এক্সপ্লোর

Ram Navami News: বিশ্ব হিন্দু পরিষদের রাম নবমীর মিছিলকে স্বাগত জানাতে রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল নেতা, করলেন মিষ্টি বিলিও

Ram Navami Rally: ভিএইচপির রামনবমীর মিছিলে মিষ্টি বিলি করলেন তৃণমূল নেতা কানাইয়ালাল অগ্রবাল। বাধা উঠে যাওয়ার পরে ইসলামপুরের রামনবমীর মিছিলে সামিল হয়েছিলেন প্রচুর মানু

কলকাতা: মিছিলের শুরুর দিকটা একটু সমস্যা হয়েছিল। পুলিশি বাধার অভিযোগ উঠেছিল। তবে সময় গড়াতেই বদলে গেল সবটা। দলাদলি সরিয়ে দেখা গেল ভ্রাতৃত্বের ছবি। উত্তর দিনাজপুরের ইসলামপুরে বিশ্ব হিন্দু পরিষদের উদ্য়োগে হচ্ছিল রামনবমীর মিছিল। শুরুর দিকে সেই মিছিলে পুলিশি বাধার অভিযোগ ওঠে। বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর মিছিলে বাধা দেওয়ার অভিযোগে রাস্তায় বসে পড়েন প্রতিবাদ বিজেপি সাংসদ কার্তিক পাল। পরে অবশ্য সেই বাধা পেরিয়ে দেখা যায় এক ভ্রাতৃত্বের ছবি। 

ভিএইচপির রামনবমীর মিছিলে মিষ্টি বিলি করলেন তৃণমূল নেতা কানাইয়ালাল অগ্রবাল। বাধা উঠে যাওয়ার পরে ইসলামপুরের রামনবমীর মিছিলে সামিল হয়েছিলেন প্রচুর মানুষ। আর সেই সমস্ত মানুষকে স্বাগত জানানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা কানাইয়ালাল অগ্রবাল। তার সঙ্গে রয়েছেন ইসলামপুরের ব্লক সভাপতি জাকির ইসলাম। এদিন কানাইয়ালাল অগ্রবালের গলাতেও দেখা গেল জয় শ্রীরাম লেখা ধ্বজ। মাথায় গেরুয়া পাগড়ি, এমনকি তাঁর মুখেও শোনা গেল জয় শ্রীরাম স্লোগান। যাঁরা আসছিলেন মিছিল করে, সবাইকে অভিবাদন জানাচ্ছিলেন তিনি। 

নিজের এই পদক্ষেপের কথা বলতে গিয়ে কানাইলাল অগ্রবাল বলেন, 'জনসংযোগের ব্যাপার নয়। এটা আস্থার ব্যাপার, ভক্তির ব্যাপার। ইসলামপুরে এমনিই একটা ঐতিহ্য রয়েছে। গোটা দেশের মধ্যে এটা তৃতীয় বৃহত্তম শোভাযাত্রা। আমাদের গর্ব যে এটা আমরা শান্তিপূর্ণভাবে উৎযাপন করি। এখানে জাতি, দল, ধর্ম নির্বিশেষে এই দিনটা উদযাপন করা হয়। আমরাও তাই করি। একটাই বার্তা দিতে চাই, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবসময়েই বলে থাকেন, ধর্ম যার যার, উৎসব সবার। তারই রূপটা এখানে দেখবেন। আমার পাশে আমার ব্লক প্রেসিডেন্ট রয়েছেন, জেলা সভাপতি রয়েছেন। আমরা সবাই এখানে উপস্থিত আছি। সবার সঙ্গে রামনবমীর শুভেচ্ছা বিনিময় করছি। প্রত্যেক বছর এখানেই থাকি, এখানেই শুভেচ্ছা বিনিময় করি সবার সঙ্গে। সবাই আসেন, আমরা শুভেচ্ছা বিনিময় করি, এটাই এখানকার ঐতিহ্য।'

মিছিল শুরুর সময়ে বিজেপির সাংসদ কার্তিক পালের কিছু ভক্তকে আসতে না দেওয়ার প্রতিবাদে পথ অবরোধ করা নিয়ে কানাইলাল অগ্রবাল বলেন, 'আমি সেই সময়ে গৌরাঙ্গ তলাপাত্রকে ফোন করেছিলাম। উনি আমায় জানিয়েছিলেন, কিছু গুজব ওঁরা শুনেছিলেন। তবে এখন ধর্না উঠিয়ে নিয়েছি। সমস্যা মিটে গিয়েছে।'

এই শোভাযাত্রায় মিষ্টি বিলিও করেন কানাইয়ালাল অগ্রবাল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget