এক্সপ্লোর

Balurghat - Sealdah: বছরের প্রথম দিন নতুন উপহার, বালুরঘাট-শিয়ালদা ট্রেনের সূচনা রেল মন্ত্রকের

New Train: ভার্চুয়াল মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেশনে বালুরঘাট-শিয়ালদা নতুন ট্রেনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

মুন্না আগরওয়াল, বালুরঘাট: বছরের প্রথম দিনে বালুরঘাটবাসীর জন্য নতুন উপহার রেল মন্ত্রকের। বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত নতুন ট্রেনের সূচনা। যার উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

নতুন উপহার রেল মন্ত্রকের: সাল শুরুর প্রথম দিন এল নতুন উপহার। ভার্চুয়াল মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেশনে বালুরঘাট-শিয়ালদা নতুন ট্রেনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী এদিন তাঁর বক্তব্যে জানান যে, উত্তরবঙ্গজুড়ে ২৬টি স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে পরিণত করবে রেল মন্ত্রক। পাশাপাশি পশ্চিমবঙ্গজুড়ে ৯৮টি স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে পরিণত করা হবে। এদিন বেলা বারোটা নাগাদ উদ্বোধন করা হয় এই ট্রেনের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার, উত্তর-পূর্ব রেলের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ অন্যান্যরা। 

গত ৩০ ডিসেম্বর মালদা স্টেশন (Malda) থেকে চালু হয়েছে অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express)। ৪২ ঘণ্টায় মালদা থেকে বেঙ্গালুরু পৌঁছবে এই ট্রেন। অমৃত ভারত এক্সপ্রেসের গতিবেগ হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। ২২ কামরার এই ট্রেনে সাধারণ কামরা রয়েছে ৮টি। যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য নানা সুবিধা রয়েছে এই অমৃত ভারত এক্সপ্রেসে। যেদিন সকালে যাত্রা শুরু করবে তার পরের রাতে এই ট্রেন পৌঁছবে বেঙ্গালুরু। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা করা হয়েছে এই ট্রেনে। এতে রয়েছে পুশ-পুল প্রযুক্তি। যাত্রীদের সুবিধা অনুযায়ী রয়েছে ট্রেনের স্পিড বাড়ানো কমানোর ব্যবস্থা। অন্যান্য সুবিধার পাশাপাশি এতে রয়েছে এলইডি লাইট, সিসিটিভি এবং পাবলিক ইনফরমেশন সিস্টেম, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, পর্যাপ্ত চার্জিং পয়েন্ট, আধুনিক শৌচালয়। 

এদিকে বছরের প্রথম দিন যখন একদিকে নতুন ট্রেন পেয়ে খুশি বালুরঘাটবাসী। তখন আরেকদিকে ভোগান্তির শিকার যাত্রীরা। রেললাইনে ফাটলের জেরে শেওড়াফুলিতে ট্রেন চলাচলে বিপত্তি নতুন বছরের প্রথম দিনেই। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ শেওড়াফুলি ছাতুগঞ্চ ময়লাপোতা সংলগ্ন ছয় নম্বর লাইনে পেট্রোলিংয়ের সময় ফাটল দেখতে পান রেল কর্মীরা। বন্ধ করে দেওয়া হয় রেল পরিষেবা। ডাউন লাইনে শেওড়াফুলি স্টেশনে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়ে। রিভার্স লাইন দিয়ে ধীর গতিতে যদিও ট্রেন চালু রাখা হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Bankura News: নতুন বছরের প্রথম দিন ঢল পুণ্যার্থীদের, শ্রী সারদা মায়ের মন্দিরে পুজো ভক্তদের

সেরা শিরোনাম

India on Pakistan : পাকিস্তানে হিন্দু মন্দির ভেঙে দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের, স্পষ্ট বলা হল...
পাকিস্তানে হিন্দু মন্দির ভেঙে দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের, স্পষ্ট বলা হল...
West Bengal News Live : মালদা কলেজে SFI-ABVP সংঘর্ষে আহত ২
মালদা কলেজে SFI-ABVP সংঘর্ষে আহত ২
BJP News : TMC খানখান হওয়ার পর BJP-তে যোগদানে মরিয়া অনেক নেতাই, পুরভোটের আগে নেওয়া হবে তাঁদের ? শমীক বললেন...
TMC খানখান হওয়ার পর BJP-তে যোগদানে মরিয়া অনেক নেতাই, পুরভোটের আগে নেওয়া হবে তাঁদের ? শমীক বললেন...
Rotten Meat Recover: ফিরল ভাগাড়-কাণ্ডের স্মৃতি ! বিরিয়ানি থেকে মিষ্টি, কোন কোন এলাকার রেস্তোরাঁ ও দোকান থেকে উদ্ধার পচা মাংস ও রং?
ফিরল ভাগাড়-কাণ্ডের স্মৃতি ! বিরিয়ানি থেকে মিষ্টি, কোন কোন এলাকার রেস্তোরাঁ ও দোকান থেকে উদ্ধার পচা মাংস ও রং ?

ভিডিও

Titagarh News | টিটাগড় পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল ডিম
Kolkata Waterlogged News | নিম্নচাপের জেরে জলমগ্ন গোটা শহর। কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে বিপত্তি
Food Safety News | অপরিচ্ছন্ন জায়গায় তৈরি হচ্ছে কেক, বিস্কুট, পাঁউরুটি ব্যবহার হচ্ছে ক্ষতিকারক রঙ
Titagarh News | প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Tangra - Big Boss News | ট্যাংরার বিগবস রেস্তোরাঁয় পুরসভার অভিযান। প্রায় ৫০০ কেজি মাছ ও মাংস বাজেয়াপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget