এক্সপ্লোর

Tapas Ray On Panchayat Poll : 'তৃণমূলের ভিতরে এমন কোনও শক্তি রয়েছে যারা প্রভাবিত হচ্ছে অন্য কোনও শক্তির দ্বারা'

Tapas Ray On Panchayat Poll : 'তৃণমূলের ভিতরে এমন কোনও শক্তি রয়েছে, সেটা আমরা শনাক্ত করার চেষ্টা করছি, যারা প্রভাবিত হচ্ছে অন্য কোনও শক্তির দ্বারা।' 

অর্ণব মুখোপাধ্য়ায়, কৃষেন্দু অধিকারী, কলকাতা : তৃণমূলের ( TMC ) ভিতরে এমন কোনও শক্তি রয়েছে, যারা প্রভাবিত হচ্ছে অন্য কোনও শক্তির দ্বারা। মনোনয়ন পর্বে যখন জেলায় জেলায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলছে বিরোধীরা, তখন নতুন এই তত্ত্ব সামনে আনলেন তৃণমূল বিধায়ক তাপস রায় ( Tapas Ray )। গুন্ডামি করে পঞ্চায়েত দখল করলে, দল রেয়াত করবে না। সতর্কবার্তা মদন মিত্রর ( Madan Mitra ) । 

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বারবার আশ্বাস দিয়েছিলেন, পঞ্চায়েতের ভোটপর্ব হবে শান্তিপূর্ণ। কিন্তু, তারপরও পূর্ব বর্ধমান থেকে মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা থেকে বাঁকুড়া, জেলায় জেলায় পঞ্চায়েত ভোটের মনোনয়নে সন্ত্রাসের অভিযোগে বিরোধীদের নিশানায় তৃণমূল। আর এই প্রেক্ষাপটেই এক নতুন তত্ত্ব সামনে আনলেন তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক তাপস রায়।

তিনি বললেন, 
'তৃণমূলের ভিতরে এমন কোনও শক্তি রয়েছে, সেটা আমরা শনাক্ত করার চেষ্টা করছি, যারা প্রভাবিত হচ্ছে অন্য কোনও শক্তির দ্বারা।' 
বিরোধীরা যখন দাবি করছে, হয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অবাধ ও সুষঠু নির্বাচন চায় না, তাই মুখে এক বলছে, আর কাজে আরেক হচ্ছে, নয়তো তাঁদের বার্তা নিচুতলা শুনছে না, পঞ্চায়েতের মধুভাণ্ডের লোভে। এই প্রেক্ষাপটেই তৃণমূলের আরেক বর্ষীয়ান বিধায়ক মদন মিত্রর গলাতেও কিছুটা অন্য় সুর শোনা গেল। 

মদন বললেন, ' অভিষেক বারবার বললেও অনেকে সেটা হয়তো সিরিয়াসলি নিতে পারছে না।  তবে প্ল্যানিং এন্ড টোটাল স্কেচ ড্রন। মনোনয়নের জন্য অনেকে পার্টির কথা না শুনে এখনও দলকে বদনাম করার চেষ্টা করছে। আসলে ওরা হয়তো ভাবছে, পার্টি কিছু করতে পারবে না! গুন্ডামি করে পঞ্চায়েত দখল যারা করবে, পার্টি তাদের স্পেয়ার করবে না। লক্ষণরেখা তৈরি... শুধু রূপায়ণটুকু বাকি।' 

মদন মিত্রর পড়শি কেন্দ্রের বিধায়ক তাপস রায় আবার মনোনয়নে গণ্ডগোলের নেপথ্যে অন্য় তত্ত্ব হাজিরের চেষ্টা করলেন। ' এটা নতুন কিছু নয়, রাজনীতিতে এই ধরনের জিনিস বহু ঘটেছে বিগত দিনে, আগামী দিনেও ঘটবে। তার কারণ, তৃণমূলের মন্ত্রী থাকা সত্বেও, তৃণমূলের অত্যন্ত ক্ষমতাবান বা প্রভাবশালী থাকা সত্বেও, নিজের বলে ফেলেছিলেন শুভেন্দু যে, আমার সঙ্গে RSS-এর বা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে বিজেপির একটা যোগাযোগ ছিল। কৌশল কোনও কিছু হচ্ছে কি না, করাচ্ছে কি না, করানো হচ্ছে কি না, এটাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।' 

এই রাজনৈতিক তরজার মধ্য়ে প্রশ্ন একটাই, অন্য়ান্য় রাজ্য়ে যখন ভোট মানেই অশান্তি নয়, তখন পশ্চিমবঙ্গে ভোটের সঙ্গে সন্ত্রাস শব্দটা কীভাবে ওতপ্রোতভাবে জুড়ে গেল? এর শেষ কবে?

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget