এক্সপ্লোর

TMC Leader Arrest :' কলেজের ঘরে বলেই চালাতেন দুর্নীতির চক্র', গ্রেফতার তৃণমূলের প্রভাবশালী নেতার ছেলে

স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং কুমারেশ ভুঁইয়াকে নিশানা করে ‘চোর চোর’ স্লোগান দেন।

সোমনাথ মিত্র, দাসপুর :  পশ্চিম মেদিনীপুরের দাসপুরে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর তীব্র হল। এবার পুলিশের জালে ধরা পড়লেন দাসপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক মমতা ভুঁইয়ার ছেলে কুমারেশ ভুঁইয়া। তিনি দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পদেও ছিলেন। রবিবার রাতে কুমারেশ ভুঁইয়াকে গ্রেফতার করে দাসপুর থানার পুলিশ। গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং কুমারেশ ভুঁইয়াকে নিশানা করে ‘চোর চোর’ স্লোগান দেন।

বিজেপির অভিযোগে নতুন বিতর্ক

বিজেপির দাবি, তৃণমূল জমানায় দাসপুরের নাড়াজোল কলেজের একটি ঘর কুমারেশ ভুঁইয়ার জন্য বরাদ্দ করা হয়েছিল। অভিযোগ, সেই ঘর থেকেই এলাকায় বিভিন্ন দুর্নীতিমূলক কাজ এবং তোলাবাজির নেটওয়ার্ক চালানো হত। পদ্ম শিবিরের আরও দাবি, স্থানীয় প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকাজুড়ে একাধিক বেআইনি কার্যকলাপ পরিচালনা করা হত। যদিও এই সমস্ত অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। 

মমতা ভুঁইয়া পশ্চিম মেদিনীপুরের দাসপুর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং তৃণমূলের ( All India Trinamool Congress )সক্রিয় নেত্রী। প্রয়াত তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক অজিত ভুঁইয়ার মৃত্যুর পর তিনি সক্রিয় রাজনীতিতে আসেন। ২০১২ সালের উপনির্বাচনে প্রথমবার দাসপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হন। এরপর ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও একই কেন্দ্র থেকে জিতে টানা তিনবার বিধায়ক নির্বাচিত হন।

দীর্ঘদিন দাসপুরের রাজনীতিতে প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত ছিলেন মমতা ভুঁইয়া। তবে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দাসপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী তপন কুমার দত্ত জয়ী হন। 

গ্রেফতার দিলীপ মণ্ডলের ছেলে 

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে রাজনৈতিক উত্তেজনার আবহে এখনও অধরা তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। এর মধ্যেই বড় সাফল্য পেল তদন্তকারী দল। ডায়মন্ড হারবার পুলিশ জেলা এবং রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে বিধায়কের ছেলে অর্ঘ্য মণ্ডলকে। অস্ত্র-সহ মোট পাঁচজনকে পাকড়াও করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সন্দেহজনক সামগ্রী উদ্ধার হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে STF।  সম্প্রতি বিজেপির উদ্দেশে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ FIR দায়ের করে। এরপরই বিধায়কের বাড়িতে তল্লাশিতে যায় পুলিশ।  অভিযোগ, পুলিশ পৌঁছানোর আগেই এলাকা ছেড়ে পালিয়ে যান দিলীপ মণ্ডল। সূত্রের দাবি, বিধায়কের বাড়ির CCTV ফুটেজেও তাঁর পালিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।একাধিক জায়গায় তল্লাশি চালানো হলেও এখনও পর্যন্ত দিলীপ মণ্ডলের খোঁজ পায়নি পুলিশ। তাঁর মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করার পাশাপাশি পরিচিতদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর।

সেরা শিরোনাম

খড়গপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, জখম আরও ২ ; মারধরের ভয়ঙ্কর ফুটেজ ভাইরাল
খড়গপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, জখম আরও ২ ; মারধরের ভয়ঙ্কর ফুটেজ ভাইরাল
West Bengal Live Update: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়ের মধ্যে দিল্লি-মহারাষ্ট্রে পিছোল SIR, লাইভ আপডেট
জ্ঞানেশকাণ্ডে তোলপাড়ের মধ্যে দিল্লি-মহারাষ্ট্রে পিছোল SIR, লাইভ আপডেট
Gyanesh Kumar: 'জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব', শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা
'জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব', শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?

ভিডিও

Kunal Ghosh: 'কুণাল ঘোষের মতো ব্যক্তিরা নিজেদের উপর আক্রমণ করিয়ে...'উত্তরপাড়ার বিধায়কের পাল্টা জবাব
Mamata Banerjee |
Burdwan BJP News: বর্ধমানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর,থানা চত্বরেই ২ বিজেপি নেতার বচসা, ধমক পুলিশের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভাঙা হচ্ছে পুলিশ-কিয়স্ক
Mamata Banerjee: জ্ঞানেশ ইস্যুতে এককাট্টা বিরোধীরা, মমতার সঙ্গে ফোনে কথা রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget