এক্সপ্লোর

Tarak Singh On Mamata : মমতা নিয়ে এবার বিস্ফোরক তৃণমূলের হেভিওয়েট নেতা, বললেন 'ভয় পাই নাকি' !

Tarak Singh On Mamata Abhishek: এবার কার্যত 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে ! এবিপি আনন্দ-কে বিশেষ সাক্ষাৎকারে বিস্ফোরক তৃণমূলের এই হেভিওয়েট নেতা

কলকাতা: এবার কার্যত 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে। নেতৃত্বে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে বদলানোর দাবি তুললেন, দীর্ঘদিনের তৃণমূল কাউন্সিলর এবং কলকাতার মেয়র পারিষদ তারক সিং। এবিপি আনন্দ-কে বিশেষ সাক্ষাৎকারে মুখ খুললেন তিনি।মমতা নিয়ে এবার বিস্ফোরক তৃণমূলের এই হেভিওয়েট নেতা, বললেন 'ভয় পাই নাকি' !

আরও পড়ুন, "কয়েকটা ছেলে চোর চোর বলছিল ! গাড়িতে উঠতেই ডিম ছুড়ল..", বিক্ষোভের মুখে পড়ে কী প্রতিক্রিয়া সৌগতর ?

প্রশ্ন : কাকে বদলাতে চান ?

তারক সিং : যারা নেতৃত্ব দিচ্ছে, তাঁদের বদলাতে চাই। 

প্রশ্ন :মমতা বন্দ্যোপাধ্যায়কে ?

তারক সিং : হ্যাঁ নিশ্চয়। অন রেকর্ড বলছি। ভয় পাই নাকি। যে নেতৃত্ব ব্যর্থ, যে নেতৃত্ব কর্মীর সঙ্গে থাকতে পারে না, কী করবে, আমাকে খালি দল থেকে বার করে দেবে। দেবে। আই ডোন্ট বদার।

প্রশ্ন : অভিষেক বন্দ্যোপাধ্যায় ?

তারক সিং : আমার ওর সম্বন্ধে কোনও বক্তব্য নেই। বক্তব্য এই জন্য নেই, অভিষেককে যে তৈরি করেছে, আমি তাঁর বিরুদ্ধে।

কার্যত মমতা হঠাওয়ের দাবি!দলের জন্মলগ্ন থেকে তৃণমূলে তারক সিং। চার দশকের বেশি সময় ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। কলকাতা পুরসভার ২০ বছরের কাউন্সিলর। ১৬ বছর ধরে মেয়র পারিষদের দায়িত্ব সামলাচ্ছেন। তাঁর ছেলে এবং মেয়েও তৃণমূলের কাউন্সিলর। সেই তারক সিং এবার প্রকাশ্য়ে দলের নেতৃত্ব বদলের দাবি করলেন। ভোটে হারার পরও চেয়ার আঁকড়ে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হারার পরও ইস্তফা দেননি।এনিয়েও এদিন কটাক্ষ করেছেন তারক সিং। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সমস্ত অভিযোগ একেবারে সপাটে উড়িয়ে দিয়েছেন তিনি।

কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর ও মেয়র পারিষদ তারক সিং বলেন, নির্বাচনের পর উনি বললেন যে আমি পদত্যাগ করব না। জোর করে হারিয়ে দিয়েছে, একশোটা সিটে গড়বড় হয়েছে, কিন্তু কোন একশোটা সিট, উনি বললেন না। CRPF, কেন্দ্রীয় বাহিনী যে খারাপ ব্যবহার করেছে, তাঁদের বার করে দিয়েছে, আমি বৈশ্বানর চ্যাটার্জিকে জিজ্ঞাসা করেছিলাম, তোমরা থানায় অভিযোগ করেছ? করেনি। নির্বাচন কমিশনকে জানিয়েছ? জানায়নি। তাহলে কোর্ট অফ ল-তেও আমরা যেতে পারব না। ইস্তফা দেয়নি মানে এই সরকারকে মান্যতা উনি দিচ্ছেন না, নির্বাচনটাকেই মানছেন না। তাই তো? তাই যদি হয়, তাহলে ওঁর দল তৃণমূল কংগ্রেস তাহলে শপথগ্রহণ অনুষ্ঠানে গেল কেন? বিরোধী দল করল কেন? কেন চিফ হুইপ করল? এই যে লোককে বোকা বানানো এটা একটা নেত্রীর পক্ষে উচিত?  ভোটে হারার পর এখনও এক মাসও হয়নি। তার মধ্যেই তৃণমূলের অবস্থা। এবার একেবারে নেতৃত্বে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে বদলানোর দাবি তুলে দিলেন তারক সিং।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget