এক্সপ্লোর

Hooghly News: হুগলির কোন্নগরে তৃণমূল নেতা খুনের তিনদিনের মাথায় অবশেষে গ্রেফতার ৩, আটক আরও কয়েকজন

TMC Leader Murdered: প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে কোন্নগরের ওই তৃণমূল নেতার সঙ্গে জমি নিয়ে বিবাদ শুরু হয়েছিল। আর তার জেরেই রীতিমতো পরিকল্পনা করে খুন করা হয়েছে তাঁকে।

পার্থপ্রতিম ঘোষ, কোন্নগর : কোন্নগরে তৃণমূল নেতা খুনে তিনদিনের মাথায় অবশেষে গ্রেফতার ৩। আটক আরও বেশ কয়েকজন। জমি বিবাদের জেরে খুন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। প্রকাশ্যে এসেছে সিসিটিভি ফুটেজ। আগেই জানা গিয়েছিল যে, তদন্তকারীরা এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছিলেন। সেই সূত্রেই গ্রেফতার করা হয়েছে তিনজনকে। আটক হয়েছেন আরও কয়েকজন। সিসিটিভি ফুটেজে খুনের আগের মুহূর্ত এবং খুনের পর আততায়ীদের পালানোর মুহূর্ত ধরা পড়েছে। এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ। 

সিসিটিভি ফুটেজ এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করে পুলিশ। পরবর্তীকালে খুনের ঘটনায় কারা যুক্ত থাকতে পারে তার একটি তালিকা তৈরি করা হয়। এই সমস্ত তথ্য খতিয়ে দেখে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা তৃণমূল নেতা খুনের ঘটনায় যুক্ত বলে জানাচ্ছে পুলিশ। এর পাশাপাশি যাদের আটক করা হয়েছে, কোন্নগরের তৃণমূল নেতা খুনে তাদের কী ভূমিকা ছিল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। 

কিন্তু কেন খুন হলেন কোন্নগরের তৃণমূল নেতা? প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে কোন্নগরের ওই তৃণমূল নেতার সঙ্গে জমি নিয়ে বিবাদ শুরু হয়েছিল। আর তার জেরেই রীতিমতো পরিকল্পনা করে খুন করা হয়েছে তাঁকে। রেইকি করে তৈরি হয়েছিল খুনের ব্লুপ্রিন্ট। তৃণমূল নেতা কখন বেরোন, কোন রাস্তা ফাঁকা থাকে সবদিকেই নজর রাখা হয়েছিল। আগে থেকে পরিকল্পনা করেই খুন করা হয় কোন্নগরের তৃণমূল নেতাকে। এই ঘটনায় আর কে বা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টাও চলছে। 

কোন্নগরে নিজের গ্যাসের অফিসের সামনে কুপিয়ে খুন করা হয় কানাইপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নাকে। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল জেলার রাজনীতিতে। চলতি মাসে ৫ জেলায় তৃণমূলের ৭ জন নেতা, কর্মী খুন হয়েছেন। গত ৩০ জুলাই হুগলির কোন্নগরে কুপিয়ে খুন করা হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীকে। এই ঘটনার তিনদিনের মাথায় অবশেষে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক হয়েছে আরও কয়েকজন। তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

১০ জুলাই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে গুলি করে, কুপিয়ে খুন করা হয় চালতাবেড়িয়ার তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খানকে। একই দিনে মালদার ইংরেজবাজারের লক্ষ্মীপুরে জন্মদিনের পার্টিতে স্ত্রীর সামনেই কুপিয়ে খুন করা হয় আবুল কালাম আজাদকে। গত ১৩ জুলাই বীরভূমের সাঁইথিয়ায় গুলি করে খুন করা হয় শ্রীনিধিপুরের তৃণমূল অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে। ১৯ জুলাই মল্লারপুরে বোমার আঘাতে মৃত্যু হয় তৃণমূল নেতা ও ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বায়তুল্লা শেখের। ২৩ জুলাই মুর্শিদাবাদের ভরতপুরে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষকে। লোহার রড দিয়ে মেরে, শাবল দিয়ে কোপানোয় গত ২৫ জুলাই মুর্শিদাবাদের রেজিনগরে মৃত্যু হয় তৃণমূল কর্মী পতিত পালের। ৩০ জুলাই হুগলির কোন্নগরে কুপিয়ে খুন করা হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীকে। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget