এক্সপ্লোর

TMC News: হোটেলে তৃণমূল নেতার অনুগামীদের 'দাদাগিরি' ! তোলা না পেয়ে তাণ্ডব, ভাঙচুর, লুঠপাটের অভিযোগ

Duutapukur News: তোলা না দেওয়ায় তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধান এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে হোটেলে তাণ্ডব চালানোর অভিযোগ। ভাঙচুর, লুঠপাটের অভিযোগও উঠেছে।

সমীরণ পাল, দত্তপুকুর : এবার হোটেলে তৃণমূল নেতার অনুগামীদের 'দাদাগিরি'! ভাঙচুর, লুঠপাটের অভিযোগ। তোলা না পেয়ে তাণ্ডব, অভিযোগ তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। কাঠগড়ায় দত্তপুকুর ২ পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান মান্তু সাহার অনুগামীদের বিরুদ্ধে। ক্যাশ কাউন্টার থেকে নগদ ১ লক্ষ ৭৮ হাজার টাকা লুঠেরও অভিযোগ। হোটেল চালানোর জন্য চাঁদা দাবি মান্তু সাহার অনুগামীদের, অভিযোগ হোটেল মালিকের। পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের ব্যবসায়ীর, দত্তপুকুর থানাকে তদন্তের নির্দেশ। হোটেলে মধুচক্র চালানোর পাল্টা অভিযোগ তৃণমূল নেতার। 

গত বৃহস্পতিবার দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চালতাবেড়ি এলাকায় সৌমেন দাস এক হোটেল ব্যবসায়ী অভিযোগ করেছেন, তাঁর হোটেলে ভাঙচুর হয়েছে। দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে তিনি ট্রেড লাইসেন্স করান। জেলাশাসকের কাছে আবেদনও জানান। কয়েকদিন হল হোটেল-রেস্তোরাঁর ব্যবসা চালু করেছিলেন সৌমেন। কিন্তু ২-৩ দিনের মাথায় বৃহস্পতিবার আচমকা তাঁর হোটেলে চড়াও হন দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান এবং তাঁর কয়েকজন অনুগামী। সৌমেনের অভিযোগ, তাঁর হোটেলের কর্মীদের মারধর করা হয়। রিসেপশনের দরজার কাচ ভাঙা হয়। নগদ লক্ষাধিক টাকা লুঠ করা হয়। এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি। উল্টে তাঁকে পরামর্শ দেওয়া হয় মান্তু সাহার সঙ্গে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিতে। এমনটাই দাবি সৌমেনের। 

সৌমেন দাসের অভিযোগ, তিনি যখন দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যান, তখন থানার এক আধিকারিক বলেন, অভিযোগ নেওয়া যাবে না। সৌমেনের আরও অভিযোগ সেই সময় তাঁর দলবল নিয়ে থানায় উপস্থিত হন তৃণমূল উপপ্রধান মান্তু সাহা। এই ব্যক্তির সঙ্গে কথা বলে ঝামেলা মিটিয়ে নেওয়ার কথা থানা থেকে বলা হয় বলে অভিযোগ সৌমেনের। এমনকি যে বাড়িতে ভাড়া নিয়ে সৌমেন হোটেল চালাচ্ছিলেন, সেই বাড়ির মালিককে সাদা কাগজে সই করিয়ে ভয় দেখানো হয় যে এখানে হোটেল চালালে আগুন ধরিয়ে দেওয়া হবে। সৌমেন দাসের অভিযোগ হোটেল চালানো নিয়ে চাঁদা দাবি করা হয়েছিল, তা দেননি বলেই এই ভাঙচুর চালানো হয়েছে। এদিকে তৃণমূল পঞ্চায়েত প্রধান গোটা বিষয়টি অস্বীকার করেছেন। উল্টে তাঁর অভিযোগ হোটেল ব্যবসার আড়ালে মধুচক্র চালানো হচ্ছিল। গ্রামবাসীরাই তাই ভাঙচুর করেছে। 

দত্তপুকুর থানা অভিযোগ না নেওয়ায়, বারাসাত জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান হোটেল মালিক সৌমেন। বারাসাত পুলিশের তরফে গোটা বিষয়টি দত্তপুকুর থানাকে তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: ৮৮ কিলোমিটার বেগে ঝড়, মাত্র ২ মিনিটে তছনছ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, মৃত ৭
৮৮ কিলোমিটার বেগে ঝড়, মাত্র ২ মিনিটে তছনছ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, মৃত ৭
Birbhum News: বীরভূমের বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার ৫০ লক্ষ টাকা, ৫০০ গ্রামের বেশি সোনা
Birbhum News: বীরভূমের বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার ৫০ লক্ষ টাকা, ৫০০ গ্রামের বেশি সোনা
Corporation News : চন্দননগর কর্পোরেশনের ৩০ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ ! পালাবদলের পর ভাঙল প্রথম কর্পোরেশন বোর্ড
চন্দননগর কর্পোরেশনের ৩০ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ ! পালাবদলের পর ভাঙল প্রথম কর্পোরেশন বোর্ড
স্বস্তি নেই ! গত কয়েকবছরের সর্বনিম্ন বৃষ্টিপাত হতে পারে এবার, 'এল-নিনো' নিয়ে ভয়ঙ্কর পূর্বাভাস
স্বস্তি নেই ! গত কয়েকবছরের সর্বনিম্ন বৃষ্টিপাত হতে পারে এবার, 'এল-নিনো' নিয়ে ভয়ঙ্কর পূর্বাভাস

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget