এক্সপ্লোর

TMC Asansol: কংগ্রেসে যোগ দিলেন তৃণমূল নেতা, 'ফিরে আসার' অনুরোধ দলের

TMC Leader Joins Congress: এবার শাসকশিবিরে ভাঙন ধরালো কংগ্রেস। হাত ধরলেন তৃণমূল নেতা গোলাম সরোবর।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: তৃণমূলে (TMC) টিকিট না পেয়ে কংগ্রেসে (Congress) যোগ দিলেন আসানসোল (Asansol) পুরসভার বিদায়ী মেয়র পারিষদ গোলাম সরোবর। তৃণমূল নেতার যোগদানে দল আরও সমৃদ্ধশালী হল বলে দাবি করেছে কংগ্রেস। গোলাম সরোবরকে দলে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব ।

পুরভোটের আগে এবার শাসকশিবিরে ভাঙন ধরালো কংগ্রেস। হাত ধরলেন তৃণমূল নেতা গোলাম সরোবর। শনিবার সকালে আসানসোলের হীরাপুরের কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর উপস্থিতিতে কংগ্রেসে যোগদান করেন তিনি। ২০১৫ সাল থেকে আসানসোল পুরসভার শিক্ষা দফতরের মেয়র পারিষদ ছিলেন গোলাম সরোবর। অভিযোগ, তাঁকে বঞ্চিত করেছে তৃণমূল।  

কংগ্রেসে যোগদানকারী নেতা গোলাম সরোবর বলেন, " কোন কারণ না দেখিয়েই আমাকে টিকিট থেকে বঞ্চিত করেছে তৃনমূল । এভাবে কোন দল চলতে পারে না।" পশ্চিম বর্ধমানের কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, "আজ তৃণমূল ছেড়ে একাধিক নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন । দল এতে আরো সমৃদ্ধশালী হয়েছে ।" যদিও দলত্যাগী নেতাকে দলে ফিরে আসার অনুরোধ জানিয়েছে, তৃণমূল নেতৃত্ব।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু বলেন, " গোলামের মতো মানুষের তৃনমূলের খুব দরকার। আমি ওকে অনুরোধ করেছি যাতে সে আবার তৃনমূলে ফিরে আসে।" গত বিধানসভা ভোটের নিরিখে আসানসোল পুরসভায় ৬৬টি ওয়ার্ডে লিড পায় বিজেপি। তৃণমূল এগিয়ে রয়েছে ৪০টি ওয়ার্ডে। কংগ্রেস সূত্রে দাবি, এই প্রেক্ষাপটে তৃণমূলকে ভাঙিয়ে আসানসোল পুরসভা এলাকায় তাদের শক্তিবৃদ্ধি হল। 

এদিকে, তৃণমূল কংগ্রেসের ২৪ তম প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন। তৃণমূলনেত্রী লেখেন, মা-মাটি-মানুষের পরিবারের তরফে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলের কর্মী, সমর্থক, সদস্যদের শুভেচ্ছা জানাই। ১৯৯৮ সালের ১ জানুয়ারি আমাদের যাত্রা শুরু হয়েছিল। সেইসময় থেকে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছি। নতুন বছরে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আমরা জোটবদ্ধ লড়াইয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আসুন, একে অপরের প্রতি সহৃদয় ব্যবহার, অন্যকে সম্মান করি।

 

সেরা শিরোনাম

Kalipuja Weather Update : সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
Burdwan Arambag Bus Accident: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত একাধিক
সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত একাধিক
ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
Suvendu Adhikari-Sajjan Jindal: বাংলায় ফের বিনিয়োগ, মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্পপতি সজ্জন জিন্দলের বৈঠক, বিদ্যুৎ-বন্দর-হাসপাতাল-মন্দিরের দায়িত্ব
বাংলায় ফের বিনিয়োগ, মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্পপতি সজ্জন জিন্দলের বৈঠক, বিদ্যুৎ-বন্দর-হাসপাতাল-মন্দিরের দায়িত্ব

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget