোপাধ্যায়, মালদা : মালদার তৃণমূল নেতা দুলাল সরকারকে খুনের চক্রান্তে সামিল তাঁরই ঘনিষ্ঠ কেউ? পুলিশ সূত্রে খবর, ঘনিষ্ঠদের নিয়েই ঘোরাফেরা করতেন মালদার তৃণমূল জেলা সহ সভাপতি। খুনের দিন কিন্তু একাই ছিলেন দুলাল, তাঁর ঘনিষ্ঠরা ব্যস্ত ছিলেন নববর্ষের কার্নিভাল নিয়ে। এই একা থাকার সুযোগ নিয়েছিল আততায়ীরা। প্রশ্ন উঠছে, তৃণমূল নেতা ওইদিন একা থাকবেন, তার আগাম খবর কীভাবে পৌঁছল দুষ্কৃতীদের কাছে? পুলিশের দাবি, খুনের আগে, খুনের দিন ও খুনের পর, একাধিক টেলিফোনিক কথাবার্তার প্রমাণ মিলেছে। কার সঙ্গে কী কথা হয়েছিল জানতে, অভিযুক্ত অমিত রজকের মোবাইলের ফরেন্সিক পরীক্ষা হবে। ডিজিটাল তথ্য থেকে তৃণমূল নেতার খুনের ‘আসল মাথা’র হদিশ মিলতে পারে, ধারণা তদন্তকারীদের।

পুলিশের অনুমান, শুধুমাত্র শত্রুতার জন্য বাইরে থেকে কেউ এসে দুলাল সরকারের উপর হামলা করেনি। এর সঙ্গে তৃণমূল নেতার ঘনিষ্ঠ কেউ যুক্ত থাকতে পারে। সেই কারণে দুলাল সরকার ঘনিষ্ঠ বেশ কয়েকজনের গতিবিধির উপর নজর রেখেছে পুলিশ। ঘটনার দিন দুলাল সরকার যে একা থাকবেন, তাঁর অনুগামীরা সেদিন সঙ্গে থাকবেন না, এই তথ্য কেউ আগে থেকে আততায়ীদের দিয়েছিল কিনা তা খতিয়ে দেখছে রাজ্য পুলিশ। 

দুলাল সরকার খুনে গ্রেফতার হওয়া নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন দেবনাথ চারদিন ধরে পুলিশি হেফাজতে রয়েছেন। তাঁদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। যদিও খুনের মোটিভ এখনও স্পষ্ট নয়। ১৪ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবেন এই দুই ব্যক্তি। মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনে মোট সাতজন অভিযুক্তকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম একজন অমিত রজক। তাঁর কাছ থেকে একটি মোবাইল উদ্ধার হয়েছে।

এই মোবাইলে একাধিক টেলি কনফারেন্স হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। হোয়াটসঅ্যাপ চ্যাটও হয়েছিল বেশ কয়েকটি। এর মধ্যে বেশ কিছু চ্যাট ডিলিটও করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই চ্যাটগুলিকে পুলিশ তিনটি ভাগে ভাগ করেছে। দুলাল সরকার খুনের আগে, খুনের দিন এবং খুনের পরের চ্যাট। ডিলিট হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট রিট্রিভ করার জন্য এবং ডিজিটাল তথ্য সংগ্রহের জন্য ফোন ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষায় পাঠানো হয়েছে। এর পাশাপাশি জানা গিয়েছ, যে ৫০ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল তা দু'ভাগে শার্প শুটারদের দেওয়া হয়েছিল। প্রথম দফায় খুনে আগে, তারপর খুন করার পরে। পুলিশ সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live : এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
নেপালে ফের বড় ভূমিকম্প, থরথর করে কাঁপল পশ্চিমবঙ্গের বঙ্গের একাধিক জায়গা
নেপালে ফের বড় ভূমিকম্প, থরথর করে কাঁপল পশ্চিমবঙ্গের বঙ্গের একাধিক জায়গা
Accident : ঢাকুরিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে একের পর এক মানুষকে ধাক্কা,দুমড়ে গেল দোকান
ঢাকুরিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে একের পর এক মানুষকে ধাক্কা,দুমড়ে গেল দোকান
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget