এক্সপ্লোর

Kunal Ghosh : 'শিবপ্রসাদের উচিত, রক্তবীজ ২-র প্রিমিয়ারে ED-কে আমন্ত্রণ জানানো', মিমি-অঙ্কুশকে তলব নিয়ে কুণাল

Raktabeej 2 Movie: সামনে আসতে চলেছে এই দুই অভিনেতা-অভিনেত্রীর সিনেমা রক্তবীজ-২।

কলকাতা : বেটিং অ্যাপ মামলায় এবার ইডি দফতরে হাজিরা অঙ্কুশ হাজরার। দিল্লিতে ইডি দফতরে হাজির হলেন অভিনেতা। গতকাল অভিনেত্রী মিমি চক্রবর্তীকে প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এদিকে সামনে আসতে চলেছে এই দুই অভিনেতা-অভিনেত্রীর সিনেমা রক্তবীজ-২। সেই প্রসঙ্গ তুলে এবার খোঁচা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

কুণাল বলেন, "মিমি চক্রবর্তীকে ED-র তলব যেটা এটা তো আইনের বিষয়। আইন আইনের পথে চলবে। এই সময় হঠাৎ, CB-ED এদের ব্যবহার করে, এভাবে ডেকে পাঠানো, আমার তো আবার অন্যরকম মনে হচ্ছে যে, রক্তবীজ-২ এর প্রোমোশন চলছে। রক্তবীজ-২ তে মিমি নায়িকা। অঙ্কুশ হচ্ছে ভিলেন। এ তো শিবপ্রসাদ ওদের তো উচিত, প্রিমিয়ারে ED-কে আমন্ত্রণ জানানো।"

মিমি চক্রবর্তী, অঙকুশ হাজরা এবং ঊর্বশী রাউতেলা। না, একসঙ্গে কোনও ছবিতে নয়। কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্য়ানারে। সোমবারই প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে প্রায় ৯ ঘণ্টা ধরে ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার সকাল ১০.৫০ নাগাদ নথিপত্র এবং আইনজীবীকে নিয়ে দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে পৌঁছে যান প্রাক্তন তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী। সকাল ১১টা নাগাদ মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। রাত ৮টা নাগাদ ED অফিস থেকে বেরোন তিনি। প্রায় ৯ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। শুধু অবশ্য় মিমি চক্রবর্তী নয়। এই একই মামলায় ED-র নজরে রয়েছেন অভিনেতা অঙকুশ হাজরা।

এদিকে, দিল্লিতে প্রাক্তন তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তীকে যখন ED জিজ্ঞাসাবাদ করছে, তখন এরাজ্য়ে তা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার বলেন, 'দেখুন, আমি ওনাকে বলব যে, যখনই ওনাকে তদন্তকারী সংস্থা ডাকবে, উনি গিয়ে, উনি যতটা জানেন, ততটা বলবেন। পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি যেটাকে আমরা টলিউড নামে চিনি, টলিউডের মাধ্য়মে যে কালো টাকা যে সাদা করা হয়, এই বিষয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। সেক্ষেত্রে যে সিন্ডিকেট কাজ করে, আপনারা ভাল জানেন।'

এর আগে এই বেটিং অ্য়াপ-কাণ্ডের তদন্তে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধবন এবং সুরেশ রায়নাকেও জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সোমবার মিমি চক্রবর্তীকে প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল ইডি। এবিষয়ে প্রতিক্রিয়ার জন্য় মিমি চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি।মেসেজেরও উত্তর দেননি।  ED-র তলব নিয়ে কিছু বলতে চাননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget