এক্সপ্লোর

TMC Leader Dead : রবিবার গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে

TMC Leader Md Soleman Dead : এলাকায় একটি লটারির দোকানে গিয়েছিলেন জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূলের বুথ সভাপতি মহম্মদ সোলেমান।  আচমকা বাইকে দুই দুষ্কৃতী এসে তাঁর মাথায় গুলি করে।

জলপাইগুড়ি:  রাজগঞ্জের বাসিন্দা, গুলিতে আহত তৃণমূল নেতার মৃত্যু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।  

গত রবিবার জলপাইগুড়ির রাজগঞ্জে গণ্ডারমোড় এলাকায় একটি লটারির দোকানে গিয়েছিলেন জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূলের বুথ সভাপতি মহম্মদ সোলেমান।  আচমকা বাইকে দুই দুষ্কৃতী এসে তাঁর মাথায় গুলি করে। গুলি ছিটকে জখম হন লটারি বিক্রেতাও।   আহত তৃণমূল নেতাকে প্রথমে শিলিগুড়ির এক নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজ হাসপাতালে। আজ সকাল ৬টা নাগাদ তাঁর মৃত্যু হয়। 

আরও পড়ুন :

ত্রিপুরায় ধুন্ধুমারের মাঝেই মেদিনীপুরে শুভেন্দুর গাড়ি ঘিরে 'কুরুচিকর স্লোগান', আজ প্রতিবাদ কর্মসূচি বিজেপির

রবিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ এই ঘটনা ঘটে রাজগঞ্জ ব্লকের গণ্ডারমোড় এলাকায়।  পুলিশ সূত্রে খবর, ওই এলাকার তৃণমূলের বুথ সভাপতি মহম্মদ সোলেমান দলীয় কাজ সেরে একটি লটারির দোকানে বসে চা খাচ্ছিলেন।  অভিযোগ, সেই সময় দুজন বাইক আরোহী মাথায় টুপি, মুখে মাস্ক পরে দোকানে এসে আচমকা তৃণমূল নেতাকে গুলি করে।  তিনি লুটিয়ে পড়েন। গুলিতে আহত হন লটারির দোকানের মালিকও। দু’জনকেই নার্সিংহোমে ভর্তি করা হয়।

 রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের দাবি, দুষ্কৃতীদের হামলায় আহত হয়েছেন মহম্মদ সোলেমান।  পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে বলা হয়েছে বলে তিনি জানান। 

অন্যদিকে, রবিবারই ক্যানিংয়ের নিকারিঘাটায় বাড়ির সামনেই যুব তৃণমূল নেতাকে গুলি করার পর এসএসকেএম হাসপাতালে আনার পর গভীর রাতে তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবার দাবি করে. গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন। ১১ জনকে আটক করে ক্যানিং থানার পুলিশ। নিহত যুব তৃণমূল অঞ্চল সভাপতির নাম মহরম শেখ। মৃতের স্ত্রীর অভিযোগ, সন্ধে সাড়ে ৭টা নাগাদ অটোয় চড়ে আসা ৫-৬ জন দুষ্কৃতী বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা যুব তৃণমূল নেতাকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালায়। যুব তৃণমূল নেতার মাথায়, কাঁধে গুলি লাগে। আরেকটি গুলি বুক এফোঁড়-ওফোঁড় করে চলে যায়। রফিক শেখ ও মিয়া রবের নেতৃত্বে হামলা চলে বলে অভিযোগ করেন তিনি। অভিযুক্তরা তৃণমূলের সঙ্গে যুক্ত বলে দাবি করেন নিহত যুব তৃণমূল নেতার স্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
Debraj Chakraborty: হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget